Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভারতে বিতর্কের মাঝেই ওয়াশিংটনে ট্রাম্প-পত্নীর ডাক পেলেন এ আর রহমান!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬
ভারতে বিতর্কের মাঝেই ওয়াশিংটনে ট্রাম্প-পত্নীর ডাক পেলেন এ আর রহমান!

বিনোদন ডেস্ক: নিজের সাম্প্রতিক মন্তব্যের কারণে এই মুহূর্তে চর্চার কেন্দ্রে রয়েছেন ভারতীয় সুরকার তথা সঙ্গীত পরিচালক এ আর রহমান। ধর্মীয় বিভাজনের কারণে গত আট বছরে একাধিক কাজ হারিয়েছেন বলে বিস্ফোরক দাবি করেছিলেন তিনি। তাঁর এই মন্তব্য নিয়ে যখন শিল্পীমহল দুই শিবিরে বিভক্ত, ঠিক তখনই আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে এল বড় চমক। মার্কিন ফার্স্ট লেডি তথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জীবনের উপর নির্মিত বিশেষ তথ্যচিত্রের প্রদর্শনীতে আমন্ত্রিত হলেন রহমান।


২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে মেলানিয়া ট্রাম্পের জীবন ও অবদানের উপর ভিত্তি করে নির্মিত ‘মেলানিয়া’ নামক তথ্যচিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিলেন এ আর রহমান। খুব স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন মেলানিয়া নিজে। এছাড়া, বাকি অভ্য়াগতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স, নিউ ইয়র্ক সিটির প্রাক্তন মেয়র এরিক অ্যাডামস, রবার্ট এফ কেনেডি জুনিয়র, স্কট বেসেন্ট প্রমুখ। 


ব্রেট র‍্যাটনার পরিচালিত এই তথ্যচিত্রটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার আগের ২০ দিনের ঘটনাবলী নিয়ে করে তৈরি। ট্রাম্পের রাজনৈতিক জীবনের এই সন্ধিক্ষণে মেলানিয়া কীভাবে একজন দক্ষ উপদেষ্টার ভূমিকা পালন করেছেন, সেটাই এখানে মুখ্য হয়ে উঠেছে। উল্লেখযোগ্যভাবে, মেলানিয়া নিজেও এই ছবির অন্যতম প্রযোজক!


প্রসঙ্গত, ভারতে যখন রহমানের মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন আমেরিকার এই প্রভাবশালী মহলে তাঁর উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের ঊর্ধ্বে তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা যে কতটা দৃঢ়, এই আমন্ত্রণ তারই প্রমাণ বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভারতে বিতর্কের মাঝেই ওয়াশিংটনে ট্রাম্প-পত্নীর ডাক পেলেন এ আর রহমান!

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image
বিনোদন ডেস্ক: নিজের সাম্প্রতিক মন্তব্যের কারণে এই মুহূর্তে চর্চার কেন্দ্রে রয়েছেন ভারতীয় সুরকার তথা সঙ্গীত পরিচালক এ আর রহমান। ধর্মীয় বিভাজনের কারণে গত আট বছরে একাধিক কাজ হারিয়েছেন বলে বিস্ফোরক দাবি করেছিলেন তিনি। তাঁর এই মন্তব্য নিয়ে যখন শিল্পীমহল দুই শিবিরে বিভক্ত, ঠিক তখনই আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে এল বড় চমক। মার্কিন ফার্স্ট লেডি তথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জীবনের উপর নির্মিত বিশেষ তথ্যচিত্রের প্রদর্শনীতে আমন্ত্রিত হলেন রহমান।২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে মেলানিয়া ট্রাম্পের জীবন ও অবদানের উপর ভিত্তি করে নির্মিত ‘মেলানিয়া’ নামক তথ্যচিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিলেন এ আর রহমান। খুব স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন মেলানিয়া নিজে। এছাড়া, বাকি অভ্য়াগতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স, নিউ ইয়র্ক সিটির প্রাক্তন মেয়র এরিক অ্যাডামস, রবার্ট এফ কেনেডি জুনিয়র, স্কট বেসেন্ট প্রমুখ। ব্রেট র‍্যাটনার পরিচালিত এই তথ্যচিত্রটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার আগের ২০ দিনের ঘটনাবলী নিয়ে করে তৈরি। ট্রাম্পের রাজনৈতিক জীবনের এই সন্ধিক্ষণে মেলানিয়া কীভাবে একজন দক্ষ উপদেষ্টার ভূমিকা পালন করেছেন, সেটাই এখানে মুখ্য হয়ে উঠেছে। উল্লেখযোগ্যভাবে, মেলানিয়া নিজেও এই ছবির অন্যতম প্রযোজক!প্রসঙ্গত, ভারতে যখন রহমানের মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন আমেরিকার এই প্রভাবশালী মহলে তাঁর উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের ঊর্ধ্বে তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা যে কতটা দৃঢ়, এই আমন্ত্রণ তারই প্রমাণ বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার