Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সুজিতের জামিনে রায়ের অপেক্ষা, তার আগেই বিচারপতির ‘বিরতি’! নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬
সুজিতের জামিনে রায়ের অপেক্ষা, তার আগেই বিচারপতির ‘বিরতি’! নেপথ্যে কী?
ছবি- সংগৃহীত

কলকাতাঃ সুজিত বসুর জামিন মামলায় রায় ঘোষণার আগেই কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ সরে দাঁড়ালেন। সোমবারই মামলার শুনানি শেষ হয়েছিল। এরপর রায়দান স্থগিত রাখা হয়। 


জানা গিয়েছে, মঙ্গলবার সুজিত বসুর এক আইনজীবী বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারে যান। সেই সময় চেম্বারে ছিলেন না বিচারপতি। অভিযোগ, তাঁর অনুপস্থিতিতে ব্যক্তিগত সচিবের কাছে চেম্বারে থাকা একটি ফাইল চাওয়া হয়। পরে বিষয়টি বিচারপতির নজরে আসে। এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করে মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি শুভ্রা ঘোষ। এখন সুজিত বসুর জামিনের মামলা প্রধান বিচারপতির কাছে রয়েছে। পরবর্তী শুনানি কোন বেঞ্চে হবে, সেই সিদ্ধান্ত নেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। 


উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে সুজিত বসুকে গ্রেপ্তার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, প্রায় ১৫০টি নিয়োগ ঘুরপথে করা হয়েছিল। সেই মামলাতেই জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী।

বিষয় : Kolkata ED Calcutta High Court Sujit Bose

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৯ আগস্ট ২০২৬


সুজিতের জামিনে রায়ের অপেক্ষা, তার আগেই বিচারপতির ‘বিরতি’! নেপথ্যে কী?

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ সুজিত বসুর জামিন মামলায় রায় ঘোষণার আগেই কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ সরে দাঁড়ালেন। সোমবারই মামলার শুনানি শেষ হয়েছিল। এরপর রায়দান স্থগিত রাখা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার সুজিত বসুর এক আইনজীবী বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারে যান। সেই সময় চেম্বারে ছিলেন না বিচারপতি। অভিযোগ, তাঁর অনুপস্থিতিতে ব্যক্তিগত সচিবের কাছে চেম্বারে থাকা একটি ফাইল চাওয়া হয়। পরে বিষয়টি বিচারপতির নজরে আসে। এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করে মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি শুভ্রা ঘোষ। এখন সুজিত বসুর জামিনের মামলা প্রধান বিচারপতির কাছে রয়েছে। পরবর্তী শুনানি কোন বেঞ্চে হবে, সেই সিদ্ধান্ত নেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে সুজিত বসুকে গ্রেপ্তার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, প্রায় ১৫০টি নিয়োগ ঘুরপথে করা হয়েছিল। সেই মামলাতেই জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত