Hidden Stories (বাংলা)

উত্তরে কমবে বৃষ্টি, দক্ষিণে বাড়বে দাপট! সপ্তাহান্তে কলকাতায় ভারী বর্ষণের সতর্কতা

উত্তরে কমছে বৃষ্টি, দক্ষিণে বাড়ছে বর্ষার দাপট! চলতি সপ্তাহের শেষেই ভিজতে পারে কলকাতাও। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে যেখানে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ, সেখানে দক্ষিণবঙ্গে বুধবার থেকেই সক্রিয় হতে পারে বর্ষা। সপ্তাহান্তে কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।[TECHTARANGA-POST:10417]আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে বিহার হয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবেই সপ্তাহের প্রথমার্ধে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমবে বলে পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা ক্রমশ শক্তি বাড়াবে। মঙ্গলবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকলেও বুধবার থেকে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।[TECHTARANGA-POST:10416]সবচেয়ে বেশি নজর সপ্তাহান্তে। শনিবার ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও শনিবার থেকে বৃষ্টি বাড়বে এবং রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এদিকে, মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৪.৮ ডিগ্রিতে।

উত্তরে কমবে বৃষ্টি, দক্ষিণে বাড়বে দাপট! সপ্তাহান্তে কলকাতায় ভারী বর্ষণের সতর্কতা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার