Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিটি রোডে মৃত্যু ফাঁদ! ট্রাকের ধাক্কায় শেষ দুই পড়ুয়ার জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬
বিটি রোডে মৃত্যু ফাঁদ! ট্রাকের ধাক্কায় শেষ দুই পড়ুয়ার জীবন
ছবি- সংগৃহীত

সকালের ব্যস্ত সময়ে ভয়াবহ দুর্ঘটনা বরাহনগরে। স্কুলের ব্যাগ কাঁধে প্রতিদিনের মতোই বেরিয়েছিল দুই ভাই। কিন্তু সেই যাত্রাই যে শেষ যাত্রা হবে, তা কে জানত! ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই পড়ুয়ার। স্কুটিতে করে দুই ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা। সেই সময়ই ঘটে ঘটনাটি।গুরুতর জখম হয়েছেন তাদের বাবা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পড়ুয়ার নাম আরাধ্য সাউ (৯) এবং আরভ সাউ (৬)। দু’জনেই ডানলপের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এ দিন সকালে স্কুটিতে করে দুই সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন অভিষেক। পাশে পড়ে থাকা স্টোনচিপসের পাশ দিয়ে যাওয়ার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় বলে অভিযোগ। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে স্কুটির ধাক্কা লাগে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরাহনগর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, রাস্তার পাশে স্টোনচিপস ফেলে রাখার কারণে এর আগেও বহু দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ট্রাকটি ইতিমধ্যেই আটক করা হয়েছে। দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। 

বিষয় : Road Accident Barangar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০১ আগস্ট ২০২৬


বিটি রোডে মৃত্যু ফাঁদ! ট্রাকের ধাক্কায় শেষ দুই পড়ুয়ার জীবন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image
সকালের ব্যস্ত সময়ে ভয়াবহ দুর্ঘটনা বরাহনগরে। স্কুলের ব্যাগ কাঁধে প্রতিদিনের মতোই বেরিয়েছিল দুই ভাই। কিন্তু সেই যাত্রাই যে শেষ যাত্রা হবে, তা কে জানত! ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই পড়ুয়ার। স্কুটিতে করে দুই ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা। সেই সময়ই ঘটে ঘটনাটি।গুরুতর জখম হয়েছেন তাদের বাবা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পড়ুয়ার নাম আরাধ্য সাউ (৯) এবং আরভ সাউ (৬)। দু’জনেই ডানলপের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এ দিন সকালে স্কুটিতে করে দুই সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন অভিষেক। পাশে পড়ে থাকা স্টোনচিপসের পাশ দিয়ে যাওয়ার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় বলে অভিযোগ। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে স্কুটির ধাক্কা লাগে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরাহনগর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, রাস্তার পাশে স্টোনচিপস ফেলে রাখার কারণে এর আগেও বহু দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ট্রাকটি ইতিমধ্যেই আটক করা হয়েছে। দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত