Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জ্বালানি সংকট মেটাতে মরিয়া ঢাকা! ভারতের কাছে জরুরি ভিত্তিতে ডিজেল চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬
জ্বালানি সংকট মেটাতে মরিয়া ঢাকা! ভারতের কাছে জরুরি ভিত্তিতে ডিজেল চাইল বাংলাদেশ
ছবি সংগৃহীত

ঢাকা: দেশের অভ্যন্তরে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতার আবেদন জানাল বাংলাদেশ সরকার। তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছ থেকে আগামী চার মাসে মোট ৫০ হাজার টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে।


রবিবার সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এবং অসমের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (NRL)-এর কাছে ডিজেলে আমদানির আহ্বান জানানো হয়েছে। মূলত জরুরি ভিত্তিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই ঢাকার পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ।


সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি সামাল দিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি এই তাৎক্ষণিক আমদানি প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এই দুই সংস্থার সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে খুব দ্রুতই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ডিজেল পৌঁছাতে শুরু করবে। এর ফলে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভারতের পক্ষ থেকে এই প্রস্তাবে ইতিবাচক সাড়া মিললে বাংলাদেশের বিদ্যুৎ ও পরিবহন খাতে বড়সড় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : #BreakingNews #BangladeshEnergyCrisis #IndiaBangladeshRelation #DieselImport #IOCL #NRL #EnergySecurity #SouthAsiaUpdate #DhakaNews #InternationalTrade

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


জ্বালানি সংকট মেটাতে মরিয়া ঢাকা! ভারতের কাছে জরুরি ভিত্তিতে ডিজেল চাইল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image
ঢাকা: দেশের অভ্যন্তরে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতার আবেদন জানাল বাংলাদেশ সরকার। তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছ থেকে আগামী চার মাসে মোট ৫০ হাজার টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে।রবিবার সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এবং অসমের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (NRL)-এর কাছে ডিজেলে আমদানির আহ্বান জানানো হয়েছে। মূলত জরুরি ভিত্তিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই ঢাকার পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ।সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি সামাল দিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি এই তাৎক্ষণিক আমদানি প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এই দুই সংস্থার সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে খুব দ্রুতই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ডিজেল পৌঁছাতে শুরু করবে। এর ফলে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভারতের পক্ষ থেকে এই প্রস্তাবে ইতিবাচক সাড়া মিললে বাংলাদেশের বিদ্যুৎ ও পরিবহন খাতে বড়সড় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার