Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রান্নায় নুনের বদলে সাবান! খাবার মুখে তুলতেই অসুস্থ ৩৪ পড়ুয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬
 রান্নায় নুনের বদলে সাবান! খাবার মুখে তুলতেই অসুস্থ ৩৪ পড়ুয়া
ছবি- সংগৃহীত

বিহারঃ মিড-ডে মিলে খাবার খেয়ে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল ৩৪ জন পড়ুয়া। অভিযোগ, রান্নায় নুনের বদলে ভুল করে মিশে গিয়েছিল সাবান গুঁড়ো। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের নালন্দা জেলার পারসা মিডল স্কুলে। 


মঙ্গলবার অন্যান্য দিনের মতোই স্কুলে মিড-ডে মিল পরিবেশন করা হয়েছিল। ভাতের সঙ্গে আলু-সোয়াবিনের তরকারি খাওয়ার পরই কয়েকজন পড়ুয়া অস্বস্তি বোধ করতে শুরু করে। কারও গলা জ্বালা, কারও পেটে ব্যথা শুরু হয়। পরিস্থিতি বুঝে একে একে অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন এক পড়ুয়ার দাবি, খাবার মুখে তোলার সময়ই তরকারি থেকে অস্বাভাবিক গন্ধ পেয়েছিল সে। খাবার খাওয়ার পরই পেটে ব্যথা শুরু হয়। কয়েকজন জ্ঞান হারিয়েছিল বলেও দাবি।


স্কুলের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার সিং ঘটনাটি স্বীকার করেছেন। তাঁর দাবি, রান্নার দায়িত্বে ছিলেন তিনজন মহিলা। পড়ুয়ারা খাবারে নুন চাইলে ভুলবশত নুনের পরিবর্তে সাবান গুঁড়ো দেওয়া হয়ে থাকতে পারে। তবে স্কুল কর্তৃপক্ষের এই বক্তব্য মানতে নারাজ জেলা শিক্ষা দফতর। নালন্দার জেলা শিক্ষা আধিকারিক হেমচন্দ্র জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খাবারে ঠিক কী মেশানো হয়েছিল এবং পড়ুয়ারা কী কারণে অসুস্থ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

বিষয় : Mid-Day Meal Bihar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৯ আগস্ট ২০২৬


রান্নায় নুনের বদলে সাবান! খাবার মুখে তুলতেই অসুস্থ ৩৪ পড়ুয়া

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image
বিহারঃ মিড-ডে মিলে খাবার খেয়ে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল ৩৪ জন পড়ুয়া। অভিযোগ, রান্নায় নুনের বদলে ভুল করে মিশে গিয়েছিল সাবান গুঁড়ো। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের নালন্দা জেলার পারসা মিডল স্কুলে। মঙ্গলবার অন্যান্য দিনের মতোই স্কুলে মিড-ডে মিল পরিবেশন করা হয়েছিল। ভাতের সঙ্গে আলু-সোয়াবিনের তরকারি খাওয়ার পরই কয়েকজন পড়ুয়া অস্বস্তি বোধ করতে শুরু করে। কারও গলা জ্বালা, কারও পেটে ব্যথা শুরু হয়। পরিস্থিতি বুঝে একে একে অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন এক পড়ুয়ার দাবি, খাবার মুখে তোলার সময়ই তরকারি থেকে অস্বাভাবিক গন্ধ পেয়েছিল সে। খাবার খাওয়ার পরই পেটে ব্যথা শুরু হয়। কয়েকজন জ্ঞান হারিয়েছিল বলেও দাবি।স্কুলের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার সিং ঘটনাটি স্বীকার করেছেন। তাঁর দাবি, রান্নার দায়িত্বে ছিলেন তিনজন মহিলা। পড়ুয়ারা খাবারে নুন চাইলে ভুলবশত নুনের পরিবর্তে সাবান গুঁড়ো দেওয়া হয়ে থাকতে পারে। তবে স্কুল কর্তৃপক্ষের এই বক্তব্য মানতে নারাজ জেলা শিক্ষা দফতর। নালন্দার জেলা শিক্ষা আধিকারিক হেমচন্দ্র জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খাবারে ঠিক কী মেশানো হয়েছিল এবং পড়ুয়ারা কী কারণে অসুস্থ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত