Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আমতা বিস্ফোরণ কাণ্ডে চার বছর পর বড় সাফল্য, NIA-র হাতে দুই মূল অভিযুক্ত

আমতা বিস্ফোরণ কাণ্ডে চার বছর পর বড় সাফল্য, NIA-র হাতে দুই মূল অভিযুক্ত
ছবি সংগৃহীত

আমতা বোমা বিস্ফোরণ মামলায় বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার গভীর রাতে একযোগে তিনটি জায়গায় তল্লাশি চালিয়ে মামলার দুই মূল অভিযুক্ত আফসার ও এন্তাজুলকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। ধৃত দু'জনেই হাওড়ার আমতা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।


NIA সূত্রে খবর, দীর্ঘ তদন্তের পর উঠে এসেছে যে, ধৃতদের পরিকল্পনাতেই আমতার চন্দ্রপুর এলাকায় বেআইনিভাবে বোমা তৈরির কাজ চলছিল। তদন্তকারীদের দাবি, এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর উদ্দেশ্যেই ওই বোমা বাঁধার কাজ করা হচ্ছিল। উল্লেখ্য, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি আমতা থানার অন্তর্গত একটি তৃণমূল পার্টি অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হন শেখ মহরম আলি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনায় আহত হন আরও তিনজন।


মৃত যুবকের বাবা সরাবত আলির অভিযোগ ছিল, ছেলেকে তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে বোমা বাঁধার কাজ চলাকালীন বিস্ফোরণ ঘটে। তিনি আরও অভিযোগ করেন, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে এফআইআর নেওয়া হয়নি, বরং তাঁকেই ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। এরপর তিনি কলকাতা হাই কোর্টে এনআইএ‌ তদন্তের আবেদন জানান। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন সরাবত আলি। তাঁর দাবি ছিল, বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা বাধার মুখে পড়ছিলেন। মামলার গুরুত্ব বিবেচনা করে ২০২৪ সালের এপ্রিল মাসে তদন্তভার এনআইএ‌-র হাতে তুলে দেওয়া হয়।


সাইকেলে চেপে বিধানসভায় ক্রীড়ামন্ত্রী, নজর কাড়ল ব্যতিক্রমী আগমন


দীর্ঘ তদন্ত এবং একাধিক তথ্যপ্রমাণ সংগ্রহের পর তদন্তকারীদের দাবি, বিস্ফোরণের দিন পার্টি অফিসে বোমা তৈরির কাজে সরাসরি যুক্ত ছিলেন আফসার ও এন্তাজুল। সেই সূত্র ধরেই মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদের খোঁজও চালাচ্ছে NIA।

বিষয় : CrimeNews niainvestigation HOWRAHVIOLENCE amtablast

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৪ জুন ২০২৬


আমতা বিস্ফোরণ কাণ্ডে চার বছর পর বড় সাফল্য, NIA-র হাতে দুই মূল অভিযুক্ত

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image
আমতা বোমা বিস্ফোরণ মামলায় বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার গভীর রাতে একযোগে তিনটি জায়গায় তল্লাশি চালিয়ে মামলার দুই মূল অভিযুক্ত আফসার ও এন্তাজুলকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। ধৃত দু'জনেই হাওড়ার আমতা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।NIA সূত্রে খবর, দীর্ঘ তদন্তের পর উঠে এসেছে যে, ধৃতদের পরিকল্পনাতেই আমতার চন্দ্রপুর এলাকায় বেআইনিভাবে বোমা তৈরির কাজ চলছিল। তদন্তকারীদের দাবি, এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর উদ্দেশ্যেই ওই বোমা বাঁধার কাজ করা হচ্ছিল। উল্লেখ্য, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি আমতা থানার অন্তর্গত একটি তৃণমূল পার্টি অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হন শেখ মহরম আলি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনায় আহত হন আরও তিনজন।মৃত যুবকের বাবা সরাবত আলির অভিযোগ ছিল, ছেলেকে তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে বোমা বাঁধার কাজ চলাকালীন বিস্ফোরণ ঘটে। তিনি আরও অভিযোগ করেন, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে এফআইআর নেওয়া হয়নি, বরং তাঁকেই ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। এরপর তিনি কলকাতা হাই কোর্টে এনআইএ‌ তদন্তের আবেদন জানান। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন সরাবত আলি। তাঁর দাবি ছিল, বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা বাধার মুখে পড়ছিলেন। মামলার গুরুত্ব বিবেচনা করে ২০২৪ সালের এপ্রিল মাসে তদন্তভার এনআইএ‌-র হাতে তুলে দেওয়া হয়।সাইকেলে চেপে বিধানসভায় ক্রীড়ামন্ত্রী, নজর কাড়ল ব্যতিক্রমী আগমন দীর্ঘ তদন্ত এবং একাধিক তথ্যপ্রমাণ সংগ্রহের পর তদন্তকারীদের দাবি, বিস্ফোরণের দিন পার্টি অফিসে বোমা তৈরির কাজে সরাসরি যুক্ত ছিলেন আফসার ও এন্তাজুল। সেই সূত্র ধরেই মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদের খোঁজও চালাচ্ছে NIA।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার