Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া: ইসলামাবাদে ভেস্তে গেল ইরান-আমেরিকা বৈঠক, যুদ্ধের মেঘ আরও ঘনীভূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬
ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া: ইসলামাবাদে ভেস্তে গেল ইরান-আমেরিকা বৈঠক, যুদ্ধের মেঘ আরও ঘনীভূত
পাকিস্তানে অনুষ্ঠিত ইরান-আমেরিকা আলোচনা। ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি: শান্তিকামী বিশ্ববাসীর আশায় জল ঢেলে কার্যত নিষ্ফলাই রয়ে গেল ইসলামাবাদে আয়োজিত ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক। দীর্ঘ প্রতীক্ষিত এই ইরান-আমেরিকা শান্তি আলোচনা কোনো রফাসূত্র ছাড়াই শেষ হওয়ায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এখন আরও জটিল মোড় নিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং পারমাণবিক ইস্যু নিয়ে দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় কূটনীতির পথ রুদ্ধ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠকের শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানকে একতরফাভাবে দোষারোপ করে দাবি করেছেন যে, তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না তৈরির শর্তে রাজি নয়। অন্যদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকার কোনো ‘অন্যায্য’ দাবি তারা মানবে না এবং হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের কোনো খবরদারি বরদাস্ত করা হবে না।

গত ৬ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘিরে যে আশার আলো তৈরি হয়েছিল, ইসলামাবাদের এই ব্যর্থতা তাকে ম্লান করে দিয়েছে। এই আলোচনার ইতিবাচক ফলের আশায় বিশ্ব শেয়ার বাজার ও ভারতের সেনসেক্স-নিফটি যে চাঙ্গা ভাব দেখাচ্ছিল, তাও এখন পতনের আশঙ্কায়। সূত্রের খবর, ইরানের স্কুলে হামলার দায় স্বীকার থেকে শুরু করে হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব রক্ষা—ইরানের একাধিক দাবি সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। বিপরীতে, হরমুজ থেকে ইরানের নিয়ন্ত্রণ সরানোর মার্কিন প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তেহরান। জেডি ভান্সের দাবি, তাঁরা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মেনে সর্বোচ্চ চেষ্টা করলেও ইরানের একগুঁয়েমি ডিল ভেস্তে দিয়েছে।


এদিকে শান্তি আলোচনা ব্যর্থ হতেই রণংদেহি মেজাজে ধরা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রীতিমতো হুঙ্কার ছেড়ে তিনি জানিয়েছেন, ইরানকে আমেরিকা ইতিমধ্যে হারিয়ে দিয়েছে এবং এই আলোচনার ফল নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। ইরানের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে ট্রাম্প সাফ জানিয়েছেন যে, হরমুজ প্রণালী থেকে মাইন সরানোর কাজ শুরু হয়েছে এবং যেকোনো মূল্যে ওই জলপথ আমেরিকা খুলেই ছাড়বে। ট্রাম্পের এই কড়া বার্তার পর ফের পশ্চিম এশিয়ায় রণডঙ্কা বাজার উপক্রম হয়েছে, যা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : DonaldTrump MiddleEastConflict iranUSA WestAsiaCrisis

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া: ইসলামাবাদে ভেস্তে গেল ইরান-আমেরিকা বৈঠক, যুদ্ধের মেঘ আরও ঘনীভূত

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: শান্তিকামী বিশ্ববাসীর আশায় জল ঢেলে কার্যত নিষ্ফলাই রয়ে গেল ইসলামাবাদে আয়োজিত ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক। দীর্ঘ প্রতীক্ষিত এই ইরান-আমেরিকা শান্তি আলোচনা কোনো রফাসূত্র ছাড়াই শেষ হওয়ায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এখন আরও জটিল মোড় নিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং পারমাণবিক ইস্যু নিয়ে দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় কূটনীতির পথ রুদ্ধ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠকের শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানকে একতরফাভাবে দোষারোপ করে দাবি করেছেন যে, তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না তৈরির শর্তে রাজি নয়। অন্যদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকার কোনো ‘অন্যায্য’ দাবি তারা মানবে না এবং হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের কোনো খবরদারি বরদাস্ত করা হবে না।গত ৬ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘিরে যে আশার আলো তৈরি হয়েছিল, ইসলামাবাদের এই ব্যর্থতা তাকে ম্লান করে দিয়েছে। এই আলোচনার ইতিবাচক ফলের আশায় বিশ্ব শেয়ার বাজার ও ভারতের সেনসেক্স-নিফটি যে চাঙ্গা ভাব দেখাচ্ছিল, তাও এখন পতনের আশঙ্কায়। সূত্রের খবর, ইরানের স্কুলে হামলার দায় স্বীকার থেকে শুরু করে হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব রক্ষা—ইরানের একাধিক দাবি সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। বিপরীতে, হরমুজ থেকে ইরানের নিয়ন্ত্রণ সরানোর মার্কিন প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তেহরান। জেডি ভান্সের দাবি, তাঁরা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মেনে সর্বোচ্চ চেষ্টা করলেও ইরানের একগুঁয়েমি ডিল ভেস্তে দিয়েছে।এদিকে শান্তি আলোচনা ব্যর্থ হতেই রণংদেহি মেজাজে ধরা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রীতিমতো হুঙ্কার ছেড়ে তিনি জানিয়েছেন, ইরানকে আমেরিকা ইতিমধ্যে হারিয়ে দিয়েছে এবং এই আলোচনার ফল নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। ইরানের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে ট্রাম্প সাফ জানিয়েছেন যে, হরমুজ প্রণালী থেকে মাইন সরানোর কাজ শুরু হয়েছে এবং যেকোনো মূল্যে ওই জলপথ আমেরিকা খুলেই ছাড়বে। ট্রাম্পের এই কড়া বার্তার পর ফের পশ্চিম এশিয়ায় রণডঙ্কা বাজার উপক্রম হয়েছে, যা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার