Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পিঙ্ক কার্ড ছাড়া মিলবে না সুবিধা? সরকারি বাসের ফ্রি যাত্রার আগে জেনে নিন নিয়ম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬
পিঙ্ক কার্ড ছাড়া মিলবে না সুবিধা? সরকারি বাসের ফ্রি যাত্রার আগে জেনে নিন নিয়ম
ছবি- সংগৃহীত

পিঙ্ক কার্ড নিয়ে বিভ্রান্তি এখনও কাটেনি। আগে ঘোষণা করা হয়েছিল, ১ আগস্ট থেকে সরকারি বাসে ফ্রি ভ্যালু টিকিট পেতে মহিলাদের পিঙ্ক কার্ড বাধ্যতামূলক হবে। তবে এখনই সেই নিয়ম কার্যকর হচ্ছে না। পিঙ্ক কার্ড তৈরিতে ২ মাসের সময়সীমা দেওয়া হলেও, এখনই কড়াকড়ি করা হচ্ছে না। ফলে মহিলা যাত্রীরা আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে আগের মতোই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

পরিবহণ দপ্তর সূত্রে খবর, এখনও বহু মহিলা যাত্রী জানেন না কীভাবে এবং কোথায় পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে হবে। তাই আবেদন প্রক্রিয়ায় আরও কিছুটা সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দপ্তর জানিয়েছে, পিঙ্ক কার্ডের জন্য অনলাইন এবং অফলাইন দু'ভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সরকারি পোর্টাল wb.gov.in-এ গিয়ে Pink Card অপশন নির্বাচন করতে হবে। এরপর নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিলেই মিলবে একটি রিসিট। অন্যদিকে, গ্রামাঞ্চলের বাসিন্দারা সংশ্লিষ্ট বিডিও অফিসে এবং পুরসভা এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট পুরসভায় গিয়ে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে পারবেন। সমস্ত নথি যাচাইয়ের পর আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে পিঙ্ক কার্ড।

উল্লেখ্য, গত ১ জুন থেকে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পরিষেবা চালু করেছে। ভবিষ্যতে পিঙ্ক কার্ডের মাধ্যমেই এই পরিষেবা দেওয়া হলেও, আপাতত পুরনো নিয়মেই চলবে ফ্রি বাস পরিষেবা।

বিষয় : West Bengal Bus

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০১ আগস্ট ২০২৬


পিঙ্ক কার্ড ছাড়া মিলবে না সুবিধা? সরকারি বাসের ফ্রি যাত্রার আগে জেনে নিন নিয়ম

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image
পিঙ্ক কার্ড নিয়ে বিভ্রান্তি এখনও কাটেনি। আগে ঘোষণা করা হয়েছিল, ১ আগস্ট থেকে সরকারি বাসে ফ্রি ভ্যালু টিকিট পেতে মহিলাদের পিঙ্ক কার্ড বাধ্যতামূলক হবে। তবে এখনই সেই নিয়ম কার্যকর হচ্ছে না। পিঙ্ক কার্ড তৈরিতে ২ মাসের সময়সীমা দেওয়া হলেও, এখনই কড়াকড়ি করা হচ্ছে না। ফলে মহিলা যাত্রীরা আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে আগের মতোই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।পরিবহণ দপ্তর সূত্রে খবর, এখনও বহু মহিলা যাত্রী জানেন না কীভাবে এবং কোথায় পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে হবে। তাই আবেদন প্রক্রিয়ায় আরও কিছুটা সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দপ্তর জানিয়েছে, পিঙ্ক কার্ডের জন্য অনলাইন এবং অফলাইন দু'ভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সরকারি পোর্টাল wb.gov.in-এ গিয়ে Pink Card অপশন নির্বাচন করতে হবে। এরপর নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিলেই মিলবে একটি রিসিট। অন্যদিকে, গ্রামাঞ্চলের বাসিন্দারা সংশ্লিষ্ট বিডিও অফিসে এবং পুরসভা এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট পুরসভায় গিয়ে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে পারবেন। সমস্ত নথি যাচাইয়ের পর আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে পিঙ্ক কার্ড।উল্লেখ্য, গত ১ জুন থেকে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পরিষেবা চালু করেছে। ভবিষ্যতে পিঙ্ক কার্ডের মাধ্যমেই এই পরিষেবা দেওয়া হলেও, আপাতত পুরনো নিয়মেই চলবে ফ্রি বাস পরিষেবা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত