Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কাজের লোভ দেখিয়ে বিদেশে পাচার, ভুয়ো পাসপোর্ট চক্র চালাত গোলাম! দুর্গাপুরে সাতসকালে এনআইএ হানা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬
কাজের লোভ দেখিয়ে বিদেশে পাচার, ভুয়ো পাসপোর্ট চক্র চালাত গোলাম! দুর্গাপুরে সাতসকালে এনআইএ হানা!
কাজের লোভ দেখিয়ে বিদেশে পাচার। ছবি-সংগৃহীত

দুর্গাপুর: কাজের নামে বিদেশে ঠিকা শ্রমিক পাঠানোর আড়ালে আন্তর্জাতিক মানবপাচারের এক বিশাল নেটওয়ার্কের পর্দাফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)। সোমবার সকালে দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকায় ঝটিকা তল্লাশি চালিয়ে এনআইএ-র হাতে গ্রেপ্তার হয়েছে গোলাম জামা নামের এক ব্যক্তি। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা হাতেনাতে ধরে ফেলেন এই অভিযুক্তকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাধারণ মানুষকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচার করাই ছিল গোলামের মূল ব্যবসা। কেবল তা-ই নয়, পাচার চক্রের জাল ছড়াতে ও শ্রমিকদের বিদেশযাত্রা মসৃণ করতে তিনি নিজেই ভুয়ো পাসপোর্ট তৈরি করার আন্তর্জাতিক র্যাকেট চালাতেন।

আসল বাড়ি ছত্তিশগড়ে হলেও বিগত প্রায় চার বছর ধরে দুর্গাপুরে বাড়ি ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করছিলেন গোলাম। পূর্বে টায়ারের দোকান ও পরে একটি ট্রাভেল এজেন্সিতে কাজের সুবাদেই তিনি এই আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন বলে খবর। মালয়েশিয়া ও সৌদি আরবের মতো দেশে নিয়মিত যাতায়াত করলেও তাঁর আসল কাজ নিয়ে সর্বদা ধোঁয়াশা বজায় রাখতেন তিনি। প্রতিবেশীদের সঙ্গে সেভাবে না মিশলেও মাঝেমধ্যেই তাঁর এই বিদেশযাত্রার কথা স্ত্রী প্রতিবেশীদের জানিয়েছিলেন। সোমবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম এসে বাড়ি ঘিরে ফেলে মুখ ঢাকা অবস্থায় গোলামকে গ্রেপ্তার করতেই গোটা এলাকার বাসিন্দারা স্তম্ভিত হয়ে পড়েন। এই ঘটনায় তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। দুর্গাপুরের বুক থেকে গ্রেপ্তার হওয়া এই গোলাম জামার মাধ্যমে এই পাচার চক্রে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews BreakingNews CRIMEUPDATE DurgapurNews HiddenStoriesNews NIARaid HumanTrafficking FakePassportRacket

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৭ জুলাই ২০২৬


কাজের লোভ দেখিয়ে বিদেশে পাচার, ভুয়ো পাসপোর্ট চক্র চালাত গোলাম! দুর্গাপুরে সাতসকালে এনআইএ হানা!

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image
দুর্গাপুর: কাজের নামে বিদেশে ঠিকা শ্রমিক পাঠানোর আড়ালে আন্তর্জাতিক মানবপাচারের এক বিশাল নেটওয়ার্কের পর্দাফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)। সোমবার সকালে দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকায় ঝটিকা তল্লাশি চালিয়ে এনআইএ-র হাতে গ্রেপ্তার হয়েছে গোলাম জামা নামের এক ব্যক্তি। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা হাতেনাতে ধরে ফেলেন এই অভিযুক্তকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাধারণ মানুষকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচার করাই ছিল গোলামের মূল ব্যবসা। কেবল তা-ই নয়, পাচার চক্রের জাল ছড়াতে ও শ্রমিকদের বিদেশযাত্রা মসৃণ করতে তিনি নিজেই ভুয়ো পাসপোর্ট তৈরি করার আন্তর্জাতিক র্যাকেট চালাতেন।আসল বাড়ি ছত্তিশগড়ে হলেও বিগত প্রায় চার বছর ধরে দুর্গাপুরে বাড়ি ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করছিলেন গোলাম। পূর্বে টায়ারের দোকান ও পরে একটি ট্রাভেল এজেন্সিতে কাজের সুবাদেই তিনি এই আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন বলে খবর। মালয়েশিয়া ও সৌদি আরবের মতো দেশে নিয়মিত যাতায়াত করলেও তাঁর আসল কাজ নিয়ে সর্বদা ধোঁয়াশা বজায় রাখতেন তিনি। প্রতিবেশীদের সঙ্গে সেভাবে না মিশলেও মাঝেমধ্যেই তাঁর এই বিদেশযাত্রার কথা স্ত্রী প্রতিবেশীদের জানিয়েছিলেন। সোমবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম এসে বাড়ি ঘিরে ফেলে মুখ ঢাকা অবস্থায় গোলামকে গ্রেপ্তার করতেই গোটা এলাকার বাসিন্দারা স্তম্ভিত হয়ে পড়েন। এই ঘটনায় তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। দুর্গাপুরের বুক থেকে গ্রেপ্তার হওয়া এই গোলাম জামার মাধ্যমে এই পাচার চক্রে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত