Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জোড়া সুপার ওভারে হার আফগানিস্তানের! গুরবাজ়ের বিধ্বংসী লড়াই ছাপিয়ে জয়ী দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
জোড়া সুপার ওভারে হার আফগানিস্তানের! গুরবাজ়ের বিধ্বংসী লড়াই ছাপিয়ে জয়ী দক্ষিণ আফ্রিকা

আহমেদাবাদ: ক্রিকেটের নন্দনকাননে আরও একবার রোমাঞ্চের চূড়ান্ত সীমা স্পর্শ করল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের লড়াই। জয়ের খুব কাছে পৌঁছেও তীরে এসে তরী ডুবল আফগানদের। দু’বার জেতার সুযোগ পেলেও শেষ পর্যন্ত জোড়া সুপার ওভারের নাটকের পর হার মানতে হলো রশিদ খানদের। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ়ের ৪২ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস কার্যত জলে গেল।


প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে গুরবাজ়ের ব্যাটে ভর করে জয়ের ভিত গড়ে ফেলেছিল আফগানিস্তান। কিন্তু শেষ ওভারে ঘটে চরম নাটক, শেষ ওভারে ১১ রান দরকার ছিল। কাগিসো রাবাডা প্রথম বলেই উইকেট নিলেও সেটি নো-বল হওয়ায় জীবন পান নুর আহমেদ। শেষ ৩ বলে যখন মাত্র ২ রান দরকার, তখন দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন ফজ়লহক ফারুকি। তিনি ডাইভ না দেওয়ায় ২ বল বাকি থাকতেই ১৮৭ রানে অল-আউট হয় আফগানিস্তান, ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে আজ়মাতুল্লা ওমরজাইয়ের সৌজন্যে ৬ বলে ১৭ রান তোলে আফগানিস্তান। জবাবে জয়ের জন্য শেষ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৭ রান। ট্রিস্টান স্টাবস ফারুকির বলে ছক্কা মেরে ম্যাচ ফের টাই করে দেন।

দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ২৪ রান সংগ্রহ করে। লক্ষ্য ছিল বিশাল, তবুও হার মানেননি গুরবাজ়। জয়ের জন্য শেষ ৪ বলে ২৪ রান দরকার ছিল তাঁর। পরপর তিনটি ছক্কা মেরে জয়ের আশা জাগিয়েও শেষ বলে আউট হয়ে যান তিনি। হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় গুরবাজ়কে।


রুদ্ধশ্বাস এই ম্যাচে আফগানিস্তানের পরিকল্পনা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে, আফগানিস্তানের প্রধান শক্তি স্পিন হওয়া সত্ত্বেও রশিদ বা নুরকে বল না দিয়ে দু’বারই পেসার ফারুকি ও ওমরজাইকে ব্যবহার করা হয়।

২৪ রান তাড়া করতে নেমে দারুণ ছন্দে থাকা গুরবাজ়কে না নামিয়ে প্রথমে পাঠানো হয় মহম্মদ নবিকে। নবি দু’টি বল নষ্ট করে আউট না হলে খেলার ফল হয়তো অন্যরকম হতে পারত।

বিষয় : afganistan t20 nightriders cricket match

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


জোড়া সুপার ওভারে হার আফগানিস্তানের! গুরবাজ়ের বিধ্বংসী লড়াই ছাপিয়ে জয়ী দক্ষিণ আফ্রিকা

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আহমেদাবাদ: ক্রিকেটের নন্দনকাননে আরও একবার রোমাঞ্চের চূড়ান্ত সীমা স্পর্শ করল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের লড়াই। জয়ের খুব কাছে পৌঁছেও তীরে এসে তরী ডুবল আফগানদের। দু’বার জেতার সুযোগ পেলেও শেষ পর্যন্ত জোড়া সুপার ওভারের নাটকের পর হার মানতে হলো রশিদ খানদের। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ়ের ৪২ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস কার্যত জলে গেল।প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে গুরবাজ়ের ব্যাটে ভর করে জয়ের ভিত গড়ে ফেলেছিল আফগানিস্তান। কিন্তু শেষ ওভারে ঘটে চরম নাটক, শেষ ওভারে ১১ রান দরকার ছিল। কাগিসো রাবাডা প্রথম বলেই উইকেট নিলেও সেটি নো-বল হওয়ায় জীবন পান নুর আহমেদ। শেষ ৩ বলে যখন মাত্র ২ রান দরকার, তখন দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন ফজ়লহক ফারুকি। তিনি ডাইভ না দেওয়ায় ২ বল বাকি থাকতেই ১৮৭ রানে অল-আউট হয় আফগানিস্তান, ম্যাচ গড়ায় সুপার ওভারে।সুপার ওভারে প্রথমে ব্যাট করে আজ়মাতুল্লা ওমরজাইয়ের সৌজন্যে ৬ বলে ১৭ রান তোলে আফগানিস্তান। জবাবে জয়ের জন্য শেষ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৭ রান। ট্রিস্টান স্টাবস ফারুকির বলে ছক্কা মেরে ম্যাচ ফের টাই করে দেন।দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ২৪ রান সংগ্রহ করে। লক্ষ্য ছিল বিশাল, তবুও হার মানেননি গুরবাজ়। জয়ের জন্য শেষ ৪ বলে ২৪ রান দরকার ছিল তাঁর। পরপর তিনটি ছক্কা মেরে জয়ের আশা জাগিয়েও শেষ বলে আউট হয়ে যান তিনি। হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় গুরবাজ়কে।রুদ্ধশ্বাস এই ম্যাচে আফগানিস্তানের পরিকল্পনা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে, আফগানিস্তানের প্রধান শক্তি স্পিন হওয়া সত্ত্বেও রশিদ বা নুরকে বল না দিয়ে দু’বারই পেসার ফারুকি ও ওমরজাইকে ব্যবহার করা হয়।২৪ রান তাড়া করতে নেমে দারুণ ছন্দে থাকা গুরবাজ়কে না নামিয়ে প্রথমে পাঠানো হয় মহম্মদ নবিকে। নবি দু’টি বল নষ্ট করে আউট না হলে খেলার ফল হয়তো অন্যরকম হতে পারত।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার