Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অদিতি-দেবরাজ

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অদিতি-দেবরাজ
FILE IMAGE

কলকাতা: আয়বহির্ভূত সম্পত্তি এবং নির্বাচন কমিশনে ভুল তথ্য পেশের অভিযোগে গ্রেফতার হতে পারেন — এই আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক (তৃণমূল কংগ্রেসের) তথা খ্যাতনামা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তথা বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তাঁদের আইনজীবী আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। জানা গেছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।


সূত্রের খবর, অদিতি ও দেবরাজের বিরুদ্ধে মূল অভিযোগ হল, তাঁরা নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় নিজেদের আয়ের সঠিক খতিয়ান দেননি। তাঁদের প্রকৃত আয়ের সঙ্গে সম্পত্তির পরিমাণের বিস্তর অসঙ্গতি রয়েছে। রাজ্যে একের পর এক শাসকদলের নেতা-মন্ত্রী দুর্নীতির অভিযোগে শ্রীঘরে যাওয়ার আবহে, এবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে এই হেভিওয়েট দম্পতি।


প্রসঙ্গত, এই আইনি টানাপড়েনের নেপথ্যে রয়েছে বিধাননগরে ঘটে যাওয়া একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন তেঘরিয়ায় বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ ওঠে। তেঘরিয়ার বাসিন্দা কিশোর হালদার অভিযোগ করেন, লাঠি ও বাঁশ নিয়ে কিছু দুষ্কৃতী মিছিলে অংশ নেওয়া কর্মীদের প্রাণনাশের চেষ্টা করে। ওই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই বিধাননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং হেমন্ত চৌধুরীকে গ্রেফতার করেছে।


রাজনৈতিক মহলে শোরগোল আরও বাড়ে যখন গত মঙ্গলবার গভীর রাতে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ অমিত চক্রবর্তী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, ধৃত অমিত চক্রবর্তী আদতে মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ বা ‘ডান হাত’ হিসেবে পরিচিত। এই গ্রেফতারির পরই চাপ বাড়তে শুরু করে দেবরাজ ও অদিতির ওপর। নিজেদের ওপর আইনি ফাঁস আরও শক্ত হওয়ার আগেই আইনি রক্ষাকবচ নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হল এই দম্পতি।

বিষয় : BengalPolitics TrinamoolCongress CalcuttaHighCourt aditimunsi debrajchakrabarty POLITICALALW

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অদিতি-দেবরাজ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image
কলকাতা: আয়বহির্ভূত সম্পত্তি এবং নির্বাচন কমিশনে ভুল তথ্য পেশের অভিযোগে গ্রেফতার হতে পারেন — এই আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক (তৃণমূল কংগ্রেসের) তথা খ্যাতনামা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তথা বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তাঁদের আইনজীবী আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। জানা গেছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।সূত্রের খবর, অদিতি ও দেবরাজের বিরুদ্ধে মূল অভিযোগ হল, তাঁরা নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় নিজেদের আয়ের সঠিক খতিয়ান দেননি। তাঁদের প্রকৃত আয়ের সঙ্গে সম্পত্তির পরিমাণের বিস্তর অসঙ্গতি রয়েছে। রাজ্যে একের পর এক শাসকদলের নেতা-মন্ত্রী দুর্নীতির অভিযোগে শ্রীঘরে যাওয়ার আবহে, এবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে এই হেভিওয়েট দম্পতি।প্রসঙ্গত, এই আইনি টানাপড়েনের নেপথ্যে রয়েছে বিধাননগরে ঘটে যাওয়া একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন তেঘরিয়ায় বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ ওঠে। তেঘরিয়ার বাসিন্দা কিশোর হালদার অভিযোগ করেন, লাঠি ও বাঁশ নিয়ে কিছু দুষ্কৃতী মিছিলে অংশ নেওয়া কর্মীদের প্রাণনাশের চেষ্টা করে। ওই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই বিধাননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং হেমন্ত চৌধুরীকে গ্রেফতার করেছে।রাজনৈতিক মহলে শোরগোল আরও বাড়ে যখন গত মঙ্গলবার গভীর রাতে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ অমিত চক্রবর্তী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, ধৃত অমিত চক্রবর্তী আদতে মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ বা ‘ডান হাত’ হিসেবে পরিচিত। এই গ্রেফতারির পরই চাপ বাড়তে শুরু করে দেবরাজ ও অদিতির ওপর। নিজেদের ওপর আইনি ফাঁস আরও শক্ত হওয়ার আগেই আইনি রক্ষাকবচ নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হল এই দম্পতি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার