Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তৃণমূলের ‘অনিয়ম’ নিয়ে এবার কড়া অ্যাকশন? শিলিগুড়ির হোটেল-রেস্তরাঁয় মাসভর কড়া নজরদারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
তৃণমূলের ‘অনিয়ম’ নিয়ে এবার কড়া অ্যাকশন? শিলিগুড়ির হোটেল-রেস্তরাঁয় মাসভর কড়া নজরদারি
ছবি সংগৃহীত

শিলিগুড়ি: পর পর দুই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর পর এবার শিলিগুড়িতে হোটেল-রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপের ঘোষণা। আগামী এক মাস শহরের হোটেল, রেস্তরাঁ এবং মলগুলিতে চলবে সারপ্রাইজ ভিজিট। এমনই বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ।


বৃহস্পতিবার শিলিগুড়ির একাধিক হোটেল ও রেস্তরাঁ পরিদর্শনে যান মন্ত্রী। সেখানেই তিনি জানান, কর্পোরেশন, দমকল, পুলিশ এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। আগামী এক মাস এই দল শহরের বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও মলে আচমকা পরিদর্শন চালাবে। পরিদর্শনের সময় কোনও ধরনের অনিয়ম বা অগ্নিনিরাপত্তার ত্রুটি নজরে এলে তা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট হোটেল বা রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হবে, এমনকী সিলও করে দেওয়া হতে পারে। এর পিছনে আগের সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির প্রভাব রয়েছে। তাঁর কথায়, ‘‘তৃণমূলের আবর্জনা পরিষ্কার করতে সরকারের কিছুটা সময় লাগবে।’’


উল্লেখ্য, কয়েকদিনের ব্যবধানে তারাপীঠের ‘বিদেশিনী’ এবং কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দুই ঘটনায় মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। দুই ক্ষেত্রেই হোটেলের অগ্নিনিরাপত্তা ও নিয়মকানুন নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ঘটনার পরই এবার শিলিগুড়ির হোটেল-রেস্তরাঁগুলিতে বড়সড় নজরদারির ঘোষণা করল রাজ্য সরকার।

বিষয় : Shankar Ghosh Siliguri

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬


তৃণমূলের ‘অনিয়ম’ নিয়ে এবার কড়া অ্যাকশন? শিলিগুড়ির হোটেল-রেস্তরাঁয় মাসভর কড়া নজরদারি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image
শিলিগুড়ি: পর পর দুই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর পর এবার শিলিগুড়িতে হোটেল-রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপের ঘোষণা। আগামী এক মাস শহরের হোটেল, রেস্তরাঁ এবং মলগুলিতে চলবে সারপ্রাইজ ভিজিট। এমনই বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ।বৃহস্পতিবার শিলিগুড়ির একাধিক হোটেল ও রেস্তরাঁ পরিদর্শনে যান মন্ত্রী। সেখানেই তিনি জানান, কর্পোরেশন, দমকল, পুলিশ এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। আগামী এক মাস এই দল শহরের বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও মলে আচমকা পরিদর্শন চালাবে। পরিদর্শনের সময় কোনও ধরনের অনিয়ম বা অগ্নিনিরাপত্তার ত্রুটি নজরে এলে তা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট হোটেল বা রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হবে, এমনকী সিলও করে দেওয়া হতে পারে। এর পিছনে আগের সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির প্রভাব রয়েছে। তাঁর কথায়, ‘‘তৃণমূলের আবর্জনা পরিষ্কার করতে সরকারের কিছুটা সময় লাগবে।’’উল্লেখ্য, কয়েকদিনের ব্যবধানে তারাপীঠের ‘বিদেশিনী’ এবং কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দুই ঘটনায় মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। দুই ক্ষেত্রেই হোটেলের অগ্নিনিরাপত্তা ও নিয়মকানুন নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ঘটনার পরই এবার শিলিগুড়ির হোটেল-রেস্তরাঁগুলিতে বড়সড় নজরদারির ঘোষণা করল রাজ্য সরকার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত