Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Amitabh Bachchan: বিগ বি-র ‘অবসর’ ঘোষণা নাকি ভুল বোঝাবুঝি? পোস্ট ঘিরে তুমুল জল্পনার পর কী জানালেন অভিনেতা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
Amitabh Bachchan: বিগ বি-র ‘অবসর’ ঘোষণা নাকি ভুল বোঝাবুঝি? পোস্ট ঘিরে তুমুল জল্পনার পর কী জানালেন অভিনেতা?
ছবি সংগৃহীত

৮৩ বছর বয়সেও কাজের জগতে অমিতাভ বচ্চনের দাপট একই রকম। অভিনয়ের পাশাপাশি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালক হিসেবেও তাঁর জনপ্রিয়তা দীর্ঘদিনের। তাই আচমকাই তাঁর একটি পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ, তবে কি এবার সত্যিই অবসর নেওয়ার কথা ভাবছেন বিগ বি?


সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, ‘অনেক দেরি হয়ে গিয়েছে, অবসর নেওয়ার সময় হয়েছে।’ সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে নিমেষেই বার্তা ছড়িয়ে পড়ে। আর তারপর থেকেই শুরু হয় জল্পনা। তবে এবার নীরবতা ভাঙলেন বিগ বি নিজেই। অমিতাভ নিজেই পরিষ্কার করে দিয়েছেন, তাঁর লেখার অর্থ একেবারেই অন্য। অবসর বলতে তিনি অভিনয় বা সঞ্চালনার কাজ ছেড়ে দেওয়ার কথা বোঝাননি। বরং দিনের কাজ শেষ করে রাতে ঘুমোতে যাওয়ার প্রসঙ্গেই ওই মন্তব্য করেছিলেন। পরের ব্লগে একটি সংবাদপত্রের কাটিং শেয়ার করে নিজের বক্তব্য আরও স্পষ্ট করেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমি ব্লগে লিখেছিলাম, দেরি হয়ে গিয়েছে এবার অবসর নেওয়ার সময়। আমরা সবাই জানি, এর অর্থ হল দেরি হয়ে গিয়েছে। এবার বিছানায় যাওয়ার সময়। আর সেটার ভুল ব্যাখ্যা করা হল।’


এরপর সংবাদমাধ্যমের উদ্দেশেও নিজের ক্ষোভ প্রকাশ করেন অমিতাভ। কটাক্ষের সুরে লেখেন, ‘ জাতির বিবেক, সর্বশেষ তথ্যদাতা!’ অবসর নেওয়ার জল্পনায় শেষ পর্যন্ত নিজেই ইতি টানার পাশাপাশি বিগ বি আরও বলেন, ‘আজ্ঞে না হুজুর, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরাজিতে লেখা আমার পোস্টের অর্থ, আমি এখন ঘুমোতে যাচ্ছি। আর হ্যাঁ, সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়নি।’

বিষয় : Bollywood Amitabh Bachchan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


Amitabh Bachchan: বিগ বি-র ‘অবসর’ ঘোষণা নাকি ভুল বোঝাবুঝি? পোস্ট ঘিরে তুমুল জল্পনার পর কী জানালেন অভিনেতা?

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
৮৩ বছর বয়সেও কাজের জগতে অমিতাভ বচ্চনের দাপট একই রকম। অভিনয়ের পাশাপাশি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালক হিসেবেও তাঁর জনপ্রিয়তা দীর্ঘদিনের। তাই আচমকাই তাঁর একটি পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ, তবে কি এবার সত্যিই অবসর নেওয়ার কথা ভাবছেন বিগ বি?সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, ‘অনেক দেরি হয়ে গিয়েছে, অবসর নেওয়ার সময় হয়েছে।’ সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে নিমেষেই বার্তা ছড়িয়ে পড়ে। আর তারপর থেকেই শুরু হয় জল্পনা। তবে এবার নীরবতা ভাঙলেন বিগ বি নিজেই। অমিতাভ নিজেই পরিষ্কার করে দিয়েছেন, তাঁর লেখার অর্থ একেবারেই অন্য। অবসর বলতে তিনি অভিনয় বা সঞ্চালনার কাজ ছেড়ে দেওয়ার কথা বোঝাননি। বরং দিনের কাজ শেষ করে রাতে ঘুমোতে যাওয়ার প্রসঙ্গেই ওই মন্তব্য করেছিলেন। পরের ব্লগে একটি সংবাদপত্রের কাটিং শেয়ার করে নিজের বক্তব্য আরও স্পষ্ট করেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমি ব্লগে লিখেছিলাম, দেরি হয়ে গিয়েছে এবার অবসর নেওয়ার সময়। আমরা সবাই জানি, এর অর্থ হল দেরি হয়ে গিয়েছে। এবার বিছানায় যাওয়ার সময়। আর সেটার ভুল ব্যাখ্যা করা হল।’এরপর সংবাদমাধ্যমের উদ্দেশেও নিজের ক্ষোভ প্রকাশ করেন অমিতাভ। কটাক্ষের সুরে লেখেন, ‘ জাতির বিবেক, সর্বশেষ তথ্যদাতা!’ অবসর নেওয়ার জল্পনায় শেষ পর্যন্ত নিজেই ইতি টানার পাশাপাশি বিগ বি আরও বলেন, ‘আজ্ঞে না হুজুর, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরাজিতে লেখা আমার পোস্টের অর্থ, আমি এখন ঘুমোতে যাচ্ছি। আর হ্যাঁ, সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়নি।’

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত