Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শুভেন্দু জমানায় কি হবে ভোলবদল? ঝিমিয়ে পড়া আবাসন শিল্পে এবার কি লক্ষ্মীলাভের যোগ?

শুভেন্দু জমানায় কি হবে ভোলবদল? ঝিমিয়ে পড়া আবাসন শিল্পে এবার কি লক্ষ্মীলাভের যোগ?
প্রতীকী ছবি

কলকাতা: ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলায় পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন শুভেন্দু অধিকারী। আর, এই রাজনৈতিক পটপরিবর্তনের পরই প্রশ্ন উঠছে — বাংলার ঝিমিয়ে পড়া রিয়েল এস্টেট বা আবাসন শিল্পে কি এবার জোয়ার আসবে? নয়ডা, গুরুগ্রাম বা বেঙ্গালুরুর মতো শহরগুলি যখন আবাসন শিল্পে দৌড়চ্ছে, তখন কলকাতা কেন পিছিয়ে? নতুন সরকার আসার পর সেই সমীকরণ কি এবার বদলাতে চলেছে?


বাজার নজরদারি সংস্থাগুলির পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম তিনমাসে (জানুয়ারি-মার্চ) সারাদেশের আটটি বড় শহরে আবাসন বিক্রির সূচক যেখানে আট শতাংশ কমেছে, সেখানে কলকাতা যথেষ্ট স্থিতিশীলতা দেখিয়েছে। এ বছরের প্রথম ত্রৈমাসিকে শহরে ৪,০৪৩টি ফ্ল্যাট বিক্রি হয়েছে, যা ২০২৫ সালের তুলনায় ৫ শতাংশ বেশি। বর্তমানে অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যাও ১৯,০৬২-তে নেমে এসেছে, যা গত বছরের চেয়ে ৭ শতাংশ কম।


ভারতের তৃতীয় বৃহত্তম মেট্রো শহর হওয়া সত্ত্বেও আবাসন বিক্রির নিরিখে কলকাতার স্থান দেশে অষ্টম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরিকাঠামোগত সমস্যা এবং নতুন প্রকল্পের অভাবই এর প্রধান কারণ। যেখানে দেশের অন্যান্য মেট্রো শহরে রিয়েল এস্টেট ব্যবসার সূচক ঊর্ধ্বমুখী, সেখানে বাংলায় বিনিয়োগের গতি ছিল মন্থর। প্রতি বর্গফুটের গড় দাম ৫,৭৪৮ টাকা থেকে বেড়ে বর্তমানে ৫,৯৩৭ টাকা হলেও চাহিদা সেভাবে বাড়েনি।


বিশ্লেষকদের একাংশের মতে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসায় ভিনরাজ্যের বড় আবাসন সংস্থাগুলি এবার বাংলায় বিনিয়োগে আগ্রহী হতে পারে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয়, তবে আগামী কয়েক বছরের মধ্যেই ফ্ল্যাট বিক্রির অনুপাত ৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।


পরিকাঠামোগত বাধা কাটিয়ে উঠতে পারলে এবং লগ্নিকারীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হলে, কলকাতার আবাসন বাজার শুধু টিয়ার-২ শহরের তকমা ঝেড়ে ফেলে নয়ডা বা বেঙ্গালুরুকে টেক্কা দিতে পারে কিনা, এখন সেটাই দেখার।

বিষয় : BengalPolitics SuvenduAdhikari realestatebengal kolkataproperty

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


শুভেন্দু জমানায় কি হবে ভোলবদল? ঝিমিয়ে পড়া আবাসন শিল্পে এবার কি লক্ষ্মীলাভের যোগ?

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
কলকাতা: ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলায় পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন শুভেন্দু অধিকারী। আর, এই রাজনৈতিক পটপরিবর্তনের পরই প্রশ্ন উঠছে — বাংলার ঝিমিয়ে পড়া রিয়েল এস্টেট বা আবাসন শিল্পে কি এবার জোয়ার আসবে? নয়ডা, গুরুগ্রাম বা বেঙ্গালুরুর মতো শহরগুলি যখন আবাসন শিল্পে দৌড়চ্ছে, তখন কলকাতা কেন পিছিয়ে? নতুন সরকার আসার পর সেই সমীকরণ কি এবার বদলাতে চলেছে?বাজার নজরদারি সংস্থাগুলির পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম তিনমাসে (জানুয়ারি-মার্চ) সারাদেশের আটটি বড় শহরে আবাসন বিক্রির সূচক যেখানে আট শতাংশ কমেছে, সেখানে কলকাতা যথেষ্ট স্থিতিশীলতা দেখিয়েছে। এ বছরের প্রথম ত্রৈমাসিকে শহরে ৪,০৪৩টি ফ্ল্যাট বিক্রি হয়েছে, যা ২০২৫ সালের তুলনায় ৫ শতাংশ বেশি। বর্তমানে অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যাও ১৯,০৬২-তে নেমে এসেছে, যা গত বছরের চেয়ে ৭ শতাংশ কম।ভারতের তৃতীয় বৃহত্তম মেট্রো শহর হওয়া সত্ত্বেও আবাসন বিক্রির নিরিখে কলকাতার স্থান দেশে অষ্টম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরিকাঠামোগত সমস্যা এবং নতুন প্রকল্পের অভাবই এর প্রধান কারণ। যেখানে দেশের অন্যান্য মেট্রো শহরে রিয়েল এস্টেট ব্যবসার সূচক ঊর্ধ্বমুখী, সেখানে বাংলায় বিনিয়োগের গতি ছিল মন্থর। প্রতি বর্গফুটের গড় দাম ৫,৭৪৮ টাকা থেকে বেড়ে বর্তমানে ৫,৯৩৭ টাকা হলেও চাহিদা সেভাবে বাড়েনি।বিশ্লেষকদের একাংশের মতে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসায় ভিনরাজ্যের বড় আবাসন সংস্থাগুলি এবার বাংলায় বিনিয়োগে আগ্রহী হতে পারে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয়, তবে আগামী কয়েক বছরের মধ্যেই ফ্ল্যাট বিক্রির অনুপাত ৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।পরিকাঠামোগত বাধা কাটিয়ে উঠতে পারলে এবং লগ্নিকারীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হলে, কলকাতার আবাসন বাজার শুধু টিয়ার-২ শহরের তকমা ঝেড়ে ফেলে নয়ডা বা বেঙ্গালুরুকে টেক্কা দিতে পারে কিনা, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার