Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কলকাতা দখলের লড়াই শুরু! আগামী ৬ মাসের মধ্যেই পুরভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

কলকাতা দখলের লড়াই শুরু! আগামী ৬ মাসের মধ্যেই পুরভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
এ আই নির্মিত ছবি

কলকাতা পুরনিগমের নির্বাচন আগামী ছয় মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে দ্রুত নির্বাচন করানোই সরকারের লক্ষ্য।


এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে ৬ মাসের মধ্যে ভোট হবে। ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় নতুন বোর্ড। আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভায় ভোট হবে। রাজ্য সরকার বাধ্য হয়েছে পুরসভায় প্রশাসক বসাতে। প্রশাসককে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের। পুরসভার কাজ কোনও অবস্থায় বন্ধ রাখা যায় না।' 

সম্প্রতি কলকাতা পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার। দীর্ঘ ১৬ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার নাগরিক পরিষেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রশাসনিক সংস্কার শুরু হয়েছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আগামী ছয় মাসের মধ্যেই পুরভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।


শুভেন্দু জানান, মুখ্যমন্ত্রী হিসেবে কলকাতা পুরসভায় উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত। একইসঙ্গে এই দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী বিশ্ব যোগ দিবস কলকাতা পুরসভা প্রাঙ্গণে পালিত হবে। গণতন্ত্রে মানুষের মতামতই শেষ কথা বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া মুখ্যমন্ত্রী জানান, ১৮ জুন তিনি ভবানীপুর কেন্দ্রে থাকবেন এবং ১৯ জুন স্বচ্ছতার বার্তা দিতে একটি হাফ ম্যারাথনে অংশ নেবেন। দলীয় বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে উন্নয়নের লক্ষ্যে কলকাতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিষয় : BengalPolitics SuvenduAdhikari KolkataMunicipalElection

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৫ জুন ২০২৬


কলকাতা দখলের লড়াই শুরু! আগামী ৬ মাসের মধ্যেই পুরভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image
কলকাতা পুরনিগমের নির্বাচন আগামী ছয় মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে দ্রুত নির্বাচন করানোই সরকারের লক্ষ্য।এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে ৬ মাসের মধ্যে ভোট হবে। ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় নতুন বোর্ড। আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভায় ভোট হবে। রাজ্য সরকার বাধ্য হয়েছে পুরসভায় প্রশাসক বসাতে। প্রশাসককে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের। পুরসভার কাজ কোনও অবস্থায় বন্ধ রাখা যায় না।' সম্প্রতি কলকাতা পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার। দীর্ঘ ১৬ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার নাগরিক পরিষেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রশাসনিক সংস্কার শুরু হয়েছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আগামী ছয় মাসের মধ্যেই পুরভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।শুভেন্দু জানান, মুখ্যমন্ত্রী হিসেবে কলকাতা পুরসভায় উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত। একইসঙ্গে এই দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী বিশ্ব যোগ দিবস কলকাতা পুরসভা প্রাঙ্গণে পালিত হবে। গণতন্ত্রে মানুষের মতামতই শেষ কথা বলেও মন্তব্য করেন তিনি।এছাড়া মুখ্যমন্ত্রী জানান, ১৮ জুন তিনি ভবানীপুর কেন্দ্রে থাকবেন এবং ১৯ জুন স্বচ্ছতার বার্তা দিতে একটি হাফ ম্যারাথনে অংশ নেবেন। দলীয় বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে উন্নয়নের লক্ষ্যে কলকাতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার