Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৫ বছরে কয়েক গুণ বৃদ্ধি! বাড়ি-গাড়ি না থাকলেও গয়না ও সঞ্চয়ে রেকর্ড সম্পদ তৃণমূলের লাভলি মৈত্রের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬
৫ বছরে কয়েক গুণ বৃদ্ধি! বাড়ি-গাড়ি না থাকলেও গয়না ও সঞ্চয়ে রেকর্ড সম্পদ তৃণমূলের লাভলি মৈত্রের
ছবি সংগৃহীত

সোনারপুর দক্ষিণ কেন্দ্রে ফের একবার শাসক দলের বাজি বিদায়ী বিধায়ক অরুন্ধতী মৈত্র, যিনি বাংলা বিনোদন জগত ও রাজনীতির ময়দানে লাভলি মৈত্র নামেই পরিচিত। মনোনয়ন জমা দেওয়ার সাথে সাথে কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামা এখন চর্চার কেন্দ্রে। ২০২১ সালে প্রথমবার বিধায়ক হওয়ার পর গত পাঁচ বছরে লাভলির অস্থাবর সম্পত্তি যে হারে বেড়েছে, তা এক কথায় চমকপ্রদ। পাঁচ বছর আগে যেখানে তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ৪৯ লক্ষ টাকা, ২০২৬-এর হলফনামা বলছে বর্তমানে সেই অঙ্ক ২ কোটি ৭০ লক্ষ টাকার ঘর ছুঁয়েছে। পাল্লা দিয়ে সম্পদ বেড়েছে তাঁর স্বামী সৌম্য রায়েরও, যার বর্তমান পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।


হলফনামার তথ্য অনুযায়ী, লাভলি ও তাঁর স্বামী—কারও নামেই কোনো স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি বা বাড়ি নেই। তবে ব্যাঙ্কে জমা অর্থ, ফিক্সড ডিপোজিট এবং পিপিএফ-এর মতো সঞ্চয় প্রকল্পে তাঁদের বিনিয়োগ চোখে পড়ার মতো। নগদ অর্থের চেয়েও সঞ্চয়ের ওপরই বেশি ভরসা রেখেছেন এই দম্পতি। তবে সবচেয়ে বড় চমক রয়েছে সোনার অলঙ্কারের হিসেবে। গত পাঁচ বছরে লাভলির গয়নার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ কেজি (১০০০ গ্রাম), যার বর্তমান বাজারমূল্য ১ কোটি টাকারও বেশি। পাশাপাশি ২০২৩ সালে ২৫ লক্ষ টাকারও বেশি মূল্যের একটি নতুন গাড়িও কিনেছেন তিনি।


সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি ঋণের বোঝাও বেড়েছে লাভলির। হলফনামায় তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর নামে প্রায় ৫০ লক্ষ টাকার ঋণ রয়েছে। সোনারপুর দক্ষিণের এবারের লড়াই অত্যন্ত হেভিওয়েট, কারণ একদিকে রয়েছেন লাভলি মৈত্র এবং অন্যদিকে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়। বাম ও কংগ্রেস আলাদা লড়ায় লড়াই এবার চতুর্মুখী। রাজনৈতিক মহলের মতে, উন্নয়নের খতিয়ানের পাশাপাশি বিধায়কের এই দ্রুত সম্পত্তি বৃদ্ধির খতিয়ানকে নির্বাচনের ময়দানে বিরোধীরা কতটা অস্ত্র করবে, এখন সেটাই দেখার।

বিষয় : WestBengalElection TMC BengalPolitics LOVELYMOITRA

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


৫ বছরে কয়েক গুণ বৃদ্ধি! বাড়ি-গাড়ি না থাকলেও গয়না ও সঞ্চয়ে রেকর্ড সম্পদ তৃণমূলের লাভলি মৈত্রের

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image
সোনারপুর দক্ষিণ কেন্দ্রে ফের একবার শাসক দলের বাজি বিদায়ী বিধায়ক অরুন্ধতী মৈত্র, যিনি বাংলা বিনোদন জগত ও রাজনীতির ময়দানে লাভলি মৈত্র নামেই পরিচিত। মনোনয়ন জমা দেওয়ার সাথে সাথে কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামা এখন চর্চার কেন্দ্রে। ২০২১ সালে প্রথমবার বিধায়ক হওয়ার পর গত পাঁচ বছরে লাভলির অস্থাবর সম্পত্তি যে হারে বেড়েছে, তা এক কথায় চমকপ্রদ। পাঁচ বছর আগে যেখানে তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ৪৯ লক্ষ টাকা, ২০২৬-এর হলফনামা বলছে বর্তমানে সেই অঙ্ক ২ কোটি ৭০ লক্ষ টাকার ঘর ছুঁয়েছে। পাল্লা দিয়ে সম্পদ বেড়েছে তাঁর স্বামী সৌম্য রায়েরও, যার বর্তমান পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।হলফনামার তথ্য অনুযায়ী, লাভলি ও তাঁর স্বামী—কারও নামেই কোনো স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি বা বাড়ি নেই। তবে ব্যাঙ্কে জমা অর্থ, ফিক্সড ডিপোজিট এবং পিপিএফ-এর মতো সঞ্চয় প্রকল্পে তাঁদের বিনিয়োগ চোখে পড়ার মতো। নগদ অর্থের চেয়েও সঞ্চয়ের ওপরই বেশি ভরসা রেখেছেন এই দম্পতি। তবে সবচেয়ে বড় চমক রয়েছে সোনার অলঙ্কারের হিসেবে। গত পাঁচ বছরে লাভলির গয়নার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ কেজি (১০০০ গ্রাম), যার বর্তমান বাজারমূল্য ১ কোটি টাকারও বেশি। পাশাপাশি ২০২৩ সালে ২৫ লক্ষ টাকারও বেশি মূল্যের একটি নতুন গাড়িও কিনেছেন তিনি।সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি ঋণের বোঝাও বেড়েছে লাভলির। হলফনামায় তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর নামে প্রায় ৫০ লক্ষ টাকার ঋণ রয়েছে। সোনারপুর দক্ষিণের এবারের লড়াই অত্যন্ত হেভিওয়েট, কারণ একদিকে রয়েছেন লাভলি মৈত্র এবং অন্যদিকে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়। বাম ও কংগ্রেস আলাদা লড়ায় লড়াই এবার চতুর্মুখী। রাজনৈতিক মহলের মতে, উন্নয়নের খতিয়ানের পাশাপাশি বিধায়কের এই দ্রুত সম্পত্তি বৃদ্ধির খতিয়ানকে নির্বাচনের ময়দানে বিরোধীরা কতটা অস্ত্র করবে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার