Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মুর্শিদাবাদে ২ সন্তানের মাকে নিয়ে দেওরের চরম পদক্ষেপ? ভোরের আলো ফুটতেই শোরগোল!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬
মুর্শিদাবাদে ২ সন্তানের মাকে নিয়ে দেওরের চরম পদক্ষেপ? ভোরের আলো ফুটতেই শোরগোল!
প্রতীকী ছবি

জঙ্গিপুর: ভোরের আলো ফুটতেই রেললাইনের ধারে পড়ে থাকা জোড়া ক্ষতবিক্ষত দেহকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গদাইপুর এলাকায়। জঙ্গিপুর স্টেশন সংলগ্ন রেললাইনে এক যুবক ও এক যুবতীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ, জিআরপি এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েন ও লোকলজ্জার ভয়ে রবিবার গভীর রাতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুগল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রতন ঘোষ এবং প্রিয়া মাঝি। প্রিয়া বিবাহিতা এবং তাঁর দুই সন্তান রয়েছে, অন্যদিকে রতন এলাকারই এক যুবক। দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তদন্তকারীরা। অনুমান করা হচ্ছে, রবিবার রাত আনুমানিক ২টো ৪০ মিনিট নাগাদ ডাউন গরীব রথ এক্সপ্রেসের সামনে আচমকাই চলে আসেন তাঁরা। ট্রেনের সজোর ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাঁদের সম্পর্কের বিষয়টি পরিবারে জানাজানি হয়ে যাওয়ার কারণেই কি এই চরম পদক্ষেপ, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থল থেকে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ ও আরপিএফ। যদিও এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত দুই পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ এবং পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : MurshidabadNews HiddenStoriesNews BengalCrime Tragicidea JangipurNews RailwayAccident MurshidabadUpdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৩ আগস্ট ২০২৬


মুর্শিদাবাদে ২ সন্তানের মাকে নিয়ে দেওরের চরম পদক্ষেপ? ভোরের আলো ফুটতেই শোরগোল!

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
জঙ্গিপুর: ভোরের আলো ফুটতেই রেললাইনের ধারে পড়ে থাকা জোড়া ক্ষতবিক্ষত দেহকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গদাইপুর এলাকায়। জঙ্গিপুর স্টেশন সংলগ্ন রেললাইনে এক যুবক ও এক যুবতীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ, জিআরপি এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েন ও লোকলজ্জার ভয়ে রবিবার গভীর রাতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুগল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রতন ঘোষ এবং প্রিয়া মাঝি। প্রিয়া বিবাহিতা এবং তাঁর দুই সন্তান রয়েছে, অন্যদিকে রতন এলাকারই এক যুবক। দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তদন্তকারীরা। অনুমান করা হচ্ছে, রবিবার রাত আনুমানিক ২টো ৪০ মিনিট নাগাদ ডাউন গরীব রথ এক্সপ্রেসের সামনে আচমকাই চলে আসেন তাঁরা। ট্রেনের সজোর ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাঁদের সম্পর্কের বিষয়টি পরিবারে জানাজানি হয়ে যাওয়ার কারণেই কি এই চরম পদক্ষেপ, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনাস্থল থেকে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ ও আরপিএফ। যদিও এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত দুই পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ এবং পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত