Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিজেপির গোপন ‘হাতে লেখা’ কাগজ ফাঁস কুণালের! বিজেপির আসন-প্রাপ্তি নিয়ে ফাটালেন ‘বোমা’!

বিজেপির গোপন ‘হাতে লেখা’ কাগজ ফাঁস কুণালের! বিজেপির আসন-প্রাপ্তি নিয়ে ফাটালেন ‘বোমা’!
ছবি: সংগৃহীত

কলকাতা: ৪ মে ফলপ্রকাশের আগে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর দাবি তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার একটি হাতে লেখা কাগজ দেখিয়ে তিনি দাবি করেন, স্বয়ং বিজেপি নেতারাই নিশ্চিত হয়ে গিয়েছেন যে - তাঁদের আসনসংখ্যা কোনওভাবেই ৭৮ পেরোবে না! বিরোধীদের অভ্যন্তরীণ মূল্যায়নের রিপোর্ট হাতে এসেছে বলে দাবি করে কুণাল জানান, তৃণমূল এবার ২৩০ থেকে ২৫০টি আসন পেতে চলেছে!


বিজেপির ছ'জন শীর্ষ নেতার করা একটি আসনভিত্তিক বিশ্লেষণের তথ্য উল্লেখ করে কুণাল ঘোষ বলেন, "মেখলিগঞ্জ থেকে শুরু করে প্রতিটি আসন ধরে ধরে তাঁরা মূল্যায়ন করেছেন। কার হাতের লেখা আমি নাম বলছি না। তবে, তাঁরা নিজেরাই চিনতে পারবেন। তাঁদের সেই কাটাছেঁড়া করা হিসাব বলছে, তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছে আর বিজেপি থমকে যাচ্ছে ৭৮-এই।" কুণালের মতে, এত দিনের হাঁকডাক শেষে বিজেপি এখন বুঝে গিয়েছে যে হার নিশ্চিত। তাই এখন তারা ‘জনগণের রায় মাথা পেতে নেওয়ার’ কথা বলছে।


শুধু কুণাল ঘোষই নন, শনিবার বিকেলে কাউন্টিং এজেন্টদের নিয়ে আয়োজিত বিশেষ ভার্চুয়াল বৈঠকে একই সুরে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা সাফ জানিয়ে দেন, "আমরা ২০০-র বেশি আসনে জিততে চলেছি।" এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে রাখা নিয়ে তাঁর বিস্ফোরক দাবি, শেয়ার বাজার চাঙ্গা রাখতেই এই সাজানো সমীক্ষা! ২০২১ এবং ২০২৪ সালেও একই কৌশল নেওয়া হয়েছিল বলে মনে করিয়ে দেন তিনি।


এদিনের বৈঠকে পোস্টাল ব্যালট নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। বাইরে থেকে পোস্টাল ব্যালটে ‘ছাপ্পা’ মারা হচ্ছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের আশ্বস্ত করে বলেন, কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করেও যাঁরা লড়াই করেছেন, দল তাঁদের পুরস্কৃত করবে। কাউন্টিং এজেন্টদের উদ্দেশে নেত্রীর কড়া নির্দেশ, শেষ মুহূর্ত পর্যন্ত গণনাকেন্দ্র পাহারা দিতে হবে।


সব মিলিয়ে ফলপ্রকাশের ঠিক আগে ‘গোপন নথি’র লড়াইয়ে বাংলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এখন দেখার, ৪ মে কুণাল ঘোষের দেখানো এই ‘৭৮’-এর হিসাব মেলে কিনা।

বিষয় : West Bengal Election 2026 BengalPolitics TMCVSBJP kunalghosh exitpolls2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিজেপির গোপন ‘হাতে লেখা’ কাগজ ফাঁস কুণালের! বিজেপির আসন-প্রাপ্তি নিয়ে ফাটালেন ‘বোমা’!

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image
কলকাতা: ৪ মে ফলপ্রকাশের আগে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর দাবি তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার একটি হাতে লেখা কাগজ দেখিয়ে তিনি দাবি করেন, স্বয়ং বিজেপি নেতারাই নিশ্চিত হয়ে গিয়েছেন যে - তাঁদের আসনসংখ্যা কোনওভাবেই ৭৮ পেরোবে না! বিরোধীদের অভ্যন্তরীণ মূল্যায়নের রিপোর্ট হাতে এসেছে বলে দাবি করে কুণাল জানান, তৃণমূল এবার ২৩০ থেকে ২৫০টি আসন পেতে চলেছে!বিজেপির ছ'জন শীর্ষ নেতার করা একটি আসনভিত্তিক বিশ্লেষণের তথ্য উল্লেখ করে কুণাল ঘোষ বলেন, "মেখলিগঞ্জ থেকে শুরু করে প্রতিটি আসন ধরে ধরে তাঁরা মূল্যায়ন করেছেন। কার হাতের লেখা আমি নাম বলছি না। তবে, তাঁরা নিজেরাই চিনতে পারবেন। তাঁদের সেই কাটাছেঁড়া করা হিসাব বলছে, তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছে আর বিজেপি থমকে যাচ্ছে ৭৮-এই।" কুণালের মতে, এত দিনের হাঁকডাক শেষে বিজেপি এখন বুঝে গিয়েছে যে হার নিশ্চিত। তাই এখন তারা ‘জনগণের রায় মাথা পেতে নেওয়ার’ কথা বলছে।শুধু কুণাল ঘোষই নন, শনিবার বিকেলে কাউন্টিং এজেন্টদের নিয়ে আয়োজিত বিশেষ ভার্চুয়াল বৈঠকে একই সুরে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা সাফ জানিয়ে দেন, "আমরা ২০০-র বেশি আসনে জিততে চলেছি।" এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে রাখা নিয়ে তাঁর বিস্ফোরক দাবি, শেয়ার বাজার চাঙ্গা রাখতেই এই সাজানো সমীক্ষা! ২০২১ এবং ২০২৪ সালেও একই কৌশল নেওয়া হয়েছিল বলে মনে করিয়ে দেন তিনি।এদিনের বৈঠকে পোস্টাল ব্যালট নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। বাইরে থেকে পোস্টাল ব্যালটে ‘ছাপ্পা’ মারা হচ্ছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের আশ্বস্ত করে বলেন, কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করেও যাঁরা লড়াই করেছেন, দল তাঁদের পুরস্কৃত করবে। কাউন্টিং এজেন্টদের উদ্দেশে নেত্রীর কড়া নির্দেশ, শেষ মুহূর্ত পর্যন্ত গণনাকেন্দ্র পাহারা দিতে হবে।সব মিলিয়ে ফলপ্রকাশের ঠিক আগে ‘গোপন নথি’র লড়াইয়ে বাংলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এখন দেখার, ৪ মে কুণাল ঘোষের দেখানো এই ‘৭৮’-এর হিসাব মেলে কিনা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার