Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আত্মগোপনের দু'বছর পূর্তিতেই মহা আত্মপ্রকাশ, নয়াদিল্লির মঞ্চ থেকেই কি শেখ হাসিনা দেবেন দেশে ফেরার দিনক্ষণ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬
আত্মগোপনের দু'বছর পূর্তিতেই মহা আত্মপ্রকাশ, নয়াদিল্লির মঞ্চ থেকেই কি শেখ হাসিনা দেবেন দেশে ফেরার দিনক্ষণ?
শেখ হাসিনা। ফাইল ছবি।

নয়াদিল্লি: বাংলাদেশ ছাড়ার দীর্ঘ দুই বছর পর অবশেষে ভারত থেকে প্রথমবার লোকচক্ষুর সামনে আসতে চলেছেন শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত এক বিশেষ মঞ্চে দেখা যাবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। যে দিনটিতে তিনি জন্মভূমি ছেড়ে ভারতে এসেছিলেন, ঠিক সেই ৫ আগস্ট তারিখেই নয়াদিল্লির স্যর মার্ক টালি অডিটোরিয়ামে সন্ধে ৬টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হতে চলেছে। বাংলাদেশ ফেরা থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি ওই দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখতে পারেন বলে সূত্রের খবর। সোশাল মিডিয়াতেও অনুষ্ঠানটি লাইভ সরাসরি দেখানো হবে।

গণহত্যাসহ একাধিক মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনা আগেই জানিয়েছিলেন যে, তিনি আত্মসমর্পণ করতে প্রস্তুত হলেও নিজের দেশে ফিরতে চান। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্পষ্ট করে দিয়েছে যে, দেশে পা রাখা মাত্রই তাঁকে সোজা জেলে পাঠানো হবে। তা সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে এগোনো হাসিনা কি ওই দিনই তাঁর চূড়ান্ত রূপরেখা প্রকাশ করবেন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে হাসিনার পাশাপাশি তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরির মতো ব্যক্তিত্বদেরও দেখা যেতে পারে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews BangladeshPolitics HiddenStoriesNews sheikhhasina DelhiNews HasinaInIndia

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৩ আগস্ট ২০২৬


আত্মগোপনের দু'বছর পূর্তিতেই মহা আত্মপ্রকাশ, নয়াদিল্লির মঞ্চ থেকেই কি শেখ হাসিনা দেবেন দেশে ফেরার দিনক্ষণ?

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
নয়াদিল্লি: বাংলাদেশ ছাড়ার দীর্ঘ দুই বছর পর অবশেষে ভারত থেকে প্রথমবার লোকচক্ষুর সামনে আসতে চলেছেন শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত এক বিশেষ মঞ্চে দেখা যাবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। যে দিনটিতে তিনি জন্মভূমি ছেড়ে ভারতে এসেছিলেন, ঠিক সেই ৫ আগস্ট তারিখেই নয়াদিল্লির স্যর মার্ক টালি অডিটোরিয়ামে সন্ধে ৬টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হতে চলেছে। বাংলাদেশ ফেরা থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি ওই দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখতে পারেন বলে সূত্রের খবর। সোশাল মিডিয়াতেও অনুষ্ঠানটি লাইভ সরাসরি দেখানো হবে।গণহত্যাসহ একাধিক মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনা আগেই জানিয়েছিলেন যে, তিনি আত্মসমর্পণ করতে প্রস্তুত হলেও নিজের দেশে ফিরতে চান। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্পষ্ট করে দিয়েছে যে, দেশে পা রাখা মাত্রই তাঁকে সোজা জেলে পাঠানো হবে। তা সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে এগোনো হাসিনা কি ওই দিনই তাঁর চূড়ান্ত রূপরেখা প্রকাশ করবেন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে হাসিনার পাশাপাশি তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরির মতো ব্যক্তিত্বদেরও দেখা যেতে পারে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত