Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফাইনালে কিউয়ি বধ! টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬
ফাইনালে কিউয়ি বধ! টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া

কলকাতা:  টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে পরপর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করল ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের শুরুটা ছিল বিস্ফোরক। ওপেনিং জুটিতে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চাপ তৈরি করেন। বিশেষ করে অভিষেক শর্মা আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার এবং তিনটি ছক্কা। তিনি ২১ বলে ৫২ রান করে আউট হন।

অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখেন। তিনি ৪৬ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এটি ছিল বিশ্বকাপে তাঁর টানা তৃতীয় হাফ সেঞ্চুরি।

মাঝের দিকে ঈশান কিষাণও দ্রুত অর্ধশতরান করেন। তবে নিউজিল্যান্ডের জেমস নিশাম এক ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন।

শেষদিকে শিবম দুবে ঝোড়ো ব্যাটিং করে ম্যাচে ভারতের স্কোর আরও বাড়িয়ে দেন। শেষ ওভারে নিশামের বিরুদ্ধে ২৪ রান তুলে নেন দুবে। ২০ ওভারে ভারত তোলে ২৫৫/৫।

২৫৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। অক্ষর প্যাটেল ফিন অ্যালেনকে আউট করে প্রথম ধাক্কা দেন। এরপর গ্লেন ফিলিপসকেও ফিরিয়ে দেন তিনি।

মার্ক চ্যাপম্যান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে যান। সেই সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ৭০ রানে ৪ উইকেট।

ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং ধারাবাহিক উইকেট নেওয়ার ফলে ম্যাচ ক্রমশ ভারতের দিকেই ঝুঁকে পড়ে। শেষ পর্যন্ত কিউয়িদের হারিয়ে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের নজির গড়ল ভারত।

এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল টিম ইন্ডিয়া।

বিষয় : India ICCT20

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ফাইনালে কিউয়ি বধ! টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
কলকাতা:  টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে পরপর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করল ভারত।প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের শুরুটা ছিল বিস্ফোরক। ওপেনিং জুটিতে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চাপ তৈরি করেন। বিশেষ করে অভিষেক শর্মা আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার এবং তিনটি ছক্কা। তিনি ২১ বলে ৫২ রান করে আউট হন।অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখেন। তিনি ৪৬ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এটি ছিল বিশ্বকাপে তাঁর টানা তৃতীয় হাফ সেঞ্চুরি।মাঝের দিকে ঈশান কিষাণও দ্রুত অর্ধশতরান করেন। তবে নিউজিল্যান্ডের জেমস নিশাম এক ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন।শেষদিকে শিবম দুবে ঝোড়ো ব্যাটিং করে ম্যাচে ভারতের স্কোর আরও বাড়িয়ে দেন। শেষ ওভারে নিশামের বিরুদ্ধে ২৪ রান তুলে নেন দুবে। ২০ ওভারে ভারত তোলে ২৫৫/৫।২৫৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। অক্ষর প্যাটেল ফিন অ্যালেনকে আউট করে প্রথম ধাক্কা দেন। এরপর গ্লেন ফিলিপসকেও ফিরিয়ে দেন তিনি।মার্ক চ্যাপম্যান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে যান। সেই সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ৭০ রানে ৪ উইকেট।ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং ধারাবাহিক উইকেট নেওয়ার ফলে ম্যাচ ক্রমশ ভারতের দিকেই ঝুঁকে পড়ে। শেষ পর্যন্ত কিউয়িদের হারিয়ে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের নজির গড়ল ভারত।এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল টিম ইন্ডিয়া।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার