Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Koel Mallick: দেব-জিৎ নয়, এবার ছোটপর্দায় কোয়েল! কোন নতুন ভূমিকায় ফিরছেন অভিনেত্রী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
Koel Mallick: দেব-জিৎ নয়, এবার ছোটপর্দায় কোয়েল! কোন নতুন ভূমিকায় ফিরছেন অভিনেত্রী?
ছবি- সংগৃহীত

বাংলা ছবির দর্শকের কাছে এক পরিচিত মুখ কোয়েল মল্লিক। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী। ছবির নায়িকা হিসেবে যেমন দর্শকের ভালোবাসা পেয়েছেন, তেমনই সময়ের সঙ্গে নিজেকে ভেঙে অন্য ধরনের চরিত্রেও দেখা দিয়েছেন। এবার সেই কোয়েলকেই দেখা যেতে পারে সম্পূর্ণ নতুনভাবে।


ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বাংলা ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল মল্লিক। বড়পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী এবার ছোটপর্দায় পা রাখতে পারেন। জানা যাচ্ছে, একটি জনপ্রিয় কোরিয়ান শোয়ের আদলে বাংলায় নতুন ধারাবাহিক তৈরি হচ্ছে। সেই ধারাবাহিকের মুখ্য চরিত্রেই কোয়েলকে দেখা যেতে পারে বলে খবর। তবে ছোটপর্দার সঙ্গে কোয়েলের পরিচয় একেবারে নতুন নয়। এর আগে ‘কথা ও কাহিনী’ নামে একটি টক শো সঞ্চালনা করেছিলেন তিনি। শুরু থেকেই চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বেশ সতর্ক তিনি। ‘বন্ধন’, ‘মানিক’, ‘১০০% লাভ’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’ থেকে ‘মন মানে না’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ‘সাতপাকে বাঁধা’, ‘চাঁদের বাড়ি’ কিংবা ‘মিতিন মাসি’র মতো ছবিতেও নিজের অভিনয়ের অন্য দিক তুলে ধরেছেন। 


দ্বিতীয়বার মা হওয়ার পর অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন কোয়েল। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বদলের সঙ্গে সেই অধ্যায়েও আপাতত বিরতি এসেছে। এরপর বড়পর্দায় তাঁর প্রত্যাবর্তন নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু এবার ছোটপর্দার হাত ধরেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন বলেই জানা যাচ্ছে। যদিও সংশ্লিষ্ট শোয়ের নাম এখনও জানা যায়নি। 

বিষয় : Koel Mallick

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


Koel Mallick: দেব-জিৎ নয়, এবার ছোটপর্দায় কোয়েল! কোন নতুন ভূমিকায় ফিরছেন অভিনেত্রী?

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বাংলা ছবির দর্শকের কাছে এক পরিচিত মুখ কোয়েল মল্লিক। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী। ছবির নায়িকা হিসেবে যেমন দর্শকের ভালোবাসা পেয়েছেন, তেমনই সময়ের সঙ্গে নিজেকে ভেঙে অন্য ধরনের চরিত্রেও দেখা দিয়েছেন। এবার সেই কোয়েলকেই দেখা যেতে পারে সম্পূর্ণ নতুনভাবে।ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বাংলা ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল মল্লিক। বড়পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী এবার ছোটপর্দায় পা রাখতে পারেন। জানা যাচ্ছে, একটি জনপ্রিয় কোরিয়ান শোয়ের আদলে বাংলায় নতুন ধারাবাহিক তৈরি হচ্ছে। সেই ধারাবাহিকের মুখ্য চরিত্রেই কোয়েলকে দেখা যেতে পারে বলে খবর। তবে ছোটপর্দার সঙ্গে কোয়েলের পরিচয় একেবারে নতুন নয়। এর আগে ‘কথা ও কাহিনী’ নামে একটি টক শো সঞ্চালনা করেছিলেন তিনি। শুরু থেকেই চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বেশ সতর্ক তিনি। ‘বন্ধন’, ‘মানিক’, ‘১০০% লাভ’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’ থেকে ‘মন মানে না’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ‘সাতপাকে বাঁধা’, ‘চাঁদের বাড়ি’ কিংবা ‘মিতিন মাসি’র মতো ছবিতেও নিজের অভিনয়ের অন্য দিক তুলে ধরেছেন। দ্বিতীয়বার মা হওয়ার পর অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন কোয়েল। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বদলের সঙ্গে সেই অধ্যায়েও আপাতত বিরতি এসেছে। এরপর বড়পর্দায় তাঁর প্রত্যাবর্তন নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু এবার ছোটপর্দার হাত ধরেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন বলেই জানা যাচ্ছে। যদিও সংশ্লিষ্ট শোয়ের নাম এখনও জানা যায়নি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত