Hidden Stories (বাংলা)
সর্বশেষ

লোকভবনে শুভেন্দু! সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের দরবারে ‘ভাবী’ মুখ্যমন্ত্রী

লোকভবনে শুভেন্দু! সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের দরবারে ‘ভাবী’ মুখ্যমন্ত্রী
FILE IMAGE

কলকাতা: বাংলার মসনদে বসার চূড়ান্ত প্রস্তুতি শুরু। বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যপাল আর. এন. রবির সঙ্গে দেখা করতে লোকভবনে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং সাংসদ সুকান্ত মজুমদার। প্রথম বিজেপি সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতেই শুভেন্দুর এই সফর।


শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ লোকভবনে পৌঁছন শুভেন্দু অধিকারী। ২০৭ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে তিনি রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠনের আবেদন জানান। এর আগেই নিউ টাউনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে শুভেন্দুর নাম পরিষদীয় দলনেতা হিসাবে ঘোষণা করা হয়। শাহ জানান, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কোনও নামের প্রস্তাবই বিধায়কদের কাছ থেকে আসেনি।


২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর ২০২৬-এ ভবানীপুরেও তৃণমূল নেত্রীকে পর্যুদস্ত করেছেন শুভেন্দু। এই ‘ডাবল জয়’ এবং রাজ্যে বিজেপি-কে ক্ষমতায় আনার কাণ্ডারী হিসাবে তাঁর উপরেই শেষ পর্যন্ত ভরসা রাখল দিল্লির শীর্ষ নেতৃত্ব। নাম ঘোষণার পর শাহ নিজেই শুভেন্দুর হাতে পদ্মফুল তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।


রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাতের পরই স্পষ্ট হয়ে যাবে শনিবারের শপথগ্রহণের চূড়ান্ত নির্ঘন্ট। আগামিকাল ব্রিগেডের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। 

বিষয় : WestBengalPolitics suvendu adhikari BengalNewCM

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


লোকভবনে শুভেন্দু! সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের দরবারে ‘ভাবী’ মুখ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
কলকাতা: বাংলার মসনদে বসার চূড়ান্ত প্রস্তুতি শুরু। বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যপাল আর. এন. রবির সঙ্গে দেখা করতে লোকভবনে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং সাংসদ সুকান্ত মজুমদার। প্রথম বিজেপি সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতেই শুভেন্দুর এই সফর।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ লোকভবনে পৌঁছন শুভেন্দু অধিকারী। ২০৭ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে তিনি রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠনের আবেদন জানান। এর আগেই নিউ টাউনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে শুভেন্দুর নাম পরিষদীয় দলনেতা হিসাবে ঘোষণা করা হয়। শাহ জানান, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কোনও নামের প্রস্তাবই বিধায়কদের কাছ থেকে আসেনি।২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর ২০২৬-এ ভবানীপুরেও তৃণমূল নেত্রীকে পর্যুদস্ত করেছেন শুভেন্দু। এই ‘ডাবল জয়’ এবং রাজ্যে বিজেপি-কে ক্ষমতায় আনার কাণ্ডারী হিসাবে তাঁর উপরেই শেষ পর্যন্ত ভরসা রাখল দিল্লির শীর্ষ নেতৃত্ব। নাম ঘোষণার পর শাহ নিজেই শুভেন্দুর হাতে পদ্মফুল তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাতের পরই স্পষ্ট হয়ে যাবে শনিবারের শপথগ্রহণের চূড়ান্ত নির্ঘন্ট। আগামিকাল ব্রিগেডের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার