Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ, পরিবর্তে খেলবে স্কটল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ, পরিবর্তে খেলবে স্কটল্যান্ড

মুম্বই: দীর্ঘ টানাপড়েনের অবসান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করা হল বাংলাদেশের। শনিবার আইসিসি সূত্রে নিশ্চিত করা হয়েছে, বাংলাদেশের পরিবর্তে আসন্ন এই বিশ্বমঞ্চে খেলবে স্কটল্যান্ড। মূলত নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে খেলতে রাজি না হওয়ায় এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আইসিসি।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসির মধ্যে এই সংঘাতের মূলে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েন। আইপিএল ২০২৬-এর নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কিনে নিলেও পরে বিসিসিআই-এর নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিবির দাবি, এই ঘটনাটিই প্রমাণ করে যে ভারতে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয়।


এই প্রেক্ষাপটে বিসিবি চেয়েছিল তাদের ম্যাচগুলি ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। কিন্তু আইসিসির স্বাধীন নিরাপত্তা সংস্থা ভারতে কোনও ঝুঁকির প্রমাণ না পাওয়ায় সেই দাবি খারিজ করে দেয়। দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে আয়োজিত এক জরুরি বৈঠকে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়। বিসিবি বিষয়টি নিয়ে বিবাদ মীমাংসা কমিটির দ্বারস্থ হলেও শেষরক্ষা হয়নি। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভারত সফরের নিশ্চয়তা না দিলে তাদের পরিবর্তে অন্য দলকে সুযোগ দেওয়া হবে।


আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশর জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। তারা এখন গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং নেপালের সঙ্গে লড়বে। স্কটল্যান্ডের অধিকাংশ ম্যাচই হবে শহর কলকাতায়। 


ওয়াকিবহাল মহলের মতে, বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশ ক্রিকেট বড়সড় আর্থিক ও প্রশাসনিক ক্ষতির মুখে পড়তে চলেছে। আইসিসি-র ‘পার্টিসিপেশন ফি’ হিসাবে প্রায় ৩ লক্ষ ডলার হারানো ছাড়াও রেভিনিউ শেয়ারিং এবং র‍্যাঙ্কিং পয়েন্টেও বড় বিপর্যয় আসতে পারে। এমনকী, পরবর্তী বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জন নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ, পরিবর্তে খেলবে স্কটল্যান্ড

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
মুম্বই: দীর্ঘ টানাপড়েনের অবসান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করা হল বাংলাদেশের। শনিবার আইসিসি সূত্রে নিশ্চিত করা হয়েছে, বাংলাদেশের পরিবর্তে আসন্ন এই বিশ্বমঞ্চে খেলবে স্কটল্যান্ড। মূলত নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে খেলতে রাজি না হওয়ায় এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আইসিসি।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসির মধ্যে এই সংঘাতের মূলে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েন। আইপিএল ২০২৬-এর নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কিনে নিলেও পরে বিসিসিআই-এর নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিবির দাবি, এই ঘটনাটিই প্রমাণ করে যে ভারতে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয়।এই প্রেক্ষাপটে বিসিবি চেয়েছিল তাদের ম্যাচগুলি ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। কিন্তু আইসিসির স্বাধীন নিরাপত্তা সংস্থা ভারতে কোনও ঝুঁকির প্রমাণ না পাওয়ায় সেই দাবি খারিজ করে দেয়। দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে আয়োজিত এক জরুরি বৈঠকে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়। বিসিবি বিষয়টি নিয়ে বিবাদ মীমাংসা কমিটির দ্বারস্থ হলেও শেষরক্ষা হয়নি। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভারত সফরের নিশ্চয়তা না দিলে তাদের পরিবর্তে অন্য দলকে সুযোগ দেওয়া হবে।আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশর জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। তারা এখন গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং নেপালের সঙ্গে লড়বে। স্কটল্যান্ডের অধিকাংশ ম্যাচই হবে শহর কলকাতায়। ওয়াকিবহাল মহলের মতে, বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশ ক্রিকেট বড়সড় আর্থিক ও প্রশাসনিক ক্ষতির মুখে পড়তে চলেছে। আইসিসি-র ‘পার্টিসিপেশন ফি’ হিসাবে প্রায় ৩ লক্ষ ডলার হারানো ছাড়াও রেভিনিউ শেয়ারিং এবং র‍্যাঙ্কিং পয়েন্টেও বড় বিপর্যয় আসতে পারে। এমনকী, পরবর্তী বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জন নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার