Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Ganesh Puja: গণেশপুজোর ভোগে থাকুক চমক! একসঙ্গে বানিয়ে ফেলুন ৩ স্বাদের মোদক, রইল সহজ কৌশল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬
 Ganesh Puja: গণেশপুজোর ভোগে থাকুক চমক! একসঙ্গে বানিয়ে ফেলুন ৩ স্বাদের মোদক, রইল সহজ কৌশল
ছবি সংগৃহীত

মোদক ছাড়া গণেশ চতুর্থী অসম্পূর্ণ। গণপতির প্রিয় এই মিষ্টি ছাড়া উৎসবের আয়োজনও যেন পূর্ণতা পায় না। তাই এবার বাজার থেকে কিনে আনার বদলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন নানা স্বাদের মোদক। চিরাচরিত নারকেল-গুড়ের পাশাপাশি ড্রাই ফ্রুটস কিংবা চকোলেট দিয়েও তৈরি করা যায় এই মিষ্টি। রইল তিনটি সহজ রেসিপি।



ড্রাই ফ্রুটস ও খেজুরের মোদক

উপকরণ:

খেজুর ১ কাপ, ডুমুর আধ কাপ, আমন্ড আধ কাপ, আখরোট আধ কাপ, পেস্তা আধ কাপ, ঘি ১ চা-চামচ এবং এলাচ গুঁড়ো আধ চা-চামচ।

প্রণালী:

প্রথমে খেজুর ও ডুমুর ছোট করে কেটে নিন। এ বার বাদামগুলি শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিয়ে মোটামুটি ভেঙে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে খেজুর ও ডুমুরের মিশ্রণ দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। তার মধ্যে ভাঙা বাদাম ও এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে মোদকের ছাঁচে সামান্য ঘি মাখিয়ে পুরে ভালো করে চেপে দিন। ছাঁচ খুলে নিলেই তৈরি ড্রাই ফ্রুটস-খেজুরের মোদক।

নারকেল-গুড়ের ভাপা মোদক

উপকরণ:

চালের গুঁড়ো ১ কাপ, জল ১ কাপ, ঘি ১ চা-চামচ, এক চিমটি নুন, কোরানো নারকেল ১ কাপ, গুড় আধ কাপ, এলাচ গুঁড়ো আধ চা-চামচ এবং চাইলে ১ টেবিলচামচ পোস্ত।

প্রণালী:

একটি পাত্রে জল, ঘি ও সামান্য নুন দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে ধীরে ধীরে চালের গুঁড়ো দিয়ে দ্রুত নাড়তে থাকুন, যাতে দলা না পাকায়। মিশ্রণটি অল্প গরম থাকতেই ভালো করে মেখে নরম মণ্ড তৈরি করুন। এবার পুর তৈরির পালা। কড়াইয়ে গুড় গলিয়ে তার মধ্যে কোরানো নারকেল, এলাচ গুঁড়ো এবং চাইলে পোস্ত দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি একটু আঠালো হয়ে এলে আঁচ বন্ধ করে দিন।

চালের মণ্ড থেকে ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে কাপের মতো আকার দিন। তার মধ্যে নারকেলের পুর ভরে প্রান্তগুলি বন্ধ করে মোদকের আকার দিন। চাইলে ছাঁচও ব্যবহার করতে পারেন। শেষে প্রায় ১০ মিনিট ভাপে সেদ্ধ করলেই তৈরি গরমাগরম নারকেল-গুড়ের মোদক।

চকোলেট মোদক

উপকরণ:

ডার্ক বা মিল্ক চকোলেট ২০০ গ্রাম, ম্যারি বিস্কুট ১ কাপ, শুকনো খোলায় ভাজা কাজু-আমন্ড-পেস্তা আধ কাপ এবং কনডেন্সড মিল্ক ২ টেবিলচামচ।

প্রণালী:

প্রথমে চকোলেট গলিয়ে নিন। তার মধ্যে গুঁড়ো করা ম্যারি বিস্কুট, ভাজা বাদাম এবং কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর মোদকের ছাঁচে অল্প ঘি মাখিয়ে চকোলেটের মিশ্রণটি ভরে চেপে দিন। ছাঁচ থেকে মোদক বের করুন। প্রায় এক ঘণ্টা ফ্রিজে রেখে দিলেই চকোলেট মোদক ভালোভাবে সেট হয়ে যাবে।

বিষয় : Ganesh Chaturthi Modak Recipes

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


Ganesh Puja: গণেশপুজোর ভোগে থাকুক চমক! একসঙ্গে বানিয়ে ফেলুন ৩ স্বাদের মোদক, রইল সহজ কৌশল

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মোদক ছাড়া গণেশ চতুর্থী অসম্পূর্ণ। গণপতির প্রিয় এই মিষ্টি ছাড়া উৎসবের আয়োজনও যেন পূর্ণতা পায় না। তাই এবার বাজার থেকে কিনে আনার বদলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন নানা স্বাদের মোদক। চিরাচরিত নারকেল-গুড়ের পাশাপাশি ড্রাই ফ্রুটস কিংবা চকোলেট দিয়েও তৈরি করা যায় এই মিষ্টি। রইল তিনটি সহজ রেসিপি।ড্রাই ফ্রুটস ও খেজুরের মোদকউপকরণ:খেজুর ১ কাপ, ডুমুর আধ কাপ, আমন্ড আধ কাপ, আখরোট আধ কাপ, পেস্তা আধ কাপ, ঘি ১ চা-চামচ এবং এলাচ গুঁড়ো আধ চা-চামচ।প্রণালী:প্রথমে খেজুর ও ডুমুর ছোট করে কেটে নিন। এ বার বাদামগুলি শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিয়ে মোটামুটি ভেঙে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে খেজুর ও ডুমুরের মিশ্রণ দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। তার মধ্যে ভাঙা বাদাম ও এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে মোদকের ছাঁচে সামান্য ঘি মাখিয়ে পুরে ভালো করে চেপে দিন। ছাঁচ খুলে নিলেই তৈরি ড্রাই ফ্রুটস-খেজুরের মোদক।নারকেল-গুড়ের ভাপা মোদকউপকরণ:চালের গুঁড়ো ১ কাপ, জল ১ কাপ, ঘি ১ চা-চামচ, এক চিমটি নুন, কোরানো নারকেল ১ কাপ, গুড় আধ কাপ, এলাচ গুঁড়ো আধ চা-চামচ এবং চাইলে ১ টেবিলচামচ পোস্ত।প্রণালী:একটি পাত্রে জল, ঘি ও সামান্য নুন দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে ধীরে ধীরে চালের গুঁড়ো দিয়ে দ্রুত নাড়তে থাকুন, যাতে দলা না পাকায়। মিশ্রণটি অল্প গরম থাকতেই ভালো করে মেখে নরম মণ্ড তৈরি করুন। এবার পুর তৈরির পালা। কড়াইয়ে গুড় গলিয়ে তার মধ্যে কোরানো নারকেল, এলাচ গুঁড়ো এবং চাইলে পোস্ত দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি একটু আঠালো হয়ে এলে আঁচ বন্ধ করে দিন।চালের মণ্ড থেকে ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে কাপের মতো আকার দিন। তার মধ্যে নারকেলের পুর ভরে প্রান্তগুলি বন্ধ করে মোদকের আকার দিন। চাইলে ছাঁচও ব্যবহার করতে পারেন। শেষে প্রায় ১০ মিনিট ভাপে সেদ্ধ করলেই তৈরি গরমাগরম নারকেল-গুড়ের মোদক।চকোলেট মোদকউপকরণ:ডার্ক বা মিল্ক চকোলেট ২০০ গ্রাম, ম্যারি বিস্কুট ১ কাপ, শুকনো খোলায় ভাজা কাজু-আমন্ড-পেস্তা আধ কাপ এবং কনডেন্সড মিল্ক ২ টেবিলচামচ।প্রণালী:প্রথমে চকোলেট গলিয়ে নিন। তার মধ্যে গুঁড়ো করা ম্যারি বিস্কুট, ভাজা বাদাম এবং কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর মোদকের ছাঁচে অল্প ঘি মাখিয়ে চকোলেটের মিশ্রণটি ভরে চেপে দিন। ছাঁচ থেকে মোদক বের করুন। প্রায় এক ঘণ্টা ফ্রিজে রেখে দিলেই চকোলেট মোদক ভালোভাবে সেট হয়ে যাবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত