Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তৃণমূলে তীব্র ডামাডোলের মাঝেই দেশ ছাড়তে চান অভিষেক! তড়িঘড়ি আদালতের দ্বারস্থ ‘সেকেন্ড ইন কম্যান্ড’

তৃণমূলে তীব্র ডামাডোলের মাঝেই দেশ ছাড়তে চান অভিষেক! তড়িঘড়ি আদালতের দ্বারস্থ ‘সেকেন্ড ইন কম্যান্ড’
প্রতীকী ছবি

কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ঘাসফুল শিবিরের অবস্থা এখন তাসের ঘরের মতো। দলের অন্দরেই একের পর এক নেতার ইস্তফা আর বিদ্রোহে যখন তৃণমূলের অস্তিত্ব নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে, ঠিক তখনই এক সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


 চোখের চিকিৎসার কারণ দেখিয়ে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে এই আবেদন জানানো হয়েছে। আগামীকাল বুধবারই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের নাম ও প্রতীক চলে যাওয়ার মতো চরম জল্পনা তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে ডায়মন্ড হারবারের সাংসদের এই বিদেশ যাত্রার আবেদন রাজনৈতিক মহলে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে।


গভীর রাতে টোটো চুরি করে পালানোর সময় পুলিশের জালে চার যুবক, উদ্ধার চোরাই টোটো


নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার একটি মামলায় কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে, আদালতের আগাম অনুমতি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের বাইরে যেতে পারবেন না। সেই আইনি বাধ্যবাধকতার কারণেই এবার হাইকোর্টের এজলাসে ছুটতে হলো তাঁকে। যদিও অভিষেকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বাঁ চোখের জরুরি চিকিৎসার জন্যই এই বিদেশ যাত্রা অত্যন্ত প্রয়োজন। 


প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায় এবং গুরুতর আঘাত লাগে। তারপর থেকে দীর্ঘদিন ধরে তিনি চোখের সমস্যায় ভুগছেন এবং হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিকবার তাঁর চোখে অস্ত্রোপচারও হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডিকে জানিয়ে তিনি বিদেশ গেলেও, এবার ছাব্বিশের ভোটের আবহে তৈরি হওয়া আইনি জট কাটানোই তাঁর প্রধান লক্ষ্য। এখন দেখার, দলের এই চরম সংকটের মুহূর্তে আদালত তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেয় কি না।

বিষয় : TrinamoolCongress CalcuttaHighCourt PoliticalCrisis EnforcementDirectorate medicaltreatment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


তৃণমূলে তীব্র ডামাডোলের মাঝেই দেশ ছাড়তে চান অভিষেক! তড়িঘড়ি আদালতের দ্বারস্থ ‘সেকেন্ড ইন কম্যান্ড’

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ঘাসফুল শিবিরের অবস্থা এখন তাসের ঘরের মতো। দলের অন্দরেই একের পর এক নেতার ইস্তফা আর বিদ্রোহে যখন তৃণমূলের অস্তিত্ব নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে, ঠিক তখনই এক সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার কারণ দেখিয়ে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে এই আবেদন জানানো হয়েছে। আগামীকাল বুধবারই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের নাম ও প্রতীক চলে যাওয়ার মতো চরম জল্পনা তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে ডায়মন্ড হারবারের সাংসদের এই বিদেশ যাত্রার আবেদন রাজনৈতিক মহলে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে।গভীর রাতে টোটো চুরি করে পালানোর সময় পুলিশের জালে চার যুবক, উদ্ধার চোরাই টোটোনির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার একটি মামলায় কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে, আদালতের আগাম অনুমতি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের বাইরে যেতে পারবেন না। সেই আইনি বাধ্যবাধকতার কারণেই এবার হাইকোর্টের এজলাসে ছুটতে হলো তাঁকে। যদিও অভিষেকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বাঁ চোখের জরুরি চিকিৎসার জন্যই এই বিদেশ যাত্রা অত্যন্ত প্রয়োজন। প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায় এবং গুরুতর আঘাত লাগে। তারপর থেকে দীর্ঘদিন ধরে তিনি চোখের সমস্যায় ভুগছেন এবং হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিকবার তাঁর চোখে অস্ত্রোপচারও হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডিকে জানিয়ে তিনি বিদেশ গেলেও, এবার ছাব্বিশের ভোটের আবহে তৈরি হওয়া আইনি জট কাটানোই তাঁর প্রধান লক্ষ্য। এখন দেখার, দলের এই চরম সংকটের মুহূর্তে আদালত তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেয় কি না।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার