Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নবান্ন অভিযানে উত্তপ্ত হাওড়া: জিটি রোড ও ফোরশোর রোডে লোহার প্রাচীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬
নবান্ন অভিযানে উত্তপ্ত হাওড়া: জিটি রোড ও ফোরশোর রোডে লোহার প্রাচীর

দক্ষিণ ২৪ পরগনার বঞ্চিত প্রাথমিক চাকরিপ্রার্থী এবং ২০১৭-র গ্রুপ-ডি ওয়েটিং প্রার্থীদের ডাকে আজ নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে। আন্দোলনকারীদের এই মিছিল রুখতে সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়া ময়দান চত্বর। রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয় নবান্নকে কার্যত ‘দুর্ভেদ্য দুর্গ’ হিসেবে গড়ে তুলতে কোমর বেঁধে নেমেছে হাওড়া সিটি পুলিশ। ইতিমধ্যে ১২ জন চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে।

আন্দোলনকারীরা যাতে কোনোভাবেই নবান্নের দিকে অগ্রসর হতে না পারেন, তার জন্য হাওড়া ময়দান এবং সংলগ্ন ফোরশোর রোডে যুদ্ধকালীন তৎপরতায় ব্যারিকেড তৈরির কাজ চলছে। হাওড়া ময়দানের জিটি রোডের ওপর বিশাল লোহার ব্যারিকেড দিয়ে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। গঙ্গার ধারের ফোরশোর রোডেও তৈরি করা হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা বলয়। সেখানেও লোহার খাঁচা ও ব্যারিকেড বসানো হয়েছে। অশান্তি রুখতে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ কর্মী। জলকামান থেকে শুরু করে ড্রোনের মাধ্যমে নজরদারি— সবরকম প্রস্তুতি সেরে রেখেছে পুলিশ প্রশাসন।

আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে মেধা তালিকায় নাম থাকলেও তাঁরা নিয়োগের সুপারিশ পাননি। দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক বঞ্চিত চাকরিপ্রার্থী ঐক্য মঞ্চ এবং ২০১৭-র গ্রুপ-ডি ওয়েটিং ঐক্য মঞ্চের দাবি, প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই নিজেদের অধিকার আদায়ে আজ প্রধান প্রশাসনিক ভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের জমায়েত বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, কোনোভাবেই মিছিলকে নবান্ন চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে, চাকরিপ্রার্থীরাও তাঁদের দাবিতে অনড়। ফলে বিকেলের দিকে হাওড়া ময়দান এলাকা বড়সড় সংঘাতের সাক্ষী হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নবান্ন অভিযানে উত্তপ্ত হাওড়া: জিটি রোড ও ফোরশোর রোডে লোহার প্রাচীর

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image
দক্ষিণ ২৪ পরগনার বঞ্চিত প্রাথমিক চাকরিপ্রার্থী এবং ২০১৭-র গ্রুপ-ডি ওয়েটিং প্রার্থীদের ডাকে আজ নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে। আন্দোলনকারীদের এই মিছিল রুখতে সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়া ময়দান চত্বর। রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয় নবান্নকে কার্যত ‘দুর্ভেদ্য দুর্গ’ হিসেবে গড়ে তুলতে কোমর বেঁধে নেমেছে হাওড়া সিটি পুলিশ। ইতিমধ্যে ১২ জন চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে।আন্দোলনকারীরা যাতে কোনোভাবেই নবান্নের দিকে অগ্রসর হতে না পারেন, তার জন্য হাওড়া ময়দান এবং সংলগ্ন ফোরশোর রোডে যুদ্ধকালীন তৎপরতায় ব্যারিকেড তৈরির কাজ চলছে। হাওড়া ময়দানের জিটি রোডের ওপর বিশাল লোহার ব্যারিকেড দিয়ে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। গঙ্গার ধারের ফোরশোর রোডেও তৈরি করা হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা বলয়। সেখানেও লোহার খাঁচা ও ব্যারিকেড বসানো হয়েছে। অশান্তি রুখতে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ কর্মী। জলকামান থেকে শুরু করে ড্রোনের মাধ্যমে নজরদারি— সবরকম প্রস্তুতি সেরে রেখেছে পুলিশ প্রশাসন।আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে মেধা তালিকায় নাম থাকলেও তাঁরা নিয়োগের সুপারিশ পাননি। দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক বঞ্চিত চাকরিপ্রার্থী ঐক্য মঞ্চ এবং ২০১৭-র গ্রুপ-ডি ওয়েটিং ঐক্য মঞ্চের দাবি, প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই নিজেদের অধিকার আদায়ে আজ প্রধান প্রশাসনিক ভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের জমায়েত বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, কোনোভাবেই মিছিলকে নবান্ন চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে, চাকরিপ্রার্থীরাও তাঁদের দাবিতে অনড়। ফলে বিকেলের দিকে হাওড়া ময়দান এলাকা বড়সড় সংঘাতের সাক্ষী হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার