কলকাতা: রাজ্যে একের পর এক হেভিওয়েট তৃণমূল নেতা-নেত্রীদের টার্গেট করে উড়ে আসছে ডিম! সাধারণ মানুষের ক্ষোভ আর বিরোধী শিবিরের ‘ডিম-হামলা’ আটকাতে এবার শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ঘাসফুল শিবির। দলের শীর্ষ স্তরের নেতা-কর্মী এবং সাংসদ-বিধায়কদের ওপর এই ‘ডিম-নিশানা’ বন্ধ করতে জনস্বার্থ মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। এই তালিকায় রয়েছেন খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং বিধায়ক কুণাল ঘোষ ও মদন মিত্রের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা।
১ অক্টোবর থেকে মোট ৩৮% হারে মহার্ঘ ভাতা
আদালত সূত্রে খবর, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে এবং পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে আগামী মঙ্গলবারই এই হাইভোল্টেজ মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
তৃণমূলের অভিযোগ, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দলের শীর্ষ নেতৃত্বকে হেনস্থা করার জন্য সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হুগলির চণ্ডীতলায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপরেও হামলার অভিযোগ ওঠে। এমনকি, দিনকয়েক আগে খোদ কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। বাদ যাননি কামারহাটির বিধায়ক মদন মিত্রও; চলতি মাসেই নিজের এলাকায় তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। মামলার আবেদনে এই সমস্ত ঘটনার উল্লেখ করে ক্ষোভ উগরে দিয়েছে শাসকদল।
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিভিন্ন অভিযোগে রাজ্যের একাধিক কোণ থেকে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের মাঝারি ও ছোট স্তরের নেতা-কর্মীরা। আর তাঁদের যখনই থানা বা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় জনতার একাংশ তাঁদের লক্ষ্য করে দেদার ডিম ছুড়ছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে এখন ধৃত নেতাদের মাথায় হেলমেট পরিয়ে নিয়ে যেতে হচ্ছে। এই ‘ডিম-হামলা’র পাশাপাশি, গ্রেপ্তার করার পর তৃণমূল নেতাদের যেভাবে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে, আদালতের দ্বারস্থ হয়ে পুলিশি অতিসক্রিয়তার সেই রূপেরও তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার, মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই অভিনব ‘ডিম-রাজনীতি’র জল কোন দিকে মোড় ঘোরায়।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন