Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তেহট্টে ২০ ড্রাম নকল পেট্রল-ডিজেল উদ্ধার, পলাতক মূল অভিযুক্ত

তেহট্টে ২০ ড্রাম নকল পেট্রল-ডিজেল উদ্ধার, পলাতক মূল অভিযুক্ত
ছবি সংগৃহীত

পাম্পের দামের চেয়ে অনেক কমে পেট্রল ও ডিজেল মিলছে - এই সন্দেহ ঘিরে বেশ কিছুদিন ধরেই চাঞ্চল্য ছড়াচ্ছিল এলাকায়। শেষ পর্যন্ত সেই রহস্যেরই পর্দা ফাঁস করল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার তেহট্ট থানার পুলিশ নদিয়ার মালিয়াপোতা এলাকায় একটি অবৈধ ভেজাল জ্বালানি তৈরির কারখানায় হানা দেয়। উদ্ধার হয়েছে ২০ ড্রাম ভর্তি রাসায়নিক মিশ্রিত ভেজাল জ্বালানি তেল ও নগদ টাকা।


 ক্যানিংয়ে শওকতপুত্রের ক্যাফে ঘিরে তীব্র চাঞ্চল্য, বুলডোজার হুঁশিয়ারি প্রশাসনের


পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাপড়া থানার বাঙালঝি এলাকার বাসিন্দা বাপন সেখ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি ভাড়া নেওয়া গোপন গোডাউনে এই অবৈধ কারবার চালাচ্ছিল। অভিযোগ, সেখানে সাদা কেরোসিনের মতো তরল জ্বালানির সঙ্গে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ও রঙ মিশিয়ে পেট্রল ও ডিজেলের মতো দেখতে জ্বালানি তৈরি করা হতো। এই ভেজাল জ্বালানি ড্রামবন্দি করে রাতের অন্ধকারে বিভিন্ন এলাকায় কম দামে সরবরাহ করা হতো। কম দামের কারণে অনেক গাড়িচালক ও ব্যবসায়ীও এই তেল কিনতেন বলে জানা গেছে। তবে এর ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড়সড় অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হচ্ছিল।


সোমবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ওই গোডাউন ঘিরে ফেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় মূল অভিযুক্ত বাপন সেখ। ঘটনার পর গোডাউনটি সিল করে দিয়েছে পুলিশ। পাশাপাশি তদন্ত শুরু হয়েছে এই চক্রের বিস্তার কতদূর, এর সঙ্গে আর কারা জড়িত এবং কোথায় কোথায় এই ভেজাল জ্বালানি সরবরাহ করা হতো তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অভিযুক্তকে ধরতে চলছে জোরদার তল্লাশি অভিযান।

বিষয় : NadiaNews CrimeNews fakefuel illegaltrade petrolscam

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


তেহট্টে ২০ ড্রাম নকল পেট্রল-ডিজেল উদ্ধার, পলাতক মূল অভিযুক্ত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
পাম্পের দামের চেয়ে অনেক কমে পেট্রল ও ডিজেল মিলছে - এই সন্দেহ ঘিরে বেশ কিছুদিন ধরেই চাঞ্চল্য ছড়াচ্ছিল এলাকায়। শেষ পর্যন্ত সেই রহস্যেরই পর্দা ফাঁস করল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার তেহট্ট থানার পুলিশ নদিয়ার মালিয়াপোতা এলাকায় একটি অবৈধ ভেজাল জ্বালানি তৈরির কারখানায় হানা দেয়। উদ্ধার হয়েছে ২০ ড্রাম ভর্তি রাসায়নিক মিশ্রিত ভেজাল জ্বালানি তেল ও নগদ টাকা। ক্যানিংয়ে শওকতপুত্রের ক্যাফে ঘিরে তীব্র চাঞ্চল্য, বুলডোজার হুঁশিয়ারি প্রশাসনেরপুলিশ সূত্রে জানা গিয়েছে, চাপড়া থানার বাঙালঝি এলাকার বাসিন্দা বাপন সেখ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি ভাড়া নেওয়া গোপন গোডাউনে এই অবৈধ কারবার চালাচ্ছিল। অভিযোগ, সেখানে সাদা কেরোসিনের মতো তরল জ্বালানির সঙ্গে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ও রঙ মিশিয়ে পেট্রল ও ডিজেলের মতো দেখতে জ্বালানি তৈরি করা হতো। এই ভেজাল জ্বালানি ড্রামবন্দি করে রাতের অন্ধকারে বিভিন্ন এলাকায় কম দামে সরবরাহ করা হতো। কম দামের কারণে অনেক গাড়িচালক ও ব্যবসায়ীও এই তেল কিনতেন বলে জানা গেছে। তবে এর ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড়সড় অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হচ্ছিল।সোমবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ওই গোডাউন ঘিরে ফেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় মূল অভিযুক্ত বাপন সেখ। ঘটনার পর গোডাউনটি সিল করে দিয়েছে পুলিশ। পাশাপাশি তদন্ত শুরু হয়েছে এই চক্রের বিস্তার কতদূর, এর সঙ্গে আর কারা জড়িত এবং কোথায় কোথায় এই ভেজাল জ্বালানি সরবরাহ করা হতো তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অভিযুক্তকে ধরতে চলছে জোরদার তল্লাশি অভিযান।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার