Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জলবন্দি কেরালা! বন্যায় মৃত ১৫, জোরকদমে চলছে উদ্ধারকাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬
জলবন্দি কেরালা! বন্যায় মৃত ১৫, জোরকদমে চলছে উদ্ধারকাজ
ছবি সংগৃহীত

বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। প্রবল বর্ষণে ফের দুর্যোগ কেরালায়। টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত জনজীবন। শুক্রবার রাত থেকে চলা বৃষ্টিতে রাজ্যের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সূত্রের খবর, সোমবার সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতির জেরে মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও নিখোঁজ রয়েছেন ৭ জন।

কেরালার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে কোট্টায়ামে ৩ জন, পুঞ্জর এলাকায় ২ জন, এরনাকুলামে ২ জন এবং কোল্লামে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ইদুক্কি, মুভাত্তুপুঝা, কোঝিকোড় এবং কান্নুরে একজন করে প্রাণ হারিয়েছেন। পুঞ্জরে জলভর্তি ট্যাঙ্কে পড়ে মৃত্যু হয়েছে এক শিশুরও। তবে এখনও পর্যন্ত কোল্লাম ও কান্নুরে ২ জন করে এবং মাল্লাপ্পুরম, ইদুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুতগতিতে চলছে উদ্ধার ও ত্রাণের কাজ। সোমবার সকাল পর্যন্ত রাজ্যে ৩১৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১১,০১৮ জন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।


আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ আগস্ট পর্যন্ত কেরালায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিষয় : Flood Kerala News

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৩ আগস্ট ২০২৬


জলবন্দি কেরালা! বন্যায় মৃত ১৫, জোরকদমে চলছে উদ্ধারকাজ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। প্রবল বর্ষণে ফের দুর্যোগ কেরালায়। টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত জনজীবন। শুক্রবার রাত থেকে চলা বৃষ্টিতে রাজ্যের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সূত্রের খবর, সোমবার সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতির জেরে মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও নিখোঁজ রয়েছেন ৭ জন।কেরালার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে কোট্টায়ামে ৩ জন, পুঞ্জর এলাকায় ২ জন, এরনাকুলামে ২ জন এবং কোল্লামে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ইদুক্কি, মুভাত্তুপুঝা, কোঝিকোড় এবং কান্নুরে একজন করে প্রাণ হারিয়েছেন। পুঞ্জরে জলভর্তি ট্যাঙ্কে পড়ে মৃত্যু হয়েছে এক শিশুরও। তবে এখনও পর্যন্ত কোল্লাম ও কান্নুরে ২ জন করে এবং মাল্লাপ্পুরম, ইদুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুতগতিতে চলছে উদ্ধার ও ত্রাণের কাজ। সোমবার সকাল পর্যন্ত রাজ্যে ৩১৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১১,০১৮ জন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ আগস্ট পর্যন্ত কেরালায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত