Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শেষ মুহূর্তের ম্যাজিক! আইভরিকোস্টকে উড়িয়ে বিশ্বকাপের শেষ ১৬-তে নরওয়ে, ব্রাজিলের সামনে হালান্ড ব্রিগেড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের ম্যাজিক! আইভরিকোস্টকে উড়িয়ে বিশ্বকাপের শেষ ১৬-তে নরওয়ে, ব্রাজিলের সামনে হালান্ড ব্রিগেড
ছবি সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে দারুণ লড়াইয়ের পর আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। পুরো ম্যাচজুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ের নিষ্পত্তি হয় শেষ মুহূর্তে আর্লিং হালান্ডের দুর্দান্ত গোলে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। প্রথমার্ধের ৩৯ মিনিটে আন্তোনিও নুসার গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। পিছিয়ে পড়ার পর আইভরিকোস্ট ম্যাচে ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় এবং দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে আমাদ দিয়ালো সমতায় ফেরান আফ্রিকার প্রতিনিধিদের।

সমতায় ফেরার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল। কিন্তু ৮৬তম মিনিটে নরওয়ের আক্রমণ থেকে সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। শেষ পর্যন্ত সেই গোলই নরওয়েকে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয় এনে দেয়।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিল নরওয়ে। একই সঙ্গে তারা জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়, যেখানে তাদের সামনে অপেক্ষা করছে শক্তিশালী ব্রাজিলের চ্যালেঞ্জ। অন্যদিকে সাহসী লড়াই করেও বিশ্বকাপ মিশন শেষ হলো আইভরিকোস্টের।


নরওয়ের সমর্থকদের জন্য এটি স্মরণীয় এক রাত। দীর্ঘ প্রতীক্ষার পর নকআউট পর্বে জয়ের স্বাদ নিয়ে দলটি এখন আরও বড় স্বপ্ন দেখছে। শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে হালান্ডরা।

বিষয় : Football sportsupdate FiFAWorldCup2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০১ জুলাই ২০২৬


শেষ মুহূর্তের ম্যাজিক! আইভরিকোস্টকে উড়িয়ে বিশ্বকাপের শেষ ১৬-তে নরওয়ে, ব্রাজিলের সামনে হালান্ড ব্রিগেড

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে দারুণ লড়াইয়ের পর আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। পুরো ম্যাচজুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ের নিষ্পত্তি হয় শেষ মুহূর্তে আর্লিং হালান্ডের দুর্দান্ত গোলে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। প্রথমার্ধের ৩৯ মিনিটে আন্তোনিও নুসার গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। পিছিয়ে পড়ার পর আইভরিকোস্ট ম্যাচে ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় এবং দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে আমাদ দিয়ালো সমতায় ফেরান আফ্রিকার প্রতিনিধিদের।সমতায় ফেরার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল। কিন্তু ৮৬তম মিনিটে নরওয়ের আক্রমণ থেকে সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। শেষ পর্যন্ত সেই গোলই নরওয়েকে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয় এনে দেয়।এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিল নরওয়ে। একই সঙ্গে তারা জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়, যেখানে তাদের সামনে অপেক্ষা করছে শক্তিশালী ব্রাজিলের চ্যালেঞ্জ। অন্যদিকে সাহসী লড়াই করেও বিশ্বকাপ মিশন শেষ হলো আইভরিকোস্টের।নরওয়ের সমর্থকদের জন্য এটি স্মরণীয় এক রাত। দীর্ঘ প্রতীক্ষার পর নকআউট পর্বে জয়ের স্বাদ নিয়ে দলটি এখন আরও বড় স্বপ্ন দেখছে। শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে হালান্ডরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার