Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে পথে জনপ্রতিনিধিরা, ধর্মতলার ঘটনার প্রতিবাদে শনিবার বিশেষ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬
সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে পথে জনপ্রতিনিধিরা, ধর্মতলার ঘটনার প্রতিবাদে শনিবার বিশেষ কর্মসূচি
ছবি সংগৃহীত

শুক্রবার ধর্মতলায় ছাত্র আন্দোলন ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলন চলাকালীন সাংবাদিকদের উপরও হামলা করা হয়। এবার সেই ঘটনার প্রতিবাদে পথে নামছেন রাজ্যের বিধায়করা। শনিবার দুপুর ১টা নাগাদ বিধানসভা চত্বর থেকে প্রেস ক্লাব পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী বিধায়করা কালো ব্যাজ পরে মিছিলে হাঁটবেন। সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে এই কর্মসূচি অত্যন্ত  গুরুত্বপূর্ণ। 


প্রসঙ্গত, নিট কেলেঙ্কারির প্রতিবাদে দেশ জুড়ে ছাত্র আন্দোলন অব্যাহত। এবার তার আঁচ পড়ল কলকাতাতেও। দিল্লিতে ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে শুক্রবার বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিল তুমুল বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। সেই সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিক ও চিত্রসাংবাদিক হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ। 


আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী কড়া সুরে জানান, ‘‘কটাদিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয়, আমি জানি। এই ‘শুক্রবারি’দের দেখিয়ে দেব।” শুভেন্দুর পরে 'আসল' তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। তাঁর বক্তব্য, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।  


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে হামলায় জড়িত সন্দেহভাজনদের চিহ্নিত করার কাজ চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।

বিষয় : Dharmatala pressfreedom KolkataPolitics journalistsafety asssembly

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৫ জুলাই ২০২৬


সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে পথে জনপ্রতিনিধিরা, ধর্মতলার ঘটনার প্রতিবাদে শনিবার বিশেষ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image
শুক্রবার ধর্মতলায় ছাত্র আন্দোলন ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলন চলাকালীন সাংবাদিকদের উপরও হামলা করা হয়। এবার সেই ঘটনার প্রতিবাদে পথে নামছেন রাজ্যের বিধায়করা। শনিবার দুপুর ১টা নাগাদ বিধানসভা চত্বর থেকে প্রেস ক্লাব পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী বিধায়করা কালো ব্যাজ পরে মিছিলে হাঁটবেন। সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে এই কর্মসূচি অত্যন্ত  গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, নিট কেলেঙ্কারির প্রতিবাদে দেশ জুড়ে ছাত্র আন্দোলন অব্যাহত। এবার তার আঁচ পড়ল কলকাতাতেও। দিল্লিতে ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে শুক্রবার বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিল তুমুল বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। সেই সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিক ও চিত্রসাংবাদিক হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী কড়া সুরে জানান, ‘‘কটাদিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয়, আমি জানি। এই ‘শুক্রবারি’দের দেখিয়ে দেব।” শুভেন্দুর পরে 'আসল' তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। তাঁর বক্তব্য, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে হামলায় জড়িত সন্দেহভাজনদের চিহ্নিত করার কাজ চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত