Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলাদেশের মসনদে তারেক রহমানের নতুন মন্ত্রিসভা: চমক হিসেবে থাকছেন ৩ মহিলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের মসনদে তারেক রহমানের নতুন মন্ত্রিসভা: চমক হিসেবে থাকছেন ৩ মহিলা

বাংলাদেশে নতুন সরকার গঠনের মাহেন্দ্রক্ষণ সমাগত। ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়লাভ করে একক সংখ্যাধিক্য পাওয়া বিএনপি এবার তারেক রহমানের নেতৃত্বে সাজিয়ে তুলছে তাদের নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন এবং বিকেলের দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজ়ায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। বিএনপি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। যেখানে অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন একঝাঁক নতুন মুখ।


তারেক রহমানের এই মন্ত্রিসভায় নারীশক্তির বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যাচ্ছে। এবার জাতীয় সংসদে মাত্র সাত জন মহিলা নির্বাচিত হলেও, তাঁদের মধ্যে তিন জন জায়গা পাচ্ছেন মন্ত্রিসভায়। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ। তবে সবচেয়ে বড় চমক সম্ভবত টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার ডাক পাওয়া খলিলুর রহমান। মুহাম্মদ ইউনূসের বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করা খলিলুর রহমানকে তাঁর বিশেষ ব্যুৎপত্তির কারণে নতুন সরকারেও রাখা হচ্ছে। সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্য নন এমন ব্যক্তিকেও মন্ত্রিসভার মোট সদস্যের এক-দশমাংশ পর্যন্ত এই টেকনোক্র্যাট কোটায় নিয়োগ দেওয়া সম্ভব।


নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া হেভিওয়েট নামগুলোর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল আউয়াল মিন্টুর মতো ব্যক্তিত্বরা। প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হিসেবে চমক দিয়েছেন আরিফুল হক চৌধুরী। অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন তরুণ রাজনীতির পরিচিত মুখ ইশরাক হোসেন, নুরুল হক নুর ও জোনায়েদ সাকির মতো নেতারা। সব মিলিয়ে নতুন ও পুরাতনের মেলবন্ধনে তারেক রহমানের এই মন্ত্রিসভা আগামী দিনে বাংলাদেশকে কোন পথে নিয়ে যায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বাংলাদেশের মসনদে তারেক রহমানের নতুন মন্ত্রিসভা: চমক হিসেবে থাকছেন ৩ মহিলা

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশে নতুন সরকার গঠনের মাহেন্দ্রক্ষণ সমাগত। ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়লাভ করে একক সংখ্যাধিক্য পাওয়া বিএনপি এবার তারেক রহমানের নেতৃত্বে সাজিয়ে তুলছে তাদের নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন এবং বিকেলের দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজ়ায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। বিএনপি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। যেখানে অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন একঝাঁক নতুন মুখ।তারেক রহমানের এই মন্ত্রিসভায় নারীশক্তির বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যাচ্ছে। এবার জাতীয় সংসদে মাত্র সাত জন মহিলা নির্বাচিত হলেও, তাঁদের মধ্যে তিন জন জায়গা পাচ্ছেন মন্ত্রিসভায়। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ। তবে সবচেয়ে বড় চমক সম্ভবত টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার ডাক পাওয়া খলিলুর রহমান। মুহাম্মদ ইউনূসের বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করা খলিলুর রহমানকে তাঁর বিশেষ ব্যুৎপত্তির কারণে নতুন সরকারেও রাখা হচ্ছে। সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্য নন এমন ব্যক্তিকেও মন্ত্রিসভার মোট সদস্যের এক-দশমাংশ পর্যন্ত এই টেকনোক্র্যাট কোটায় নিয়োগ দেওয়া সম্ভব।নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া হেভিওয়েট নামগুলোর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল আউয়াল মিন্টুর মতো ব্যক্তিত্বরা। প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হিসেবে চমক দিয়েছেন আরিফুল হক চৌধুরী। অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন তরুণ রাজনীতির পরিচিত মুখ ইশরাক হোসেন, নুরুল হক নুর ও জোনায়েদ সাকির মতো নেতারা। সব মিলিয়ে নতুন ও পুরাতনের মেলবন্ধনে তারেক রহমানের এই মন্ত্রিসভা আগামী দিনে বাংলাদেশকে কোন পথে নিয়ে যায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার