Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সংসদে পেশ প্রশ্নফাঁস বিরোধী বিল, চরম হট্টগোলের মাঝে ধর্মেন্দ্রকে বিজেপি জওয়ানদের স্পেশাল বার্তা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬
সংসদে পেশ প্রশ্নফাঁস বিরোধী বিল, চরম হট্টগোলের মাঝে ধর্মেন্দ্রকে বিজেপি জওয়ানদের স্পেশাল বার্তা!
প্রশ্নফাঁস বিরোধী বিল পেশ। ফাইল ছবি

নয়াদিল্লি: বিরোধীদের তুমুল হই-হট্টগোল ও স্লোগানবাজির মধ্যেই সোমবার লোকসভায় পেশ হল বহুল আলোচিত ‘পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল’ বা প্রশ্নফাঁস বিরোধী বিল। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে বিলটি উপস্থাপন করতেই বিরোধীরা একযোগে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থে বিলটি পাসের জন্য বিরোধীদের সহযোগিতার আহ্বান জানান। কিন্তু বিরোধী শিবিরের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা ঢাকতেই তড়িঘড়ি এই বিল আনার নাটক করছে মোদি সরকার। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ কটাক্ষ করে প্রশ্ন তোলেন, পর্যাপ্ত প্রমাণের অভাবে যখন অভিযুক্তরাই ছাড় পেয়ে যাচ্ছে, তখন এই ফাস্ট-ট্র্যাক আইনের প্রকৃত কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন থেকে যায়।

সংসদে বিল পেশের বিরোধিতার পাশাপাশি গত ২০ জুলাই পড়ুয়াদের আন্দোলন দমন করতে পুলিশের লাঠিচার্জ ও পেলেট গান ব্যবহারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহির দাবিতে উত্তাল হয়ে ওঠে উভয় কক্ষ। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও পবন খেরা কড়া ভাষায় প্রশ্ন তোলেন, আন্দোলনকারী পড়ুয়ারা কি জঙ্গি যে তাঁদের ওপর নির্বিচারে ছর্‌রা গুলি ও অত্যাচার চালানো হল? এই তুমুল হাঙ্গামার জেরে দুপুর ২টো পর্যন্ত সংসদের সভা মুলতুবি করে দেওয়া হয়। অন্যদিকে, ইস্তফা দেওয়ার পর এদিনই প্রথম সংসদে পা রাখেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মকরদ্বারে দলীয় এমপিদের তরফে তাঁকে মাথায় পাগড়ি ও গলায় উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দল ও সরকার যে তাঁর সিদ্ধান্তের পাশে পূর্ণমাত্রায় রয়েছে, তারই স্পষ্ট বার্তা।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : AmitShah BreakingNews INDIANPOLITICS HiddenStoriesNews parliamentsession dharmendrapradhan loksabha kirenrijiju AntiPaperLeakBill BreakingNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৭ জুলাই ২০২৬


সংসদে পেশ প্রশ্নফাঁস বিরোধী বিল, চরম হট্টগোলের মাঝে ধর্মেন্দ্রকে বিজেপি জওয়ানদের স্পেশাল বার্তা!

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image
নয়াদিল্লি: বিরোধীদের তুমুল হই-হট্টগোল ও স্লোগানবাজির মধ্যেই সোমবার লোকসভায় পেশ হল বহুল আলোচিত ‘পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল’ বা প্রশ্নফাঁস বিরোধী বিল। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে বিলটি উপস্থাপন করতেই বিরোধীরা একযোগে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থে বিলটি পাসের জন্য বিরোধীদের সহযোগিতার আহ্বান জানান। কিন্তু বিরোধী শিবিরের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা ঢাকতেই তড়িঘড়ি এই বিল আনার নাটক করছে মোদি সরকার। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ কটাক্ষ করে প্রশ্ন তোলেন, পর্যাপ্ত প্রমাণের অভাবে যখন অভিযুক্তরাই ছাড় পেয়ে যাচ্ছে, তখন এই ফাস্ট-ট্র্যাক আইনের প্রকৃত কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন থেকে যায়।সংসদে বিল পেশের বিরোধিতার পাশাপাশি গত ২০ জুলাই পড়ুয়াদের আন্দোলন দমন করতে পুলিশের লাঠিচার্জ ও পেলেট গান ব্যবহারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহির দাবিতে উত্তাল হয়ে ওঠে উভয় কক্ষ। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও পবন খেরা কড়া ভাষায় প্রশ্ন তোলেন, আন্দোলনকারী পড়ুয়ারা কি জঙ্গি যে তাঁদের ওপর নির্বিচারে ছর্‌রা গুলি ও অত্যাচার চালানো হল? এই তুমুল হাঙ্গামার জেরে দুপুর ২টো পর্যন্ত সংসদের সভা মুলতুবি করে দেওয়া হয়। অন্যদিকে, ইস্তফা দেওয়ার পর এদিনই প্রথম সংসদে পা রাখেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মকরদ্বারে দলীয় এমপিদের তরফে তাঁকে মাথায় পাগড়ি ও গলায় উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দল ও সরকার যে তাঁর সিদ্ধান্তের পাশে পূর্ণমাত্রায় রয়েছে, তারই স্পষ্ট বার্তা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত