Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Disha Patani: বাপ্পার আরাধনায় দিশার ‘বোল্ড’ লুক! কৃতীর প্রসঙ্গ টেনে কী বলছে নেটপাড়া?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
Disha Patani: বাপ্পার আরাধনায় দিশার ‘বোল্ড’ লুক! কৃতীর প্রসঙ্গ টেনে কী বলছে নেটপাড়া?
ছবি সংগৃহীত

গণেশ চতুর্থীতে আম্বানি পরিবারের বাড়ির পুজোয় বসেছিল তারকাদের চাঁদের হাট। জমকালো সাজে হাজির হয়েছিলেন বলিউডের একাধিক পরিচিত মুখ। সেই ভিড়েই লাল লেহেঙ্গায় নজর কাড়েন দিশা পাটানি। তবে অভিনেত্রীর সাজ প্রকাশ্যে আসার পর প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে সমালোচনাও।


দিশার লেহেঙ্গার ব্লাউজটি ছিল বেশ ডিপ-নেকের। খোলা চুল, হালকা মেকআপ এবং হাসিমুখে পাপারাজ্জিদের সামনে বিভিন্ন ভঙ্গিতে ছবিও তুলেছেন অভিনেত্রী। তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পোশাক নিয়ে নানা মন্তব্য আসতে শুরু করে। বিশেষ করে গণেশ চতুর্থীর মতো ধর্মীয় অনুষ্ঠানে এমন পোশাক কতটা মানানসই, তা নিয়েই প্রশ্ন তুলেছেন একাংশের নেটিজেন। এই বিতর্কের সঙ্গে অনেকেই টেনে এনেছেন কৃতী শ্যাননের পুরনো প্রসঙ্গও। এর আগে সোশ্যাল মিডিয়ায় রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে অভিনেত্রীর পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় কৃতীকে নিশানা করেছিলেন নেটিজেনদের একাংশ। 


সোশ্যাল মিডিয়ার একাংশের বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠানে পোশাক বাছার ক্ষেত্রে একটু বেশি সংযত হওয়া উচিত ছিল। নেটপাড়ার আরেক সদস্যের মন্তব্য, ‘প্রত্যেকের সাজে শালীনতা বজায় রয়েছে। কিন্তু, উনি সবসময় শরীর প্রদর্শন করেন। ঢাকা পোশাক যেন পরতেই পারেন না।’  তবে এই সমালোচনার সঙ্গে একমত নন অনেকেই। তাঁদের মতে, কোনও অভিনেত্রীর পোশাককে কেন্দ্র করে এভাবে ব্যক্তিগত মন্তব্য বা শরীর নিয়ে কটাক্ষ করা উচিত নয়।

বিষয় : Ganesh Chaturthi Disha Patani

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


Disha Patani: বাপ্পার আরাধনায় দিশার ‘বোল্ড’ লুক! কৃতীর প্রসঙ্গ টেনে কী বলছে নেটপাড়া?

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
গণেশ চতুর্থীতে আম্বানি পরিবারের বাড়ির পুজোয় বসেছিল তারকাদের চাঁদের হাট। জমকালো সাজে হাজির হয়েছিলেন বলিউডের একাধিক পরিচিত মুখ। সেই ভিড়েই লাল লেহেঙ্গায় নজর কাড়েন দিশা পাটানি। তবে অভিনেত্রীর সাজ প্রকাশ্যে আসার পর প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে সমালোচনাও।দিশার লেহেঙ্গার ব্লাউজটি ছিল বেশ ডিপ-নেকের। খোলা চুল, হালকা মেকআপ এবং হাসিমুখে পাপারাজ্জিদের সামনে বিভিন্ন ভঙ্গিতে ছবিও তুলেছেন অভিনেত্রী। তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পোশাক নিয়ে নানা মন্তব্য আসতে শুরু করে। বিশেষ করে গণেশ চতুর্থীর মতো ধর্মীয় অনুষ্ঠানে এমন পোশাক কতটা মানানসই, তা নিয়েই প্রশ্ন তুলেছেন একাংশের নেটিজেন। এই বিতর্কের সঙ্গে অনেকেই টেনে এনেছেন কৃতী শ্যাননের পুরনো প্রসঙ্গও। এর আগে সোশ্যাল মিডিয়ায় রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে অভিনেত্রীর পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় কৃতীকে নিশানা করেছিলেন নেটিজেনদের একাংশ। সোশ্যাল মিডিয়ার একাংশের বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠানে পোশাক বাছার ক্ষেত্রে একটু বেশি সংযত হওয়া উচিত ছিল। নেটপাড়ার আরেক সদস্যের মন্তব্য, ‘প্রত্যেকের সাজে শালীনতা বজায় রয়েছে। কিন্তু, উনি সবসময় শরীর প্রদর্শন করেন। ঢাকা পোশাক যেন পরতেই পারেন না।’  তবে এই সমালোচনার সঙ্গে একমত নন অনেকেই। তাঁদের মতে, কোনও অভিনেত্রীর পোশাককে কেন্দ্র করে এভাবে ব্যক্তিগত মন্তব্য বা শরীর নিয়ে কটাক্ষ করা উচিত নয়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত