Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Nail Care: বৃষ্টি-কাদায় নখের দফারফা? পুজোর আগে পায়ের নখের জেল্লা ফেরাতে কী করবেন, রইল সহজ উপায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
 Nail Care: বৃষ্টি-কাদায় নখের দফারফা? পুজোর আগে পায়ের নখের জেল্লা ফেরাতে কী করবেন, রইল সহজ উপায়
ছবি সংগৃহীত

বর্ষাকালে বাইরে বেরোলেই বৃষ্টি, জল-কাদা। জুতো থেকে পা সবকিছুতেই ভেজাভাব লেগেই থাকে। এর প্রভাব পড়ে পায়ের নখেও। কখনও নখের চারপাশে সংক্রমণ, কখনও নখ উঠে যাওয়া, আবার কারও ক্ষেত্রে বদলে যায় নখের রং। অথচ পুজোর আর বেশি দেরি নেই। নতুন পোশাক, মেকআপের সঙ্গে পা-ও তো সুন্দর দেখাতে হবে। তাই ত্বকের পাশাপাশি এই মরসুমে নখের যত্ন নেওয়াটাও জরুরি।


বর্ষায় নখে কী কী সমস্যা হয়?

দীর্ঘক্ষণ পা ভিজে থাকলে নখ এবং তার আশপাশের ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। নখের চারপাশে সংক্রমণ দেখা দেয়। অতিরিক্ত আর্দ্রতার কারণে নখ দুর্বল হয়ে সহজেই ভেঙে যেতে পারে। অনেকের আবার নখের রং হলদেটে বা কালচে হয়ে যাওয়ার মতো পরিবর্তন চোখে পড়ে। তাই বাইরে থেকে ফেরার পর পা পরিষ্কার করে শুকনো রাখার অভ্যাস করা দরকার। নখ শক্ত রাখতে খাবারের দিকেও নজর দেওয়া প্রয়োজন। প্রতিদিনের ডায়েটে প্রোটিন, আয়রন, জিঙ্ক ও বায়োটিনের মতো পুষ্টি উপাদানযুক্ত খাবার রাখুন। 

বাড়িতেই কীভাবে নেবেন যত্ন?

বাইরে থেকে বাড়ি ফেরার পর প্রথমেই পা ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। নখের চারপাশে যাতে কাদা বা ময়লা জমে না থাকে, সেদিকে খেয়াল করুন। এরপর ভালো করে পা মুছে  নিন। শেষে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।


সপ্তাহে একদিন পা পরিষ্কার করার জন্য ঈষদুষ্ণ জলে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখতে পারেন। সঙ্গে যোগ করতে পারেন লেবু বা ভিনিগার। এরপর শ্যাম্পু দিন। তারপর পা ৩০ মিনিট ডুবিয়ে রাখুন। ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে নিন। তাতেই সুন্দর হবে পা। 

পুজোর আগে চাইলে পার্লারে গিয়ে পেডিকিওরও করাতে পারেন। তবে যাঁদের নখের চারপাশে সংক্রমণ, ব্যথা, ফোলা বা অস্বাভাবিক রংয়ের পরিবর্তন রয়েছে, তাঁরা পেডিকিওর করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বিষয় : Monsoon Durga Puja Nail Care

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


Nail Care: বৃষ্টি-কাদায় নখের দফারফা? পুজোর আগে পায়ের নখের জেল্লা ফেরাতে কী করবেন, রইল সহজ উপায়

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বর্ষাকালে বাইরে বেরোলেই বৃষ্টি, জল-কাদা। জুতো থেকে পা সবকিছুতেই ভেজাভাব লেগেই থাকে। এর প্রভাব পড়ে পায়ের নখেও। কখনও নখের চারপাশে সংক্রমণ, কখনও নখ উঠে যাওয়া, আবার কারও ক্ষেত্রে বদলে যায় নখের রং। অথচ পুজোর আর বেশি দেরি নেই। নতুন পোশাক, মেকআপের সঙ্গে পা-ও তো সুন্দর দেখাতে হবে। তাই ত্বকের পাশাপাশি এই মরসুমে নখের যত্ন নেওয়াটাও জরুরি।বর্ষায় নখে কী কী সমস্যা হয়?দীর্ঘক্ষণ পা ভিজে থাকলে নখ এবং তার আশপাশের ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। নখের চারপাশে সংক্রমণ দেখা দেয়। অতিরিক্ত আর্দ্রতার কারণে নখ দুর্বল হয়ে সহজেই ভেঙে যেতে পারে। অনেকের আবার নখের রং হলদেটে বা কালচে হয়ে যাওয়ার মতো পরিবর্তন চোখে পড়ে। তাই বাইরে থেকে ফেরার পর পা পরিষ্কার করে শুকনো রাখার অভ্যাস করা দরকার। নখ শক্ত রাখতে খাবারের দিকেও নজর দেওয়া প্রয়োজন। প্রতিদিনের ডায়েটে প্রোটিন, আয়রন, জিঙ্ক ও বায়োটিনের মতো পুষ্টি উপাদানযুক্ত খাবার রাখুন। বাড়িতেই কীভাবে নেবেন যত্ন?বাইরে থেকে বাড়ি ফেরার পর প্রথমেই পা ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। নখের চারপাশে যাতে কাদা বা ময়লা জমে না থাকে, সেদিকে খেয়াল করুন। এরপর ভালো করে পা মুছে  নিন। শেষে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।সপ্তাহে একদিন পা পরিষ্কার করার জন্য ঈষদুষ্ণ জলে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখতে পারেন। সঙ্গে যোগ করতে পারেন লেবু বা ভিনিগার। এরপর শ্যাম্পু দিন। তারপর পা ৩০ মিনিট ডুবিয়ে রাখুন। ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে নিন। তাতেই সুন্দর হবে পা। পুজোর আগে চাইলে পার্লারে গিয়ে পেডিকিওরও করাতে পারেন। তবে যাঁদের নখের চারপাশে সংক্রমণ, ব্যথা, ফোলা বা অস্বাভাবিক রংয়ের পরিবর্তন রয়েছে, তাঁরা পেডিকিওর করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত