Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিউমার্কেটের হোটেলে আগুন, মৃত ৯! ৮ জনই বাংলাদেশি, স্ত্রী-সন্তান-সহ প্রাণ গেল সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬
নিউমার্কেটের হোটেলে আগুন, মৃত ৯! ৮ জনই বাংলাদেশি, স্ত্রী-সন্তান-সহ প্রাণ গেল সাংবাদিকের
ছবি- সংগৃহীত

কলকাতাঃ চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী, তিন বছরের সন্তান এবং শ্বশুর। কিন্তু কলকাতার নিউমার্কেটের হোটেল শিখা ইন থেকে আর বাড়ি ফেরা হল না ‘আজকের আলো’ পত্রিকার সাংবাদিক দেবাশিস দত্তের। 


নিউমার্কেটের হোটেল অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের মধ্যে ৮ জনই বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে ঢাকার বাসিন্দা আহমেদ বাবুও রয়েছেন। বাকি কয়েকজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দেবাশিসের স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা করানোর পর কলকাতায় আসেন তাঁরা। নিউমার্কেটের শিখা ইন-এ ওঠেন দেবাশিস, তাঁর স্ত্রী, ছেলে এবং শ্বশুর। মঙ্গলবার গভীর রাতে হোটেলে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে যায় ঘরগুলি। বেরিয়ে আসার সুযোগ না পেয়েই দমবন্ধ হয়ে মৃত্যু হয় চারজনের। কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনার মহম্মদ খালেদ জানিয়েছেন, অগ্নিকাণ্ডে অসুস্থ হয়ে পড়া ৬ জন বাংলাদেশি আপাতত বিপন্মুক্ত। তাঁদের চিকিৎসা চলছে।


এই ঘটনায় ভোররাত পর্যন্ত হোটেলের বিল্ডিং থেকে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বহু বাংলাদেশি নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে। আগুনের সূত্রপাত ঠিক কীভাবে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে ইতিমধ্যেই পাঁচ সদস্যের সিট গঠন করা হয়েছে। পাশাপাশি মুখ্যসচিব মনোজ আগরওয়াল অবিলম্বে ফায়ার অডিট সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন। 

বিষয় : Kolkata Bangladesh Fire New Market

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৯ আগস্ট ২০২৬


নিউমার্কেটের হোটেলে আগুন, মৃত ৯! ৮ জনই বাংলাদেশি, স্ত্রী-সন্তান-সহ প্রাণ গেল সাংবাদিকের

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী, তিন বছরের সন্তান এবং শ্বশুর। কিন্তু কলকাতার নিউমার্কেটের হোটেল শিখা ইন থেকে আর বাড়ি ফেরা হল না ‘আজকের আলো’ পত্রিকার সাংবাদিক দেবাশিস দত্তের। নিউমার্কেটের হোটেল অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের মধ্যে ৮ জনই বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে ঢাকার বাসিন্দা আহমেদ বাবুও রয়েছেন। বাকি কয়েকজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দেবাশিসের স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা করানোর পর কলকাতায় আসেন তাঁরা। নিউমার্কেটের শিখা ইন-এ ওঠেন দেবাশিস, তাঁর স্ত্রী, ছেলে এবং শ্বশুর। মঙ্গলবার গভীর রাতে হোটেলে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে যায় ঘরগুলি। বেরিয়ে আসার সুযোগ না পেয়েই দমবন্ধ হয়ে মৃত্যু হয় চারজনের। কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনার মহম্মদ খালেদ জানিয়েছেন, অগ্নিকাণ্ডে অসুস্থ হয়ে পড়া ৬ জন বাংলাদেশি আপাতত বিপন্মুক্ত। তাঁদের চিকিৎসা চলছে।এই ঘটনায় ভোররাত পর্যন্ত হোটেলের বিল্ডিং থেকে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বহু বাংলাদেশি নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে। আগুনের সূত্রপাত ঠিক কীভাবে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে ইতিমধ্যেই পাঁচ সদস্যের সিট গঠন করা হয়েছে। পাশাপাশি মুখ্যসচিব মনোজ আগরওয়াল অবিলম্বে ফায়ার অডিট সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত