Hidden Stories (বাংলা)
সর্বশেষ

খামেনেইয়ের উত্তরসূরি বাছাইয়ে ঐকমত্য ইরানে, নাম ঘোষণা হলেই হত্যার হুঙ্কার ইজরায়েলের!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬
খামেনেইয়ের উত্তরসূরি বাছাইয়ে ঐকমত্য ইরানে, নাম ঘোষণা হলেই হত্যার হুঙ্কার ইজরায়েলের!

তেহরান: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নাকি ঐকমত্যে পৌঁছেছে তেহরান। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, পরবর্তী নেতা নির্বাচনের দায়িত্বে থাকা ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর সিংহভাগ সদস্যই একজনের নামে সায় দিয়েছেন। তবে, যুদ্ধ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেই নাম এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না।


ইরানের এই তৎপরতার মাঝেই ফের রণংদেহি মেজাজে ধরা দিয়েছে ইজরায়েল। তেল আভিভের পক্ষ থেকে ফার্সি ভাষায় দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে যাঁকেই বেছে নেওয়া হোক না কেন, তিনি ইজরায়েলি সেনার নিশানায় থাকবেন। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্‌জ চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "পরবর্তী ধর্মীয় নেতার নাম যা-ই হোক বা তিনি যেখানেই লুকিয়ে থাকুন, তাঁকে খুঁজে বের করে হত্যা করা হবে।" গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার তেহরানকে এমন হুমকি দিল ইজরায়েল।


দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই হতে পারেন পরবর্তী সর্বোচ্চ নেতা। যদিও ইরান সরকার বা ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এ বিষয়ে মুখ খোলেনি। বর্তমানে ইরানের শাসনভার সামলাচ্ছে তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ। যার নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আলিরেজা আরাফি।


গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় খামেনেই নিহত হওয়ার পর থেকেই গোটা পশ্চিম এশিয়ায় যুদ্ধের কালো মেঘ ঘনিয়েছে। এর পাল্টা হিসেবে ইরানের নিরাপত্তাপ্রধান আলি লারজানি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, খামেনেই হত্যার চড়া মূল্য চোকাতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সব মিলিয়ে, পরবর্তী নেতার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ইরান ও ইজরায়েলের সংঘাত যে এক নতুন এবং ভয়াবহ মোড় নিতে চলেছে, তা নিশ্চিত।

বিষয় : IRAN US Iran war

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


খামেনেইয়ের উত্তরসূরি বাছাইয়ে ঐকমত্য ইরানে, নাম ঘোষণা হলেই হত্যার হুঙ্কার ইজরায়েলের!

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
তেহরান: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নাকি ঐকমত্যে পৌঁছেছে তেহরান। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, পরবর্তী নেতা নির্বাচনের দায়িত্বে থাকা ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর সিংহভাগ সদস্যই একজনের নামে সায় দিয়েছেন। তবে, যুদ্ধ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেই নাম এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না।ইরানের এই তৎপরতার মাঝেই ফের রণংদেহি মেজাজে ধরা দিয়েছে ইজরায়েল। তেল আভিভের পক্ষ থেকে ফার্সি ভাষায় দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে যাঁকেই বেছে নেওয়া হোক না কেন, তিনি ইজরায়েলি সেনার নিশানায় থাকবেন। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্‌জ চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "পরবর্তী ধর্মীয় নেতার নাম যা-ই হোক বা তিনি যেখানেই লুকিয়ে থাকুন, তাঁকে খুঁজে বের করে হত্যা করা হবে।" গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার তেহরানকে এমন হুমকি দিল ইজরায়েল।দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই হতে পারেন পরবর্তী সর্বোচ্চ নেতা। যদিও ইরান সরকার বা ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এ বিষয়ে মুখ খোলেনি। বর্তমানে ইরানের শাসনভার সামলাচ্ছে তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ। যার নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আলিরেজা আরাফি।গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় খামেনেই নিহত হওয়ার পর থেকেই গোটা পশ্চিম এশিয়ায় যুদ্ধের কালো মেঘ ঘনিয়েছে। এর পাল্টা হিসেবে ইরানের নিরাপত্তাপ্রধান আলি লারজানি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, খামেনেই হত্যার চড়া মূল্য চোকাতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সব মিলিয়ে, পরবর্তী নেতার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ইরান ও ইজরায়েলের সংঘাত যে এক নতুন এবং ভয়াবহ মোড় নিতে চলেছে, তা নিশ্চিত।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার