Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেদিনীপুরে পুলিশের ‘তাণ্ডব’! বেআইনিভাবে গ্রেফতার ৫০০ তৃণমূল কর্মী? কমিশনের দুয়ারে রাজীব-শশীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬
মেদিনীপুরে পুলিশের ‘তাণ্ডব’! বেআইনিভাবে গ্রেফতার ৫০০ তৃণমূল কর্মী? কমিশনের দুয়ারে রাজীব-শশীরা
FILE IMAGE

কলকাতা: প্রথম দফার ভোটের আগেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে দুই মেদিনীপুর। পুলিশের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্ব এবং অন্তত ৫০০ জন তৃণমূল কর্মীকে বিনা কারণে গ্রেফতারের অভিযোগ তুলে সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের দ্বারস্থ হল শাসকদল। তৃণমূল কংগ্রেসের এদিনের প্রতিনিধিদলে ছিলেন প্রাক্তন নগরপাল রাজীব কুমার, মন্ত্রী শশী পাঁজা এবং প্রার্থী শুভাশিস দাস।


শশী পাঁজা অভিযোগ করেছেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কর্মীদের বেছে বেছে হেনস্থা করা ও হুমকি দেওয়া হচ্ছে। তাঁর দাবি, "তৃণমূল অভিযোগ জানালে পুলিশ চুপ করে থাকছে। কিন্তু, বিজেপির কথা পাড়লেই ঝাঁপিয়ে পড়ছে। এলাকায় এক চরম অরাজকতার পরিস্থিতি তৈরি করা হয়েছে।" তৃণমূল প্রার্থী শুভাশিস দাসের দাবি আরও চাঞ্চল্যকর। তিনি বলেন, ইতিমধ্যেই মেদিনীপুরের অন্তত ৫০০ জন সক্রিয় দলীয় কর্মীকে পুলিশ জালে তুলেছে।


উল্লেখ্য, এদিন হুগলির হরিপালের সভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং পুলিশে বদলি নিয়ে তাঁর কড়া মন্তব্য, “সাঁজোয়া গাড়ি, ২ লক্ষ সেন্ট্রাল ফোর্স এনেছ। বাইরের রাজ্যের পুলিশ এনে এখানের আধিকারিকদের সরিয়ে দিয়েছ। কয়েকটা দালালকে উকুন বাছার মতো করে বসিয়েছ।” তৃণমূলনেত্রীর আরও দাবি, শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে মেদিনীপুরে পথ অবরোধ করে অশান্তি তৈরির চেষ্টা করছেন।


আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পর থেকেই মেদিনীপুর-সহ একাধিক জেলায় পুলিশ আধিকারিকদের বদলি করেছে কমিশন। শাসকদলের দাবি, এই নতুন আধিকারিকরা বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছেন। তবে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ বারবার উড়িয়ে দেওয়া হয়েছে।

বিষয় : Mamata Banerjee AssemblyElection2026 WestBengalPolitics ElectionCommission mediniipurnews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মেদিনীপুরে পুলিশের ‘তাণ্ডব’! বেআইনিভাবে গ্রেফতার ৫০০ তৃণমূল কর্মী? কমিশনের দুয়ারে রাজীব-শশীরা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: প্রথম দফার ভোটের আগেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে দুই মেদিনীপুর। পুলিশের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্ব এবং অন্তত ৫০০ জন তৃণমূল কর্মীকে বিনা কারণে গ্রেফতারের অভিযোগ তুলে সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের দ্বারস্থ হল শাসকদল। তৃণমূল কংগ্রেসের এদিনের প্রতিনিধিদলে ছিলেন প্রাক্তন নগরপাল রাজীব কুমার, মন্ত্রী শশী পাঁজা এবং প্রার্থী শুভাশিস দাস।শশী পাঁজা অভিযোগ করেছেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কর্মীদের বেছে বেছে হেনস্থা করা ও হুমকি দেওয়া হচ্ছে। তাঁর দাবি, "তৃণমূল অভিযোগ জানালে পুলিশ চুপ করে থাকছে। কিন্তু, বিজেপির কথা পাড়লেই ঝাঁপিয়ে পড়ছে। এলাকায় এক চরম অরাজকতার পরিস্থিতি তৈরি করা হয়েছে।" তৃণমূল প্রার্থী শুভাশিস দাসের দাবি আরও চাঞ্চল্যকর। তিনি বলেন, ইতিমধ্যেই মেদিনীপুরের অন্তত ৫০০ জন সক্রিয় দলীয় কর্মীকে পুলিশ জালে তুলেছে।উল্লেখ্য, এদিন হুগলির হরিপালের সভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং পুলিশে বদলি নিয়ে তাঁর কড়া মন্তব্য, “সাঁজোয়া গাড়ি, ২ লক্ষ সেন্ট্রাল ফোর্স এনেছ। বাইরের রাজ্যের পুলিশ এনে এখানের আধিকারিকদের সরিয়ে দিয়েছ। কয়েকটা দালালকে উকুন বাছার মতো করে বসিয়েছ।” তৃণমূলনেত্রীর আরও দাবি, শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে মেদিনীপুরে পথ অবরোধ করে অশান্তি তৈরির চেষ্টা করছেন।আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পর থেকেই মেদিনীপুর-সহ একাধিক জেলায় পুলিশ আধিকারিকদের বদলি করেছে কমিশন। শাসকদলের দাবি, এই নতুন আধিকারিকরা বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছেন। তবে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ বারবার উড়িয়ে দেওয়া হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার