Hidden Stories (বাংলা)

আন্দোলনের মুখে নতিস্বীকার! নিট কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

নয়াদিল্লি: নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং লাগাতার দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা দেশ। রাজপথ থেকে সংসদ— বিরোধীদের তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে দাঁড়িয়ে অবশেষে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। নিট কাণ্ড নিয়ে লোকসভায় পূর্ণাঙ্গ আলোচনায় রাজি হয়েছে নরেন্দ্র মোদী সরকার। বুধবার এই খবর নিশ্চিত করে সংসদীয় বিষয় সংক্রান্ত মন্ত্রী কিরেণ রিজিজু স্পষ্ট জানান, সরকার যে কোনও বিষয়ে স্বচ্ছ আলোচনার জন্য সম্পূর্ণ তৈরি এবং আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা শিক্ষার্থীরাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।[TECHTARANGA-POST:11165]গত কয়েক দিন ধরে নিট প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্রকে চেপে ধরেছে বিরোধী শিবির। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার তাদের সংসদ অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী দিল্লি। এর ঠিক পরদিনই প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে হঠাৎ ধরণায় বসে পড়েন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশ তাঁদের সেখান থেকে চড়াও হয়ে তুলে দেয়। তার মাঝেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গিয়ে রাহুলদের সঙ্গে কথা বলেন এবং সংসদে আলোচনার বার্তা পৌঁছে দেন।শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কালো পোশাকে সংসদে বিরোধীদের প্রতিবাদবিতর্কের আবহে বুধবার সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানান, বিরোধীরা চাইলে বৃহস্পতিবার থেকেই সংসদে এই স্পর্শকাতর ইস্যু নিয়ে বিতর্ক ও আলোচনা শুরু হতে পারে। রিজিজুর কথায়, আলোচনার সময় বিরোধীদের তাঁদের পয়েন্ট তুলে ধরতে দেওয়া হবে, সরকার কাউকে বাধা দেবে না। তবে আলোচনা শুরুর আগেই শর্তের পাহাড় চাপিয়ে দিলে তা দুঃখজনক। সরকার যে নিট কাণ্ড নিয়ে খোলা মনে আলোচনা করতে প্রস্তুত, তা তিনি পুনর্ব্যক্ত করেন।[TECHTARANGA-POST:11135]সরকারি সূত্রে জানা যাচ্ছে, বাদল অধিবেশনের উত্তাপ কমাতে এবং আন্দোলনরত পড়ুয়াদের বার্তা দিতেই কেন্দ্র এই আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। তবে সংসদে আলোচনার টেবিল তৈরি হলেও, রাহুল গান্ধী ও বিরোধী নেতৃত্ব শিক্ষামন্ত্রীর ইস্তফা এবং পরীক্ষার নতুন রূপরেখা নিয়ে কী অবস্থান নেন, সেদিকেই নজর রাখছে সারা দেশ।

আন্দোলনের মুখে নতিস্বীকার! নিট কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র