Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বালি বিধানসভায় তৃণমূলের উন্নয়ন পাঁচালি ট্যাবলো উদ্বোধন, কটাক্ষে বিরোধী নেতা উমেশ রায়!

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬
বালি বিধানসভায় তৃণমূলের উন্নয়ন পাঁচালি ট্যাবলো উদ্বোধন, কটাক্ষে বিরোধী নেতা উমেশ রায়!

বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশেষ উন্নয়ন পাঁচালি ট্যাবলোর উদ্বোধন করলেন তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র। এই ট্যাবলোটি বিধানসভা এলাকায় ঘুরে ঘুরে রাজ্যে তৃণমূল সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৈলাস মিশ্র বলেন,
“মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কীভাবে রাজ্যে উন্নয়ন করেছেন, সেই বাস্তব চিত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আবারও মনে করিয়ে দেওয়া দরকার। অন্য দলগুলি শুধু কথা বলে, কিন্তু কাজের নিরিখে তারা অনেকটাই পিছিয়ে।”

কৈলাস মিশ্রের দাবি, বিজেপি মানুষের সামনে বারবার ভুল তথ্য তুলে ধরেছে, আর সিপিএম বলছে সরকার নাকি কার্যত কিছুই করেনি। তাঁর বক্তব্য, এই উন্নয়ন পাঁচালি ট্যাবলো সেই সব অভিযোগ ও অপপ্রচারের জবাব হিসেবেই সাধারণ মানুষের সামনে বাস্তব উন্নয়নের গল্প তুলে ধরবে।

অন্যদিকে, তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরাও। বিরোধী নেতা উমেশ রায় সরাসরি মন্তব্য করে বলেন,
“বালির মানুষ এই পাঁচালি শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ফাঁদে পড়বেন না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বালি বিধানসভা কেন্দ্রে এই উন্নয়ন পাঁচালি ট্যাবলো ঘিরে শাসক ও বিরোধী শিবিরের চাপানউতোর আরও বাড়বে। উন্নয়নের দাবি বনাম বিরোধীদের কটাক্ষ—এই দ্বন্দ্বেই আপাতত উত্তপ্ত বালির রাজনৈতিক ময়দান।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বালি বিধানসভায় তৃণমূলের উন্নয়ন পাঁচালি ট্যাবলো উদ্বোধন, কটাক্ষে বিরোধী নেতা উমেশ রায়!

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image
বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশেষ উন্নয়ন পাঁচালি ট্যাবলোর উদ্বোধন করলেন তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র। এই ট্যাবলোটি বিধানসভা এলাকায় ঘুরে ঘুরে রাজ্যে তৃণমূল সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরবে।উদ্বোধনী অনুষ্ঠানে কৈলাস মিশ্র বলেন,“মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কীভাবে রাজ্যে উন্নয়ন করেছেন, সেই বাস্তব চিত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আবারও মনে করিয়ে দেওয়া দরকার। অন্য দলগুলি শুধু কথা বলে, কিন্তু কাজের নিরিখে তারা অনেকটাই পিছিয়ে।”কৈলাস মিশ্রের দাবি, বিজেপি মানুষের সামনে বারবার ভুল তথ্য তুলে ধরেছে, আর সিপিএম বলছে সরকার নাকি কার্যত কিছুই করেনি। তাঁর বক্তব্য, এই উন্নয়ন পাঁচালি ট্যাবলো সেই সব অভিযোগ ও অপপ্রচারের জবাব হিসেবেই সাধারণ মানুষের সামনে বাস্তব উন্নয়নের গল্প তুলে ধরবে।অন্যদিকে, তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরাও। বিরোধী নেতা উমেশ রায় সরাসরি মন্তব্য করে বলেন,“বালির মানুষ এই পাঁচালি শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ফাঁদে পড়বেন না।”রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বালি বিধানসভা কেন্দ্রে এই উন্নয়ন পাঁচালি ট্যাবলো ঘিরে শাসক ও বিরোধী শিবিরের চাপানউতোর আরও বাড়বে। উন্নয়নের দাবি বনাম বিরোধীদের কটাক্ষ—এই দ্বন্দ্বেই আপাতত উত্তপ্ত বালির রাজনৈতিক ময়দান।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার