Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সিন্ধু জলচুক্তি স্থগিতের পর চাপে পাকিস্তান, সাংবাদিক বৈঠক থেকে ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

সিন্ধু জলচুক্তি স্থগিতের পর চাপে পাকিস্তান, সাংবাদিক বৈঠক থেকে ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি
ছবি--প্রতীকী

সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার পর থেকেই কূটনৈতিক চাপের মুখে পাকিস্তান। এবার সেই ইস্যুতেই ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে কড়া হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। সোমবার সাংবাদিক বৈঠকে পাকিস্তানের এক মন্ত্রী বলেন, “আমাদের প্রাপ্য জলে কেউ হাত দিতে এলে, সেই হাত কেটে দেওয়া হবে।” এই মন্তব্য ঘিরে নতুন করে চড়েছে দুই দেশের মধ্যে উত্তেজনা।

ঘরকে করুন ‘টিউন’! এলো নতুন লাইফস্টাইল ট্রেন্ড

মঙ্গলবার পাকিস্তানে সিন্ধু জলচুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন দেশের আইন বিশেষজ্ঞ, জলসম্পদ বিশেষজ্ঞ এবং বিদেশি প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। তার আগেই সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা এবং জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মুসাদিক মালিক দাবি করেন, ভারত পাকিস্তানের প্রাপ্য জল বন্ধ করার চেষ্টা করছে। এরপরই তিনি বিতর্কিত মন্তব্য করে বলেন, “আমাদের জলে ভাগ বসাতে এলে তাদের হাত কেটে দেওয়া হবে।” এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


অন্যদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা দাবি করেন, সিন্ধু জলচুক্তির মতো আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে স্থগিত করা যায় না এবং ভারতের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। তারই অংশ হিসেবে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ভারতের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে মদত দিয়ে পাকিস্তান বারবার দ্বিপাক্ষিক আস্থার পরিবেশ নষ্ট করেছে। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয় : Pakistan Diplomacy geopolitics induswatertreaty

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


সিন্ধু জলচুক্তি স্থগিতের পর চাপে পাকিস্তান, সাংবাদিক বৈঠক থেকে ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার পর থেকেই কূটনৈতিক চাপের মুখে পাকিস্তান। এবার সেই ইস্যুতেই ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে কড়া হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। সোমবার সাংবাদিক বৈঠকে পাকিস্তানের এক মন্ত্রী বলেন, “আমাদের প্রাপ্য জলে কেউ হাত দিতে এলে, সেই হাত কেটে দেওয়া হবে।” এই মন্তব্য ঘিরে নতুন করে চড়েছে দুই দেশের মধ্যে উত্তেজনা।ঘরকে করুন ‘টিউন’! এলো নতুন লাইফস্টাইল ট্রেন্ডমঙ্গলবার পাকিস্তানে সিন্ধু জলচুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন দেশের আইন বিশেষজ্ঞ, জলসম্পদ বিশেষজ্ঞ এবং বিদেশি প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। তার আগেই সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা এবং জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মুসাদিক মালিক দাবি করেন, ভারত পাকিস্তানের প্রাপ্য জল বন্ধ করার চেষ্টা করছে। এরপরই তিনি বিতর্কিত মন্তব্য করে বলেন, “আমাদের জলে ভাগ বসাতে এলে তাদের হাত কেটে দেওয়া হবে।” এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।অন্যদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা দাবি করেন, সিন্ধু জলচুক্তির মতো আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে স্থগিত করা যায় না এবং ভারতের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। তারই অংশ হিসেবে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ভারতের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে মদত দিয়ে পাকিস্তান বারবার দ্বিপাক্ষিক আস্থার পরিবেশ নষ্ট করেছে। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার