Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘প্রশ্ন এড়াচ্ছেন, স্পষ্ট উত্তর নেই!’ মুখবন্ধ খামে চাওয়া হল জেরার লিখিত নথি, সুপ্রিম কোর্টে ফাঁস অভিষেকের পিএ সুমিতের কীর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশ্ন এড়াচ্ছেন, স্পষ্ট উত্তর নেই!’ মুখবন্ধ খামে চাওয়া হল জেরার লিখিত নথি, সুপ্রিম কোর্টে ফাঁস অভিষেকের পিএ সুমিতের কীর্তি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়। ফাইল ছবি

নয়াদিল্লি: শালবনি জমি দুর্নীতি মামলায় ক্রমশ ফাঁস আরও শক্ত হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের গলায়। তদন্তকারীদের সামনে মুখে কুলুপ এঁটে তিনি কার্যত তদন্তে চরম অসহযোগিতা করছেন বলে সুপ্রিম কোর্টের এজলাসে সরাসরি অভিযোগ তুলল সরকারপক্ষ। এই গুরুতর অভিযোগের পরই নড়েচড়ে বসেছে দেশের শীর্ষ আদালত। সোমবার সুমিতের আগাম জামিন মামলার শুনানিতে তাঁকে জিজ্ঞাসাবাদের যাবতীয় লিখিত বয়ান ও ট্রান্সক্রিপ্ট খতিয়ে দেখতে চেয়ে তলব করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ কড়া নির্দেশ দিয়ে জানিয়েছে, মঙ্গলবার বা আগামী বুধবারের মধ্যেই ওই লিখিত রেকর্ড আদালতে জমা দিতে হবে।

শালবনি জমি দুর্নীতির মামলায় গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। কিন্তু গত সপ্তাহে আদালতের তোলা প্রশ্নের জেরে সোমবার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মোটা অঙ্কের নগদ টাকা জমা পড়ার বিষয়ে সুমিতকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি একের পর এক প্রশ্নের সদুত্তর এড়িয়ে গিয়েছেন। সরাসরি উত্তর না দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। এই প্রেক্ষিতেই তুষার মেহতা জানান, সুমিতের প্রতিটি জেরার পূর্ণাঙ্গ লিখিত রেকর্ড ও ট্রান্সক্রিপ্ট তৈরি রয়েছে, যা আদালতের কাছে মুখবন্ধ খামে পেশ করা হবে। আগামী বুধবার এই হাইভোল্টেজ মামলার পরবর্তী শুনানিতেই স্পষ্ট হবে সুমিতের ভবিষ্যৎ।

উল্লেখ্য, শালবনি থানায় জমি সংক্রান্ত এফআইআর দায়ের হওয়ার পর থেকেই একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে। এই মামলার সূত্র ধরেই মাঝরাতে খোদ অভিষেকের কালীঘাটের বাসভবনের তালা ভেঙে সুমিতের খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ, যদিও সে সময় তাঁর খোঁজ মেলেনি। পরবর্তীকালে চাকরি দুর্নীতির একটি মামলায় হাইকোর্ট তদন্তে সহযোগিতার শর্তে সাময়িক স্বস্তি দিলেও গত অগস্টে জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এমনকি গত ৮ অগস্ট ভবানী ভবনে প্রায় ১০ ঘণ্টা ধরে সুমিতকে ম্যারাথন জেরা করেছিল সিআইডি। অন্যদিকে জমি কেলেঙ্কারির উত্তাপের মাঝেই ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে অশান্তির ঘটনায় এদিন দুপুরে ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে হয়েছে অভিষেকের এই বিতর্কিত ছায়াসঙ্গীকে। জোড়া মামলার সাঁড়াশি চাপে এখন চরম অস্বস্তিতে তৃণমূলের অন্দরমহল।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Supremecourt BengalPolitics AbhishekBanerjee HiddenStoriesNews CAMACSTREET sumitroy BreakingNewsBangla ShalboniLandScam CIDBengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬


‘প্রশ্ন এড়াচ্ছেন, স্পষ্ট উত্তর নেই!’ মুখবন্ধ খামে চাওয়া হল জেরার লিখিত নথি, সুপ্রিম কোর্টে ফাঁস অভিষেকের পিএ সুমিতের কীর্তি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নয়াদিল্লি: শালবনি জমি দুর্নীতি মামলায় ক্রমশ ফাঁস আরও শক্ত হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের গলায়। তদন্তকারীদের সামনে মুখে কুলুপ এঁটে তিনি কার্যত তদন্তে চরম অসহযোগিতা করছেন বলে সুপ্রিম কোর্টের এজলাসে সরাসরি অভিযোগ তুলল সরকারপক্ষ। এই গুরুতর অভিযোগের পরই নড়েচড়ে বসেছে দেশের শীর্ষ আদালত। সোমবার সুমিতের আগাম জামিন মামলার শুনানিতে তাঁকে জিজ্ঞাসাবাদের যাবতীয় লিখিত বয়ান ও ট্রান্সক্রিপ্ট খতিয়ে দেখতে চেয়ে তলব করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ কড়া নির্দেশ দিয়ে জানিয়েছে, মঙ্গলবার বা আগামী বুধবারের মধ্যেই ওই লিখিত রেকর্ড আদালতে জমা দিতে হবে।শালবনি জমি দুর্নীতির মামলায় গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। কিন্তু গত সপ্তাহে আদালতের তোলা প্রশ্নের জেরে সোমবার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মোটা অঙ্কের নগদ টাকা জমা পড়ার বিষয়ে সুমিতকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি একের পর এক প্রশ্নের সদুত্তর এড়িয়ে গিয়েছেন। সরাসরি উত্তর না দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। এই প্রেক্ষিতেই তুষার মেহতা জানান, সুমিতের প্রতিটি জেরার পূর্ণাঙ্গ লিখিত রেকর্ড ও ট্রান্সক্রিপ্ট তৈরি রয়েছে, যা আদালতের কাছে মুখবন্ধ খামে পেশ করা হবে। আগামী বুধবার এই হাইভোল্টেজ মামলার পরবর্তী শুনানিতেই স্পষ্ট হবে সুমিতের ভবিষ্যৎ।উল্লেখ্য, শালবনি থানায় জমি সংক্রান্ত এফআইআর দায়ের হওয়ার পর থেকেই একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে। এই মামলার সূত্র ধরেই মাঝরাতে খোদ অভিষেকের কালীঘাটের বাসভবনের তালা ভেঙে সুমিতের খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ, যদিও সে সময় তাঁর খোঁজ মেলেনি। পরবর্তীকালে চাকরি দুর্নীতির একটি মামলায় হাইকোর্ট তদন্তে সহযোগিতার শর্তে সাময়িক স্বস্তি দিলেও গত অগস্টে জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এমনকি গত ৮ অগস্ট ভবানী ভবনে প্রায় ১০ ঘণ্টা ধরে সুমিতকে ম্যারাথন জেরা করেছিল সিআইডি। অন্যদিকে জমি কেলেঙ্কারির উত্তাপের মাঝেই ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে অশান্তির ঘটনায় এদিন দুপুরে ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে হয়েছে অভিষেকের এই বিতর্কিত ছায়াসঙ্গীকে। জোড়া মামলার সাঁড়াশি চাপে এখন চরম অস্বস্তিতে তৃণমূলের অন্দরমহল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত