Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গণনায় ভুল করলেই সোজা বরখাস্ত! সরকারি কর্মীদের জন্য চরম ফরমান কমিশনের, নড়েচড়ে বসল নবান্ন

গণনায় ভুল করলেই সোজা বরখাস্ত! সরকারি কর্মীদের জন্য চরম ফরমান কমিশনের, নড়েচড়ে বসল নবান্ন

কলকাতা: ৩ মে, ২০২৬: রবিবার রাত পোহালেই বঙ্গে হাই-ভোল্টেজ ভোটগণনা। আর ঠিক তার আগের মুহূর্তে গণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীদের জন্য কার্যত ‘ডেথ ওয়ারেন্ট’ জারি করল নির্বাচন কমিশন। 


স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গণনার কাজে সামান্যতম গাফিলতি বা নির্দেশ অমান্য করার প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি যেতে পারে সরকারি চাকরিও! এবারের বিধানসভা নির্বাচনে বাংলার প্রতিটি ধাপে অত্যন্ত কড়াকড়ি করেছে কমিশন। গণনার দিনেও সেই একই মেজাজ ধরে রাখতে বদ্ধপরিকর তারা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার নির্বাচনে বেশ কিছু প্রিসাইডিং ও পোলিং অফিসারের গাফিলতি ধরা পড়ায় তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে খবর।


কমিশনের গাইডলাইন অনুযায়ী, গণনার টেবিলে স্বচ্ছতা ও সততা বজায় রাখা বাধ্যতামূলক। কোনো কর্মী যদি ইচ্ছাকৃতভাবে ভুল করেন কিংবা তাঁর কাজে কোনো অসঙ্গতি ধরা পড়ে, তবে কমিশন কোনোভাবেই তা বরদাস্ত করবে না। রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে ইতিমধ্যেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 


১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করে গণনাকেন্দ্রগুলিকে আক্ষরিক অর্থেই দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে কমিশন। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে স্ট্রংরুমের ২০০ মিটার এলাকার মধ্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে, যেখানে ৫ জনের বেশি জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। ত্রুটিহীন গণনা সম্পন্ন করতে এবং জনমানসে স্বচ্ছতা বজায় রাখতেই এবার এমন নজিরবিহীন হুঁশিয়ারি দিয়ে রাখল নির্বাচন কমিশন।

বিষয় : West Bengal Election 2026 BengalPolitics ElectionCommission governmentemplyoees

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


গণনায় ভুল করলেই সোজা বরখাস্ত! সরকারি কর্মীদের জন্য চরম ফরমান কমিশনের, নড়েচড়ে বসল নবান্ন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image
কলকাতা: ৩ মে, ২০২৬: রবিবার রাত পোহালেই বঙ্গে হাই-ভোল্টেজ ভোটগণনা। আর ঠিক তার আগের মুহূর্তে গণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীদের জন্য কার্যত ‘ডেথ ওয়ারেন্ট’ জারি করল নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গণনার কাজে সামান্যতম গাফিলতি বা নির্দেশ অমান্য করার প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি যেতে পারে সরকারি চাকরিও! এবারের বিধানসভা নির্বাচনে বাংলার প্রতিটি ধাপে অত্যন্ত কড়াকড়ি করেছে কমিশন। গণনার দিনেও সেই একই মেজাজ ধরে রাখতে বদ্ধপরিকর তারা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার নির্বাচনে বেশ কিছু প্রিসাইডিং ও পোলিং অফিসারের গাফিলতি ধরা পড়ায় তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে খবর।কমিশনের গাইডলাইন অনুযায়ী, গণনার টেবিলে স্বচ্ছতা ও সততা বজায় রাখা বাধ্যতামূলক। কোনো কর্মী যদি ইচ্ছাকৃতভাবে ভুল করেন কিংবা তাঁর কাজে কোনো অসঙ্গতি ধরা পড়ে, তবে কমিশন কোনোভাবেই তা বরদাস্ত করবে না। রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে ইতিমধ্যেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করে গণনাকেন্দ্রগুলিকে আক্ষরিক অর্থেই দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে কমিশন। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে স্ট্রংরুমের ২০০ মিটার এলাকার মধ্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে, যেখানে ৫ জনের বেশি জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। ত্রুটিহীন গণনা সম্পন্ন করতে এবং জনমানসে স্বচ্ছতা বজায় রাখতেই এবার এমন নজিরবিহীন হুঁশিয়ারি দিয়ে রাখল নির্বাচন কমিশন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার