Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘৪ মে-র পর সব ফাইল খুলবে!’ পানিহাটিতে ‘অভয়া’র মায়ের মাথায় হাত মোদীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬
‘৪ মে-র পর সব ফাইল খুলবে!’ পানিহাটিতে ‘অভয়া’র মায়ের মাথায় হাত মোদীর
ছবি সংগৃহীত

সোদপুর: আর জি করের স্মৃতি উস্কে সরাসরি ভোট-লড়াইয়ের ময়দানে নেমেছেন নির্যাতিতার মা। শুক্রবার পানিহাটির অমরাবতী মাঠের জনসভা থেকে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল বঙ্গ রাজনীতি। বিজেপি প্রার্থী তথা আর জি করের নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! মঞ্চ থেকেই তাঁর হাত ধরে সাধারণ মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে মোদী বললেন, “৪ মে-র পর নারী নির্যাতনের সব বন্ধ ফাইল ফের খোলা হবে!”


এদিন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে পাশে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। আর জি কর ইস্যু টেনে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মোদী বলেন, “এই মা অনেক স্বপ্ন নিয়ে নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। কিন্তু, তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। বিজেপি তাঁর সেই লড়াইকে সম্মান জানিয়ে আজ তাঁকে প্রার্থী করেছে।”


রাজ্যে নারী নিরাপত্তার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভাষায় বিঁধেছেন মোদী। তিনি অভিযোগ করেন, তৃণমূল আগাগোড়াই নারীবিরোধী এবং তাদের জমানায় মহিলারা সবথেকে বেশি অত্যাচারিত। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, “এবারের নির্বাচনে বাংলার নারীশক্তি নতুন ইতিহাস লিখবে। তৃণমূলের জমানায় নারী নির্যাতনের যে মামলাগুলি ধামাচাপা দেওয়া হয়েছে বা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে, ৪ মে ফলপ্রকাশের পর সেই সব ফাইল খোলা হবে। এটা মোদীর গ্যারান্টি।”


বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচনে ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ৯২.৭১ শতাংশের রেকর্ড ভোটদান নিয়ে এদিন উচ্ছ্বাস প্রকাশ করেন মোদি। তিনি বলেন, “ভোটের এই জোয়ার দেখে তৃণমূল নেতারা কার্যত দিশেহারা। প্রদীপ নেভার আগে যেমন দাউদাউ করে জ্বলে ওঠে, তৃণমূলের অবস্থাও এখন ঠিক তেমন।” রাজ্যে এবার বিজেপির সরকার গঠন সময়ের অপেক্ষা বলেও দাবি করেন তিনি।


এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, আর জি করের বিচার এবং রাজ্যের নারীদের সুরক্ষা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। সভায় উপস্থিত রত্না দেবনাথও হাত জোড় করে মানুষের সমর্থন প্রার্থনা করেন।

বিষয় : PMMODI RGKar ratnadebnath panihatielection

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘৪ মে-র পর সব ফাইল খুলবে!’ পানিহাটিতে ‘অভয়া’র মায়ের মাথায় হাত মোদীর

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image
সোদপুর: আর জি করের স্মৃতি উস্কে সরাসরি ভোট-লড়াইয়ের ময়দানে নেমেছেন নির্যাতিতার মা। শুক্রবার পানিহাটির অমরাবতী মাঠের জনসভা থেকে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল বঙ্গ রাজনীতি। বিজেপি প্রার্থী তথা আর জি করের নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! মঞ্চ থেকেই তাঁর হাত ধরে সাধারণ মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে মোদী বললেন, “৪ মে-র পর নারী নির্যাতনের সব বন্ধ ফাইল ফের খোলা হবে!”এদিন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে পাশে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। আর জি কর ইস্যু টেনে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মোদী বলেন, “এই মা অনেক স্বপ্ন নিয়ে নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। কিন্তু, তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। বিজেপি তাঁর সেই লড়াইকে সম্মান জানিয়ে আজ তাঁকে প্রার্থী করেছে।”রাজ্যে নারী নিরাপত্তার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভাষায় বিঁধেছেন মোদী। তিনি অভিযোগ করেন, তৃণমূল আগাগোড়াই নারীবিরোধী এবং তাদের জমানায় মহিলারা সবথেকে বেশি অত্যাচারিত। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, “এবারের নির্বাচনে বাংলার নারীশক্তি নতুন ইতিহাস লিখবে। তৃণমূলের জমানায় নারী নির্যাতনের যে মামলাগুলি ধামাচাপা দেওয়া হয়েছে বা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে, ৪ মে ফলপ্রকাশের পর সেই সব ফাইল খোলা হবে। এটা মোদীর গ্যারান্টি।”বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচনে ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ৯২.৭১ শতাংশের রেকর্ড ভোটদান নিয়ে এদিন উচ্ছ্বাস প্রকাশ করেন মোদি। তিনি বলেন, “ভোটের এই জোয়ার দেখে তৃণমূল নেতারা কার্যত দিশেহারা। প্রদীপ নেভার আগে যেমন দাউদাউ করে জ্বলে ওঠে, তৃণমূলের অবস্থাও এখন ঠিক তেমন।” রাজ্যে এবার বিজেপির সরকার গঠন সময়ের অপেক্ষা বলেও দাবি করেন তিনি।এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, আর জি করের বিচার এবং রাজ্যের নারীদের সুরক্ষা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। সভায় উপস্থিত রত্না দেবনাথও হাত জোড় করে মানুষের সমর্থন প্রার্থনা করেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার