Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘মেয়ে একাধিক প্রেম করলেও আপত্তি নেই!’ মডার্ন মাদার কিয়ারার মন্তব্যে তোলপাড় নেটপাড়া

‘মেয়ে একাধিক প্রেম করলেও আপত্তি নেই!’ মডার্ন মাদার কিয়ারার মন্তব্যে তোলপাড় নেটপাড়া
ছবি সংগৃহীত

মুম্বই: বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি বরাবরই গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে পছন্দ করেন না, বরং নিজের ছকভাঙা চিন্তাভাবনার জন্যই তিনি সমাদৃত। তবে এবার নিজের পেশাদার জীবন নয়, বরং মাত্র এক বছরের একরত্তি মেয়ে সারায়াহ-র ভবিষ্যৎ প্রেমজীবন নিয়ে এমন এক মন্তব্য করে বসলেন, যা নিয়ে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে অনুরাগী মহলে। সাধারণত ভারতীয় সমাজ তথা মায়েরা মেয়ের বিয়ে বা সম্পর্ক নিয়ে যথেষ্ট রক্ষণশীল হন, কিন্তু কিয়ারা এখানে হাঁটলেন সম্পূর্ণ উল্টো পথে। সাফ জানিয়ে দিলেন, তিনি চান না তাঁর মেয়ে সারায়াহ বড় হয়ে এই মানসিক চাপ নিয়ে বাঁচুক যে তাকে কেবল জীবনের প্রথম মানুষের সঙ্গেই প্রেম করতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে!


সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে মা হিসেবে নিজের এই আধুনিক দৃষ্টিভঙ্গি খোলসা করেছেন অভিনেত্রী। কিয়ারা অকপটে বলেন, “আমি চাই ও একটা পরিপূর্ণ জীবন দেখুক। ওর ওপর আমার কোনও নিষেধাজ্ঞা থাকবে না। ও যদি বড় হয়ে বিয়ে করতে চায়, করবে। আর যদি কোনওদিন বিয়ে করতে না চায়, তাও একদম ঠিক আছে। আমি সবসময় ওর পাশে থাকব।” নিজের বক্তব্যের সপক্ষে নায়িকা নিজের অতীতের সম্পর্কের কথাও লুকোননি। বেশ স্পষ্টবক্তা হিসেবেই তিনি জানান, অতীতে তিনি যাঁর সঙ্গেই প্রেম করেছেন, ভেবেছিলেন তাঁকেই বিয়ে করবেন। কিন্তু জীবন সবসময় চেনা ছকে চলে না। কিয়ারা হেসে বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ যে তেমনটা ঘটেনি! কারণ ভগবান আমার জন্য শেষ পর্যন্ত যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সেই সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে আমি আজ ভীষণ সুখী।” অতীতের ভাঙা সম্পর্কগুলো যে তাঁকে আজকের পরিপক্ব মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে, সে কথাও অকপটে স্বীকার করেন অভিনেত্রী।

২০২৫ সালের ১৫ জুলাই কন্যাসন্তান সারায়ার জন্ম দেন বি-টাউনের প্রথম সারির এই তারকা দম্পতি। সদ্যই মা হিসেবে প্রথম মাদার্স ডে উদযাপন করেছেন কিয়ারা, যেখানে সিদ্ধার্থ তাঁকে প্যানকেক বানিয়ে মিষ্টি চমক দিয়েছিলেন। মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে কিয়ারা আরও জানান, ভুল মানুষ নির্বাচন করাও জীবনের একটা অঙ্গ এবং সেই ভুল থেকেই মানুষ আসল শিক্ষাটা পায়। তাই মেয়েকে জীবনের সবরকম অভিজ্ঞতা অর্জনের পূর্ণ স্বাধীনতা দিতে চান তিনি। কাজের প্রসঙ্গে বলতে গেলে, কিয়ারাকে আগামীদিনে দেখা যাবে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ সিনেমায়। গীতু মোহনদাসের পরিচালনায় এই ছবিতে যশ, নয়নতারা ও হুমা কুরেশির মতো তারকারা রয়েছেন। চলতি ২০২৬ সালের জুনে ছবি মুক্তির কথা থাকলেও, বর্তমানে সেটি কিছুটা পিছিয়ে গিয়েছে। তবে আপাতত সিনেমা বা অভিনয় নয়, মেয়ের স্বাধীনচেতা ভবিষ্যৎ নিয়ে কিয়ারার এই ‘মডার্ন মাদারিং টিপস’ সমাজমাধ্যমে তুমুল ঝড় তুলেছে।

বিষয় : kiaraadvni sidharthmalhotra bollynews parentinggoals

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘মেয়ে একাধিক প্রেম করলেও আপত্তি নেই!’ মডার্ন মাদার কিয়ারার মন্তব্যে তোলপাড় নেটপাড়া

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image
মুম্বই: বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি বরাবরই গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে পছন্দ করেন না, বরং নিজের ছকভাঙা চিন্তাভাবনার জন্যই তিনি সমাদৃত। তবে এবার নিজের পেশাদার জীবন নয়, বরং মাত্র এক বছরের একরত্তি মেয়ে সারায়াহ-র ভবিষ্যৎ প্রেমজীবন নিয়ে এমন এক মন্তব্য করে বসলেন, যা নিয়ে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে অনুরাগী মহলে। সাধারণত ভারতীয় সমাজ তথা মায়েরা মেয়ের বিয়ে বা সম্পর্ক নিয়ে যথেষ্ট রক্ষণশীল হন, কিন্তু কিয়ারা এখানে হাঁটলেন সম্পূর্ণ উল্টো পথে। সাফ জানিয়ে দিলেন, তিনি চান না তাঁর মেয়ে সারায়াহ বড় হয়ে এই মানসিক চাপ নিয়ে বাঁচুক যে তাকে কেবল জীবনের প্রথম মানুষের সঙ্গেই প্রেম করতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে!সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে মা হিসেবে নিজের এই আধুনিক দৃষ্টিভঙ্গি খোলসা করেছেন অভিনেত্রী। কিয়ারা অকপটে বলেন, “আমি চাই ও একটা পরিপূর্ণ জীবন দেখুক। ওর ওপর আমার কোনও নিষেধাজ্ঞা থাকবে না। ও যদি বড় হয়ে বিয়ে করতে চায়, করবে। আর যদি কোনওদিন বিয়ে করতে না চায়, তাও একদম ঠিক আছে। আমি সবসময় ওর পাশে থাকব।” নিজের বক্তব্যের সপক্ষে নায়িকা নিজের অতীতের সম্পর্কের কথাও লুকোননি। বেশ স্পষ্টবক্তা হিসেবেই তিনি জানান, অতীতে তিনি যাঁর সঙ্গেই প্রেম করেছেন, ভেবেছিলেন তাঁকেই বিয়ে করবেন। কিন্তু জীবন সবসময় চেনা ছকে চলে না। কিয়ারা হেসে বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ যে তেমনটা ঘটেনি! কারণ ভগবান আমার জন্য শেষ পর্যন্ত যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সেই সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে আমি আজ ভীষণ সুখী।” অতীতের ভাঙা সম্পর্কগুলো যে তাঁকে আজকের পরিপক্ব মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে, সে কথাও অকপটে স্বীকার করেন অভিনেত্রী।২০২৫ সালের ১৫ জুলাই কন্যাসন্তান সারায়ার জন্ম দেন বি-টাউনের প্রথম সারির এই তারকা দম্পতি। সদ্যই মা হিসেবে প্রথম মাদার্স ডে উদযাপন করেছেন কিয়ারা, যেখানে সিদ্ধার্থ তাঁকে প্যানকেক বানিয়ে মিষ্টি চমক দিয়েছিলেন। মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে কিয়ারা আরও জানান, ভুল মানুষ নির্বাচন করাও জীবনের একটা অঙ্গ এবং সেই ভুল থেকেই মানুষ আসল শিক্ষাটা পায়। তাই মেয়েকে জীবনের সবরকম অভিজ্ঞতা অর্জনের পূর্ণ স্বাধীনতা দিতে চান তিনি। কাজের প্রসঙ্গে বলতে গেলে, কিয়ারাকে আগামীদিনে দেখা যাবে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ সিনেমায়। গীতু মোহনদাসের পরিচালনায় এই ছবিতে যশ, নয়নতারা ও হুমা কুরেশির মতো তারকারা রয়েছেন। চলতি ২০২৬ সালের জুনে ছবি মুক্তির কথা থাকলেও, বর্তমানে সেটি কিছুটা পিছিয়ে গিয়েছে। তবে আপাতত সিনেমা বা অভিনয় নয়, মেয়ের স্বাধীনচেতা ভবিষ্যৎ নিয়ে কিয়ারার এই ‘মডার্ন মাদারিং টিপস’ সমাজমাধ্যমে তুমুল ঝড় তুলেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার