Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কলকাতা থেকে গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা; আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভ

কলকাতা থেকে গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা; আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভ
ছবি সংগৃহীত

ভোটের পর থেকেই পলাতক ছিলেন ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দার। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।


রোড রেজ আর ইগোর লড়াইয়ে শেষ তরতাজা প্রাণ


শুক্রবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় ক্যানিং থানার বাইরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ ও বিজেপি কর্মীরা। থানার গেট থেকে বের হতেই 'চোর-চোর' স্লোগান ওঠে। অভিযোগ, সেই সময়ই ইন্দ্রজিৎ সর্দারকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। এমনকি তাঁর মাথাতেও ডিম ভাঙা হয়। 


বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি, কাটমানি আদায়, ভয় দেখানো এবং মারধরের অভিযোগ ছিল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। এছাড়াও অস্ত্র মজুত এবং ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছে বলে দাবি তাঁদের। অভিযোগ, একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন পুলিশ কোনও পদক্ষেপ করেনি। পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : TMC WestBengalNews BengalPolitics arrest canning

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৬ জুন ২০২৬


কলকাতা থেকে গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা; আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
ভোটের পর থেকেই পলাতক ছিলেন ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দার। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।রোড রেজ আর ইগোর লড়াইয়ে শেষ তরতাজা প্রাণশুক্রবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় ক্যানিং থানার বাইরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ ও বিজেপি কর্মীরা। থানার গেট থেকে বের হতেই 'চোর-চোর' স্লোগান ওঠে। অভিযোগ, সেই সময়ই ইন্দ্রজিৎ সর্দারকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। এমনকি তাঁর মাথাতেও ডিম ভাঙা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি, কাটমানি আদায়, ভয় দেখানো এবং মারধরের অভিযোগ ছিল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। এছাড়াও অস্ত্র মজুত এবং ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছে বলে দাবি তাঁদের। অভিযোগ, একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন পুলিশ কোনও পদক্ষেপ করেনি। পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার