Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নির্বাচনী ট্রাইব্যুনালের প্রথম রায়ে জয় কংগ্রেস প্রার্থীর, নাম ফিরছে ভোটারতালিকায়!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬
নির্বাচনী ট্রাইব্যুনালের প্রথম রায়ে জয় কংগ্রেস প্রার্থীর, নাম ফিরছে ভোটারতালিকায়!
AI GENERATED PICTURE

কলকাতা: মুর্শিদাবাদের ফরাক্কায় বড়সড় স্বস্তি ফিরল কংগ্রেস শিবিরে। ভোটারতালিকায় নাম না থাকায় কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের ভাগ্য। মনোনয়ন জমা দেওয়া নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। অবশেষে এসআইআর ট্রাইব্যুনালের রায়ে নিজের অধিকার ফিরে পেলেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ সাফ জানিয়ে দিল, আজ (রবিবার) রাত ৮টার মধ্যেই মহতাবের নাম ভোটারতালিকায় তুলতে হবে।


গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে চূড়ান্ত ও আংশিক ভোটারতালিকা প্রকাশ করেছিল, সেখানে প্রায় ৬০ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ চলছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকরা এই নিষ্পত্তির কাজ শুরু করেন। অভিযোগ, তথ্যের অসঙ্গতির অজুহাতে মহতাব শেখের নাম সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়। ভোটারতালিকায় নাম না থাকায় কংগ্রেসের টিকিট পাওয়া সত্ত্বেও তিনি মনোনয়ন জমা দিতে পারছিলেন না।


নিজের অধিকার ফিরে পেতে প্রথমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহতাব শেখ। শীর্ষ আদালত তাঁর আবেদনের দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলে নবগঠিত এসআইআর ট্রাইবুনালে আবেদন জানান তিনি। সল্টলেকের বিজন ভবনে চলে এই রুদ্ধশ্বাস শুনানি।


মহতাবের আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস আদালতে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং সন্তানের জন্ম শংসাপত্র পেশ করে প্রমাণ করেন যে মহতাবের পরিচয়ে কোনও গলদ নেই। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে, বাবার নামের বানানে সামান্য অসঙ্গতি থাকলেও আবেদনকারীর ব্যক্তিগত তথ্যে কোনও সমস্যা নেই। এরপরই ট্রাইব্যুনাল তার প্রথম রায় ঘোষণা করে মহতাবের নাম ভোটারতালিকায় ফেরানোর নির্দেশ দেয়।


বিচারপতি শিবজ্ঞানমের বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আজ অর্থাৎ রবিবার রাত ৮টার মধ্যেই কমিশনের অতিরিক্ত তালিকায় মহতাব শেখের নাম নথিভুক্ত করতে হবে। এই রায়ের ফলে ফরাক্কায় কংগ্রেসের হয়ে লড়াইয়ের ময়দানে আর কোনও বাধা রইল না মহতাবের। ট্রাইব্যুনালের এই দ্রুত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব।

বিষয় : WestBengalElection congress VOTERLIST farakkanews mahtabsheikh tribunalverdict

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নির্বাচনী ট্রাইব্যুনালের প্রথম রায়ে জয় কংগ্রেস প্রার্থীর, নাম ফিরছে ভোটারতালিকায়!

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: মুর্শিদাবাদের ফরাক্কায় বড়সড় স্বস্তি ফিরল কংগ্রেস শিবিরে। ভোটারতালিকায় নাম না থাকায় কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের ভাগ্য। মনোনয়ন জমা দেওয়া নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। অবশেষে এসআইআর ট্রাইব্যুনালের রায়ে নিজের অধিকার ফিরে পেলেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ সাফ জানিয়ে দিল, আজ (রবিবার) রাত ৮টার মধ্যেই মহতাবের নাম ভোটারতালিকায় তুলতে হবে।গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে চূড়ান্ত ও আংশিক ভোটারতালিকা প্রকাশ করেছিল, সেখানে প্রায় ৬০ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ চলছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকরা এই নিষ্পত্তির কাজ শুরু করেন। অভিযোগ, তথ্যের অসঙ্গতির অজুহাতে মহতাব শেখের নাম সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়। ভোটারতালিকায় নাম না থাকায় কংগ্রেসের টিকিট পাওয়া সত্ত্বেও তিনি মনোনয়ন জমা দিতে পারছিলেন না।নিজের অধিকার ফিরে পেতে প্রথমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহতাব শেখ। শীর্ষ আদালত তাঁর আবেদনের দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলে নবগঠিত এসআইআর ট্রাইবুনালে আবেদন জানান তিনি। সল্টলেকের বিজন ভবনে চলে এই রুদ্ধশ্বাস শুনানি।মহতাবের আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস আদালতে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং সন্তানের জন্ম শংসাপত্র পেশ করে প্রমাণ করেন যে মহতাবের পরিচয়ে কোনও গলদ নেই। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে, বাবার নামের বানানে সামান্য অসঙ্গতি থাকলেও আবেদনকারীর ব্যক্তিগত তথ্যে কোনও সমস্যা নেই। এরপরই ট্রাইব্যুনাল তার প্রথম রায় ঘোষণা করে মহতাবের নাম ভোটারতালিকায় ফেরানোর নির্দেশ দেয়।বিচারপতি শিবজ্ঞানমের বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আজ অর্থাৎ রবিবার রাত ৮টার মধ্যেই কমিশনের অতিরিক্ত তালিকায় মহতাব শেখের নাম নথিভুক্ত করতে হবে। এই রায়ের ফলে ফরাক্কায় কংগ্রেসের হয়ে লড়াইয়ের ময়দানে আর কোনও বাধা রইল না মহতাবের। ট্রাইব্যুনালের এই দ্রুত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার