'বন্দে মাতরম' গাইতেই হবে, শুধু দাঁড়ালেই চলবে না! সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বাজলেই শুধু উঠে দাঁড়ানো নয়, সকলকে গানও গাইতে হবে - এমনই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ইন্টারনেট ব্ল্যাকআউট! পুরো বিশ্বকে স্তব্ধ করার আন্তর্জাতিক ষড়যন্ত্র?
শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে ‘সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম’-এর উদ্যোগে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অনেকেই নিয়ম মেনে উঠে দাঁড়ালেও সচেতনভাবে ঠোঁট নাড়ান না, যা তাঁর নজর এড়ায়নি।
মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’কে প্রার্থনা সঙ্গীত হিসেবে চালু করা হয়েছে। তবে তাঁর কথায়, “সরকারি নির্দেশ বলে অনেকে দাঁড়াচ্ছেন, কিন্তু ঠোঁট নড়ছে না। শুধু দাঁড়ালেই হবে না, ঠোঁটও নাড়াতে হবে। একটু সময় লাগবে, সেটাও করব আমরা।” এদিন রাষ্ট্রবিরোধী কার্যকলাপ নিয়েও কড়া অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মাটি থেকে আর কোনও রাষ্ট্রবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। পাশাপাশি ‘ল্যান্ড জিহাদ’, ‘লাভ জিহাদ’ এবং জোর করে ধর্মান্তরকরণের বিরুদ্ধে কঠোর আইন আনারও ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর. এন. রবি। তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান স্মরণ করে বলেন, ‘বন্দে মাতরম’ শুধু একটি গান নয়, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শক্তির উৎস ছিল। বর্তমান প্রজন্মের কাছে এই ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরার উপরও জোর দেন তিনি।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন