বিনোদন দুনিয়ায় এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার আসন্ন বিয়ে। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে চারহাত এক হতে চলেছে এই তারকা যুগলের। যদিও তারা প্রকাশ্যে কিছু বলেননি, বিমানবন্দরে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।
কিন্তু এই আনন্দঘন আবহে হঠাৎই অতীত ফিরে এল। রশ্মিকার প্রাক্তন রক্ষিত শেট্টীর ঘনিষ্ঠ বন্ধু প্রমোদ শেট্টী এমন মন্তব্য করেছেন, যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রমোদ বলেন, রশ্মিকা তাকে বিয়েতে ডাকেননি। তবে ডাকলে তিনি যেতেন। সঙ্গে কটাক্ষ করে যোগ করেন, রক্ষিত শেট্টী যেন দুঃখে বাচ্চাদের মতো হাতে চকোলেট নিয়ে বসে নেই এবং অপরাধবোধে ভুগছে না।
রশ্মিকা ও রক্ষিতের প্রেম শুরু হয়েছিল ২০১৬ সালে কিরিক পার্টি ছবির সেটে। ২০১৭ সালে তারা বাগ্দান সারেন, কিন্তু ২০১৮ সালে সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের পরেও তারা সৌহার্দ্য বজায় রেখেছেন। এরপর থেকেই বিজয় দেবরকোন্ডার সঙ্গে রশ্মিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়, যা এবার বিয়েতে পরিণত হতে চলেছে বলে খবর।
প্রমোদের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনুরাগীরা রশ্মিকার পাশে দাঁড়িয়ে বলেছেন, এমন সময়ে পুরনো সম্পর্ক টেনে আনা একেবারেই অপ্রাসঙ্গিক। অনেকেই মন্তব্য করেছেন, এটি অভদ্রতা এবং নিম্নরুচির পরিচয়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন